এক্সপ্লোর

Salman Khan: 'এখনও সময় আছে...', বিয়ে, সন্তান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন সলমন খান

Salman Khan Update: এই অনুষ্ঠানে সলমন খান জানান তিনি সন্তান দত্তক নিয়ে তাঁকে একাই বড় করতে চেয়েছিলেন। তিনি বলেন, 'এখন কী বলব, পরিকল্পনা তো তাই ছিল। পরিকল্পনা ছিল। স্ত্রীয়ের ছিল না, বাচ্চার ছিল।'

নয়াদিল্লি: হয়তো তাঁর নিজেরই দোষ, তাই বোধ হয় প্রেমের ক্ষেত্রে 'ভাগ্য খারাপ' ('unlucky in love') ভাইজানের। নিজেই সেই কথা বললেন সলমন খান (Salman Khan)। এক চ্যাট শোয়ে (chat show) তাঁকে সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করা হলে এমনই উত্তর দেন তিনি। 

নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সলমন খান

সম্প্রতি জনপ্রিয় চ্যাট শো 'আপ কি আদালত'-এ ('Aap ki Adalat') হাজির হয়েছিলেন অভিনেতা সলমন খান। তাঁকে সেখানে জিজ্ঞেস করা হয় নিজের সম্পর্ক নিয়ে আত্মজীবনী লেখার কোনও পরিকল্পনা আছে কি না। তিনি সেখানে জানান, তাঁর নিজের কিছু খামতির জন্যই বোধ হয় 'প্রেম ভাগ্য খারাপ' তাঁর। 

প্রশ্নের উত্তর দিতে গিয়ে সলমন বলেন, এই সমস্ত প্রেমকাহিনি তাঁর সঙ্গেই কবরে যাবে। 

অনুষ্ঠানে যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে বিয়ের কোনও পরিকল্পনা আছে কি না, তিনি বলেন, 'যখন এমন কেউ আসবে, তখন হয়ে যাবে স্যার। আসলে সকলেই খুব ভাল, আমার মধ্যেই খামতি রয়েছে। যখন প্রথম জন ছেড়ে যায়, সেটা তাঁর দোষ হতে পারে, যখন দ্বিতীয় জন, এবং তারপর তৃতীয় জন ছেড়ে যায়, তখনও তাঁদের মধ্যে সমস্যা হতে পারে, কিন্তু যখন চতুর্থ জন ছেড়ে যান, তখন সন্দেহ ঢুকে পড়ে যে তাহলে খামতি কিছু আমার মধ্যেই আছে।'

'পঞ্চম ক্ষেত্রে, হয়তো অনুপাত ৬০-৪০ হতে পারত। কিন্তু এই ঘটনা যখন বারবার হতে শুরু করল, তখন নিশ্চিত হলাম যে দোষ আমারই। ওঁদের কারও কোনও দোষ ছিল না। এটা একমাত্র আমারই দোষ। সম্ভবত তাঁদের মনে এক ধরনের ভয় ছিল যে আমি তাঁদের জীবনে সুখ দিতে পারব না। আমি নিশ্চিত যে তাঁরা যে যেখানেই থাকুন না কেন সবাই সুখী আছেন,' বলেন অভিনেতা। 

সঞ্চালক তাঁকে জানান যে সকলেই সলমন খান কবে বিয়ে করছেন সেই ব্যাপারে জানতে খুবই উৎসাহী। অভিনেতা এই শুনে বলেন, 'যখন ওপরওয়ালা চাইবেন। বিয়ের জন্য দুই ব্যক্তির প্রয়োজন পড়ে। প্রথম ক্ষেত্রে, বিয়েটা হয়নি। আমি যখন হ্যাঁ বলেছিলাম, অপরজন না করে দেন। আবার যখন কেউ হ্যাঁ বলেন, আমি না করেছি। এবার দুপক্ষ থেকেই না আসে। যখন দুপক্ষই হ্যাঁ বলবে, তখনই বিয়ে হবে। এখনও সময় আছে। আমার ৫৭ বছর বয়স। আমি এবারেরটাই প্রথম ও শেষ চাই। মানে স্ত্রী একজনকেই হতে হবে।'

এই অনুষ্ঠানে সলমন খান জানান তিনি সন্তান দত্তক নিয়ে তাঁকে একাই বড় করতে চেয়েছিলেন। তিনি বলেন, 'এখন কী বলব, পরিকল্পনা তো তাই ছিল। পরিকল্পনা ছিল। স্ত্রীয়ের ছিল না, বাচ্চার ছিল।'

আরও পড়ুন: No Cry Onion: এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?

আরও পড়ুন: Salman Khan: 'ভারতের থেকে দুবাই বেশি নিরাপদ', প্রাণনাশের হুমকির পর মুখ খুললেন সলমন

প্রসঙ্গত, সম্প্রতি বড়পর্দায় মুক্তি পেয়েছে সলমন খানের নতুন সিনেমা 'কিসি কা ভাই কিসি কি জান'। প্রথম সপ্তাহান্তে এই ছবি ভালই ব্যবসা করেছে। ফারহাদ সামজি পরিচালিত এই ছবি ইদের মরসুমে ২১ এপ্রিল মুক্তি পেয়েছে। 

সেরা শিরোনাম

Rwitobroto Mukherjee: ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
Dev-Dadagiri: শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক নাচ, দেবের বাংলা উচ্চারণ নিয়ে ঠাট্টা! আর কি চমক 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে?
শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক নাচ, দেবের বাংলা উচ্চারণ নিয়ে ঠাট্টা! আর কি চমক 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে?
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
Mahesh Kale: কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?
কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget