এক্সপ্লোর

Tiger Shroff Ganapath Shoot: ৩ মাসের শিডিউল, 'গণপথ' ছবির শ্যুটিংয়ে লন্ডন পাড়ি টাইগার শ্রফের

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, 'টাইগার এখন তাঁর পরবর্তী ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। সম্প্রতি টাইগার তাঁর আসন্ন ছবি 'গণপথ'-এর শ্যুটিংয়ের জন্য লন্ডন গেছেন।'

মুম্বই: জোর কদমে চলছে টাইগার শ্রফ ও কৃতি শ্যাননের আগামী ছবি 'গণপথ'-এর শ্যুটিং। সম্প্রতি ছবির গোটা টিম পাড়ি দিয়েছে লন্ডনের উদ্দেশে। সেখানে অভিনেতা টাইগার সবচেয়ে লম্বা শিডিউল ধরে শ্যুট করবেন বলে খবর সূত্রের। 

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, 'টাইগার এখন তাঁর পরবর্তী ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। সম্প্রতি টাইগার তাঁর আসন্ন ছবি 'গণপথ'-এর শ্যুটিংয়ের জন্য লন্ডন গেছেন। এটি তাঁর অন্যতম লম্বা সময় ধরে চলা শ্যুটিং হতে চলেছে। প্রায় তিন মাস থেকে শ্যুটিং চলবে লন্ডনে। একাধিক অ্যাকশন সিক্যোয়েন্স থাকার জন্য শ্যুটিংয়ে ধকল হবে খুব।'

বাসু ভগনানি ও পূজা এন্টারটেনমেন্ট প্রযোজিত 'গণপথ' ছবির পরিচালনা করছেন বিকাশ বহেল। 

বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি টাইগার শ্রফ ও কৃতি শ্যানন অভিনীত 'গণপথ'। কিছুদিন আগেই শোনা গিয়েছিল টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফকে ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সের জন্য বলতে পারেন ছবি নির্মাতারা। তবে সম্প্রতি এই ছবি সম্পর্কে আরও কিছু তথ্য মিলেছে। সূত্রের খবর, বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে টাইগার শ্রফের বাবার চরিত্রে অভিনয়ের জন্য অমিতাভ বচ্চনের কাছে আবেদন জানানো হয়েছে। 

'টাইগার শ্রফ এই ছবিতে একজন বক্সারের চরিত্রে অভিনয় করছেন এবং পর্দায় তাঁর চরিত্রের বাবাকেও প্রাক্তন বক্সার হিসাবে দেখা যাবে। এই চরিত্রটি স্ক্রিপ্টের এক গুরুত্বপূর্ণ অংশ। ছবি নির্মাতারা এই চরিত্রে অমিতাভ বচ্চনকেই চাইছেন। যদিও এখনও তারিখ বা অন্যান্য প্রয়োজনীয় পদ্ধতি হওয়া বাকি। ছবির একটি বড় অংশ লন্ডনে শ্যুট করা হবে এবং টাইগার ও কৃতি ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন।' খবর ঘনিষ্ঠ মহল সূত্রে।

সবকিছু কথা মতো এগোলে, এই সিনেমাতেই প্রথম একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন বিগ-বি ও টাইগার। ২০১৪ সালে টাইগার শ্রফ ও কৃতি শ্যানন একসঙ্গে 'হিরোপন্থি' ছবি দিয়ে প্রথম সিনেমা জগতে পা রাখেন। 'গণপথ' তাঁদের একসঙ্গে দ্বিতীয় ছবি। প্রসঙ্গত কিছুদিন আগেই লন্ডনে 'হিরোপন্থি ২'-এর শ্যুটিং সেরে ফিরেছেন টাইগার। এরপর ফের সেখানে 'গণপথ' ছবির শ্যুটিং সারতে গেছেন অভিনেতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget