এক্সপ্লোর

'Tiger 3': দীপাবলির আবহেও রেকর্ড ব্যবসা, সলমনের কেরিয়ারে প্রথম দিনের নিরিখে সর্বোচ্চ আয় 'টাইগার ৩' ছবির

Salman Khan: মণীশ শর্মা পরিচালিত 'টাইগার ৩' YRF স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি এবং টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ১২ নভেম্বর, রবিবার, দীপাবলির দিন এই ছবি মুক্তি পেল প্রেক্ষাগৃহে।

মুম্বই: সলমন খানের (Salman Khan) অনুরাগীদের জন্য এই বছরের দীপাবলি (Diwali 2023) আরও আনন্দের। 'টাইগার ৩' (Tiger 3) অভিনেতার কর্মজীবনের সবচেয়ে বড় 'ওপেনিং' দিল (best opening)। অর্থাৎ প্রথম দিনে ব্যবসার নিরিখে সলমন খানের এই ছবিই শীর্ষে। উৎসবের মরশুমেও নজির গড়ল 'টাইগার ৩'। 

প্রথম দিনেই দারুণ ব্যবসা, সলমনের কেরিয়ারে রেকর্ড গড়ল 'টাইগার ৩'

মণীশ শর্মা পরিচালিত 'টাইগার ৩' YRF স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি এবং টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ১২ নভেম্বর, রবিবার, দীপাবলির দিন এই ছবি মুক্তি পেল প্রেক্ষাগৃহে। প্রথম দিনেই একাধিক আশঙ্কা চুরমার করে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। 

ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শের মতে, এই ছবি হিন্দি ভাষায় দেশজুড়ে প্রথম দিনেই ৪৩ কোটি টাকার ব্যবসা করেছে। তিনি পোস্ট করে লেখেন, 'সলমন খানের 'টাইগার ৩' সবচেয়ে বড় ওপেনার... শীর্ষের ৫ ওপেনার... প্রথম দিনের হিসেবে... 'টাইগার ৩' ৪৩ কোটির ব্যবসা, 'ভরত' ৪২.৩০ কোটি টাকার ব্যবসা, 'প্রেম রতন ধন পাও' ৪০.৩৫ কোটি টাকার ব্যবসা, 'সুলতান' ৩৬.৫৪ কোটি টাকার ব্যবসা, 'টাইগার জিন্দা হ্যায়' ৩৪.১০ কোটি টাকার ব্যবসা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Raj Films (@yrf)

আরও পড়ুন: Mrunal-Badshah: বিনোদন দুনিয়ায় নতুন প্রেমের গুঞ্জন! হাতে হাত রেখে দীপাবলি পার্টিতে ক্যামেরাবন্দি ম্রুণাল-বাদশাহ

প্রথম দিনে গোটা দেশ থেকে এই ছবি মোট ৪৪.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে হিন্দি, তামিল ও তেলুগুও রয়েছে। এই সংখ্যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে 'যশ রাজ ফিল্মস'-এর তরফে। বিদেশের মাটিতেও দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি প্রথম দিনেই। নিঃসন্দেহে, দীপাবলির আবহ থাকা সত্ত্বেও বেশ ভালই ব্যবসা করেছে সলমন খানের সিনেমা।

অন্যদিকে ১২ নভেম্বর প্রেক্ষাগৃহে হাজির হয় 'টাইগার ৩' আর কিছু অত্যুৎসাহী সলমন-অনুরাগী উচ্ছ্বসিত হয়ে প্রেক্ষাগৃহের অন্দরেই ফাটাতে শুরু করেন আতসবাজি। মহারাষ্ট্রের নাসিকের মোহন সিনেমা হলের ঘটনা। ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ দর্শককে নিজেদের প্রাণ বাঁচাতে ছুটে পালাতে দেখা যায় ভিডিওয়। প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ দায়ের করা হয়, আটকও করা হয় ২ জনকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget