এক্সপ্লোর

IPL 2025: হার্দিকদের স্বস্তি, মুম্বই ইন্ডিয়ান্স অনুরাগীদের মুখে হাসি, অবশেষে দলে যোগ দিলেন বুমরা

Mumbai Indians: চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরে আইপিএলে ধুঁকতে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের জন্য় বুমরার কামব্যাকের খবর যে অত্যন্ত মিষ্টিমধুর, তা বলাই বাহুল্য।

মুম্বই: চারটির মধ্যে তিনটিতে হার, চলতি আইপিএলের (IPL 2025) লিগ তালিকায় সাত নম্বরে দল। সময়টা মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জন্য় খুব একটা ভাল যাচ্ছে না। এই সময়ে মুম্বই একটি ক্রিকেটারের অভাব যে খুবই বোধ করছে, তা বলাই বাহুল্য। তিনি আর কেউ নন, মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের কারণে চার ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি। তবে অবশেষে পল্টন সমর্থকদের মুখে হাসি ফুটল। দলে যোগ দিলেন 'বুম বুম' বুমরা।

রবিবাসরীয় সকালে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমর্থকদের জন্য খুশির খবর দেওয়া হয়। দুরন্ত এক ভিডিওয়ের মাধ্যমে যশপ্রীত বুমরার আগমনের কথা জানানো হয়। তারকা বোলার দলে ফেরায় নিঃসন্দেহেই হার্দিক পাণ্ড্যদের স্বস্তি ফিরবে। সোশ্যাল মিডিয়ায় এক বুমরার প্রত্যাবর্তন ঘোষণার ভিডিওর ক্যাপশনে মুম্বই লেখে, 'গর্জনের জন্য প্রস্তুত'।

 

বুমরার কামব্যাকের খবর যেমন মুম্বই সমর্থকদের স্বস্তি ফিরিয়েছে, তেমন তাঁর ফেরার খবরের ভিডিওটি এবং তাঁর চিন্তাধারাও নেটিজেনদের মন কেড়েছে।  এক মিষ্টি ভিডিওতে দেখা যাচ্ছে এক মা, তাঁর সন্তানকে গল্প শোনাচ্ছে। যেখানে বহু যুদ্ধের ঘোড়া বুমরা কীভাবে শাবক থেকে সিংহ হয়ে উঠেন। আর সঙ্গে সঙ্গে এই বার্তাও দেওয়া হয় যে সেই সিংহ আবার নিজের জঙ্গলে রাজ করার জন্য ফিরে এসেছেন। খুব ভুল না হলে সম্ভবত ভিডিওতে দেখানো মহিলা ও তাঁর সন্তানটি, বুমরার স্ত্রী ও তাঁর ছেলে।

সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের সময়ই মুম্বই অধিনায়ক হার্দিক জানিয়েছিলেন বুমরা শীঘ্রই ফিরবেন। তিনি ফিরলেনও বটে। সেই বর্ডার-গাওস্কর ট্রফির শেষ ম্যাচে পিঠে চোট লাগার পর থেকে মাঠের বাইরেই ছিলেন বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর নাম থাকলেও, সময়ে ফিট হতে না পারায় খেলতে পারেননি সেই টুর্নামেন্ট। নিজেকে ফিট করে তোলার জন্য দীর্ঘদিন বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে কাজ করেছেন, রিহ্যাব সেরেছেন বুমরা। এবার তিনি মাঠে নামতে তৈরি। তবে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরু বিরুদ্ধে ম্যাচেই বুমরার দেখা মিলবে কি না, সেই নিয়ে খানিকটা সন্দেহ রয়েছে বৈকি।

আইপিএলের পরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ় খেলবে ভারতীয় দল। তাই সেই কথা মাথায় রেখে বুমরার প্রত্যাবর্তন যে ভারতীয় সমর্থকদের জন্য়ও সুখবর, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget