এক্সপ্লোর

Swatilekha Sengupta Death : মা যেন সবার মনে থাকেন, স্বাতীলেখার মৃত্যুতে শোকস্তব্ধ কন্যা সোহিনী

প্রয়াত নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মেয়ে তথা নাট্যব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্ত।

কলকাতা : প্রয়াত নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত। তাঁর মৃত্যুতে নাট্য জগতে অপূরণীয় ক্ষতি। স্বাতীলেখাদেবীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর মেয়ে তথা নাট্যব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্ত।

এবিপি আনন্দকে তিনি জানালেন, দীর্ঘদিন ডায়াবেটিস ছিল। কিডনি ফেলিওর হল। ম্যাসিভ কিডনি ফেলিওর। ২৫ দিন আইসিইউতে ছিলেন। আজ খানিকক্ষণ আগে চলে গেলেন। অনেকদিন ধরেই ভুগছিলেন। আমরা চেষ্টা করছিলাম। কিন্তু, এটা তো আটকাতে পারে না। সবাই আমাকে ফোন করছেন। তাঁদের অনেক ধন্যবাদ। মা যেন সবার মনে থাকেন। বড় অভিনেত্রী ছিলেন। গোল্ড মেডেলিস্ট ছিলেন। মিউজিক নিয়ে পাস করেছিলেন। যেন সবার মনে থাকেন মা।

আজ কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বিগত ২৫ দিন ধরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ দুপুরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন স্বাতীলেখা। হাসপাতাল সূত্রে খবর, এদিন কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

নাট্যমঞ্চ এবং সিনেমা, দুই মাধ্যমেই তাঁর অভিনয় সম্বৃদ্ধ করেছে বাংলার শিল্পকলাকে। সাতের দশকে এলাহাবাদে নাট্যমঞ্চে তাঁর অভিনয় জীবন শুরু। ইংরেজি সাহিত্যের ছাত্রী স্বাতীলেখা কলকাতায় আসার পর ১৯৭৮ সালে যোগ দেন নাট্যদল নান্দীকারে। অভিনয়ের পাশাপাশি নাট্যমঞ্চে সঙ্গীত উপস্থাপনার গুরুদায়িত্বও তিনি নিজের কাঁধে নিয়েছিলেন। পিয়ানো এবং বেহালা বাজানোয় পারদর্শিতা ছিল তাঁর।

সত্যজিত রায়ের পরিচালনায় ‘ঘরে বাইরে’-তে বিমলার চরিত্রে তাঁর অভিনয় ভোলার নয়। নাট্যমঞ্চে পাঞ্চজন্য, বিপন্নতা, নাচনী, অযত্নবাস, পাতা ঝরে যায়-এর মতো বহু নাটকে তাঁর অভিনয় অবিস্মরণীয়। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত বেলাশুরু এবং ধর্মযুদ্ধ ছবি দু’টি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika-Ranveer: দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
দ্বিতীয় সন্তান জন্মের সময়ে পাশে থাকতে চান দীপিকার, পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর সিংহ
Bonny Sengupta: নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
নতুন জুটিতে বনি সেনগুপ্ত! কৌশানী নয়, কার সঙ্গে প্রেম করবেন এবার?
Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!

ভিডিও

Tollygunge Meeting: টালিগঞ্জে সুস্থ কর্মসংস্কৃতি ফেরাতে তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে বৈঠকে নতুন কমিটি
Gangwar: ভোররাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল কুখ্যাত দুষ্কৃতীকে
Suruchi Sangha: সুরুচি সঙ্ঘে 'রূপ' বদল, এবার সেখানে গঠিত নতুন কমিটি; সম্পাদক BJP বিধায়ক সৌরভ শিকদার
Ashok Kirtania News: রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিটে খাদ্যমন্ত্রী, তারপর যা হল... | BJP | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget