এক্সপ্লোর

Rupanjana-Ratool Marriage: সিঁদুরে লাল পোশাকে বিয়ে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধলেন রূপাঞ্জনা-রাতুল

Tollywood Marriage: ১৯ এপ্রিল সাত পাকে বাঁধা পড়বেন রূপাঞ্জনা ও রাতুল, সেই খবর প্রকাশ্যে এসেছিল আগেই। শুক্রবার সকাল থেকেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ের নানা রীতিনীতি পালন করেন তাঁরা।

কলকাতা: দীর্ঘ সাড়ে ৬ বছরের সম্পর্ক অবশেষে পেল আইনি স্বীকৃতি। বিয়ে সারলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) ও পরিচালক অভিনেতা রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee)। সিঁদুরে লাল পোশাকে নবদম্পতি এদিন আপ্যায়ন সারেন প্রত্যেক অতিথির। 

বিয়ে সারলেন রূপাঞ্জনা-রাতুল

১৯ এপ্রিল, সাত পাকে বাঁধা পড়বেন রূপাঞ্জনা ও রাতুল, সেই খবর প্রকাশ্যে এসেছিল আগেই। শুক্রবার সকাল থেকেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ের নানা রীতিনীতি পালন করেন তাঁরা। আইবুড়োভাত, নান্দীমুখ থেকে গায়ে হলুদ, সবই হয় রূপাঞ্জনা ও রাতুলের। ছিল বিভিন্ন সময়ের বিভিন্ন লুকও। গায়ে হলুদের মাঝে খানিক খেলাধুলোয় মনও দেন তাঁরা। সেই সমস্ত ছবিই নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নবদম্পতি। 

শুক্রবার বিকেল ৪টে নাগাদ বসে বিয়ের আসর। সম্পূর্ণ নিয়ম মেনে, সাত পাকে ঘোরা, মালাবদল, সিঁদুরদান সেরে চার হাত এক হয় তাঁদের। এই বিশেষ দিনের জন্য সিঁদুরে লাল রং বেছে নিয়েছিলেন অভিনেত্রী। মাথায় শোলার মুকুট, গলায় মালা, সিঁদুরে লাল বেনারসির সঙ্গে কনট্রাস্টে সবুজ ব্লাউজ, হালকা সোনার গয়না, হাতে আলতা, মানানসই মেকআপ, এক্কেবারে সাবেকি সাজে দেখা যায় অভিনেত্রীকে। সেই সঙ্গে মুখে আনন্দের হাসি। অন্যদিকে একই লাল রঙের পাঞ্জাবী পরেছিলেন রাতুল। সুন্দর কাজ করা পাঞ্জাবীর সঙ্গে পরেছিলেন ধুতী। গলায় মালা। রূপাঞ্জনা ও রাতুলের পোশাকের সঙ্গে রং মিলিয়ে ছিল রিয়ানের পাঞ্জাবীও। সিঁদুরে লাল রঙের পাঞ্জাবী পরে দেখা গেল এদিন খুদেকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

আরও পড়ুন: 'Dwitiyo Basanta': অনিরুদ্ধ ও জাগৃতির জীবনে নতুন সমস্যা! পুলিশকাণ্ডে জড়াল তারা, এরপর?

এদিন রূপাঞ্জনা ও রাতুলের বিয়েতে তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন অভিনেত্রী ইশা সাহা, সন্দীপ্তা সেন, প্রযোজক রানা সরকার, টেলিপাড়ার জনপ্রিয় মুখ রাহুল দেব বসু, দেবাদৃতা বসু প্রমুখ অনেকেই। একেবারে কাছের মানুষদের উপস্থিতিতে, সানাইয়ের হালকা আবহে বিশেষ দিনটি কাটান তাঁরা। মেনুতেও ছিল বাঙালি ছোঁয়া। চিংড়ি মালাইকারি, পাতুরি, মটনের পাশাপাশি অবশ্যই ছিল স্যুপ, পাস্তা স্যালাডও। প্রত্যেক অতিথির সঙ্গে হাসি ঠাট্টায় আনন্দে উচ্ছ্বাসে আলাপে মুহূর্ত ফ্রেমবন্দি করে নিজেদের মতো করে এই বিশেষ দিনটি কাটালেন রূপাঞ্জনা ও রাতুল। তাঁদের আগামী জীবনের শুভেচ্ছা জানিয়ে ভরেছে সোশ্যাল মিডিয়াও। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget