এক্সপ্লোর

Tiger Shroff: টাইগার শ্রফকে শ্যুট করার জন্য মাত্র ৩৫ হাজার টাকা! ছিল বিদেশের প্রলোভনও, ঘটনায় গ্রেফতার আরও এক

Lawrence Bishnoi gang: অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি টাইগার শ্রফের উপর হামলার দায় স্বীকার করেছে। এই ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সদস্য বলে দাবি করেছে।

নয়াদিল্লি: দিন দু'য়েক আগে, রবিবার জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের (Tiger Shroff firing) গাড়িতে বাইকে চেপে তিন দুষ্কৃতি এসে হামলা চালায়। অভিনেতার গাড়িচালক সহ, আরও দুইজনের গুলি লাগে। এই ঘটনায় পুলিশের তরফে তদন্ত এবং দ্রুত অ্যাকশন চলছেই। আগেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার সমীর নামক আরেক ব্যক্তিকে হরিয়ানা পুলিশ গ্রেফতার করল। হরিয়ানার সোনিপথ থেকে পুলিশ এই সমীর নামক ব্যক্তিকে গ্রেফতার করে।

অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি টাইগার শ্রফের উপর হামলার দায় স্বীকার করেছে। এই ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর (Lawrence Bishnoi gang) সদস্য বলে দাবি করেছে। যদিও পুলিশের তরফে এই ঘটনায় এখনও অনিলের যোগাযোগ নিশ্চিত করেনি। তবে দাবি করা হচ্ছে অনিলের সঙ্গে তিন শ্যুটার রেহান, ফুল সিং এবং হৃতিক কুমারের যোগাযোগ করিয়ে দেন এই সমীর। রেহনা ও ফুল সিংয়ের মতো তিনিও সোনিপথেরই বাসিন্দা। India Today-র রিপোর্ট অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় থাকা অনিলের সঙ্গে এই তিন ব্যক্তির সংযোগ সাধন করান সমীর।

শোনা যাচ্ছে রেহানকে নাকি মাত্র ৩৫ হাজার টাকা এবং বিদেশে থাকার বন্দোবস্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এই ঘটনার সুপারি দেন। রেহানের অতীতে ক্রিমিনাল রেকর্ড রয়েছে। রেহান ও ফুল সিং এর আগে অমৃতসরের, পাঞ্জাবে এক ব্যবসায়ীকে শ্যুট করার পরিকল্পনা করেছিল। তবে তাদের বন্দুক থেকে সঠিক সময়ে ফায়ার হয়নি। 

রিপোর্টে বলা হচ্ছে এই রেহান ও ফুলকেই টাইগারকে গুলি করার দায়িত্ব দেওয়া হয়।  তারা প্রায় মাসখানেক মুম্বইয়ে ছিল। সেখানেই তারা হৃতিকের সঙ্গে দেখা করে, যেই হৃতিকের মুম্বইয়ের অলগলি নিজের হাতের তালুর মতে চেনে। হৃতিককেও ভাল চাকরি এবং বিদেশে বসবাসের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেওয়া হয় বলে দাবি করা হচ্ছে।

বলা হচ্ছে অনিল এই ব্যক্তিদের অনলাইনের মাধ্যমে খরচ, খরচার টাকা জোগান দিতেন। তারা একটি স্থানীয় দোকানে টাকা অর্ডার করত এবং সেখান থেকে টাকা তুলত। তাদেরকে সরাসরি অস্ত্রও দেওয়া হয়নি। পরবির্তে এক জায়গায় সেই অস্ত্রগুলি রেখে দেওয়া হয় এবং সেটি পরবর্তীতে সেখান থেকে শ্যুটাররা নিয়ে নেন। পুলিশের অনুমান অনিল পণ্ডিত বাকিদের সঙ্গে কথা বলার জন্য জাগ্গি নামক অ্যাপের ব্যবহার করে। এই অ্যাপে ইউজ়ার ভেরিফাই করার প্রয়োজন পড়ে না। উপরন্তু পুলিশের সন্দেহ যে মুম্বইের নানা ব্যক্তিদের সঙ্গে এই গ্রুপের পরিচিতি ছিল। পুলিশ এখনও এই অভিযুক্তদের বিষয়ে আরও তথ্য জোগাড় করে গোটা বিষয়টা খতিয়ে দেখার প্রক্রিয়া চালাচ্ছে।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget