এক্সপ্লোর

"একটা দৃশ্য থেকে বেরোলেন, আবার একটা দৃশ্যে দেখা হবে," স্বাতীলেখার স্মৃতিচারণায় দেবশঙ্কর

ওঁর সম্বন্ধে স্মৃতিচারণা করতে হবে, এটাই তো ভাবতে পারিনি কোনওদিন, বললেন অভিনেতা দেবশঙ্কর হালদার

কলকাতা: প্রয়াত নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন তাঁর স্মৃতিচারণায় অভিনেতা দেবশঙ্কর হালদার বলেন, "সবটাই তো বিশেষ। কখনও স্মৃতিচারণা করতে হবে ভাবিনি। ওঁর সঙ্গেই আমার বেড়ে ওঠা।  অভিনয় জীবন শুরু হয়েছে ওঁর সঙ্গে। নান্দীকারে যখন অভিনয়ের জন্য প্রথম পরীক্ষা দিতে গিয়েছিলাম, সেই পরীক্ষা নিয়েছিলেন তিনি। আমার শিক্ষিকা ছিলেন উনি। একসঙ্গে একাধিক অভিনয় করেছি। অভিভাবক ,আত্মীয়, বন্ধু ছিলেনষ সর্বক্ষণের কর্মী হিসেবে ওঁর পাশে দাঁড়িয়ে কাজ করেছি। কীভাবে যে এত স্মৃতি বলব।" 

তাঁর কথায়, "নাটকে যখন দুটি মানুষ পরস্পরের সঙ্গে ঝগড়া করে,  আদর করে, ঝডগড়া করে, ভালবাসে, রাগ করে সেটা জীবনের থেকেও সত্য। জীবনের থেকেই সেই সব নির্যাস নিয়ে প্রকাশ করে। ওঁর সঙ্গে পরিচয় এত সুদৃঢ়, এত রক্ত মাংসের, উনি যে চলে গেলেন সেটা মনে হচ্ছে একটা নাটক চলছে তার দৃশ্য থেকে বেরোলেন। সাজ ঘরে বিশ্রাম নেবেন, মেকআপ ঠিক করে নেবেন, আবার একটা অন্য দৃশ্যে দেখা হবে। জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় নিলেন। উনি বেহালা, পিয়ানো বাজাতে পারতেন। আবার ইংরাজি, হিন্দি বলতে পারতেন ভাল, তেমনই বাংলা ভাষাতে নাটকও করতেন। শেখবার জন্য অসম্ভব ভাল শিক্ষা প্রতিষ্ঠানের মতো।"

আজ, বুধবার হাসপাতালেই প্রয়াত হন স্বাতীলেখা সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বিগত ২৫ দিন ধরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ দুপুরে হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন স্বাতীলেখা। হাসপাতাল সূত্রে খবর, এদিন কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

নাট্যমঞ্চ এবং সিনেমা, দুই মাধ্যমেই তাঁর অভিনয় সম্বৃদ্ধ করেছে বাংলার শিল্পকলাকে। সাতের দশকে এলাহাবাদে নাট্যমঞ্চে তাঁর অভিনয়জীবন শুরু। ইংরেজি সাহিত্যের ছাত্রী স্বাতীলেখা কলকাতায় আসার পর ১৯৭৮ সালে যোগ দেন নাট্যদল নান্দীকারে। অভিনয়ের পাশাপাশি নাট্যমঞ্চে সঙ্গীতউপস্থাপনার গুরুদায়িত্বও তিনি নিজের কাঁধে নিয়েছিলেন। সত্যজিত রায়ের পরিচালনায় ‘ঘরে বাইরে’-তে বিমলার চরিত্রে তাঁর অভিনয় ভোলার নয়। নাট্যমঞ্চে পাঞ্চজন্য, বিপন্নতা, নাচনী, অযত্নবাস, পাতা ঝরে যায়-এর মতো বহু নাটকে তাঁর অভিনয় অবিস্মরণীয়।  

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget