এক্সপ্লোর

Chitrangada Satarupa Covid: করোনা আক্রান্ত চিত্রাঙ্গদা শতরূপা, স্থগিত বিয়ে

Tollywood Update: 'এই অবস্থায় দৃঢ়তার সঙ্গে ওরা দুজনেই জানালো, বিয়ে আপাতত স্থগিত থাক। কারণ, এই অতিমারীর অতি ক্ষিপ্রতার দিনে, বিয়ে উপলক্ষ্য করে যে মানুষের সমাগম হবে, সেখান থেকেও রোগ ছড়িয়ে যেতে পারে।'

কলকাতা: বছর শেষে ফের চিন্তা বাড়াচ্ছে করোনা। সেই সঙ্গে রয়েছে ওমিক্রন আতঙ্কও। একে একে সিনে জগতের একাধিক তারকা করোনা আক্রান্ত হচ্ছে। বছরের শেষ দিনে খারাপ খবর শোনালেন চিত্র পরিচালক শতরূপা সান্যালও (Satarupa Sanyal)। করোনা আক্রান্ত তাঁর বড় মেয়ে চিত্রাঙ্গদা (Chitrangada Satarupa)। সামনের বছরের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তাঁর।
 
শুক্রবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বড় পোস্ট করে পরিচালক লেখেন, 'নতুন বছরের শুরুতেই আমার ঘরে উৎসব হবার কথা। আমার মেয়ে চিত্রাঙ্গদার বিয়ে সম্বিতের সাথে। সব আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতিও সারা। কিন্তু কোভিডের ক্রমবর্ধমান সংক্রমন আমার ঘরেও ঢুকলো। চিত্রাঙ্গদার কোভিড রিপোর্ট পজিটিভ। সবার মন খারাপ।
এই অবস্থায় দৃঢ়তার সঙ্গে ওরা দুজনেই জানালো, বিয়ে আপাতত স্থগিত থাক। কারণ, এই অতিমারীর অতি ক্ষিপ্রতার দিনে, বিয়ে উপলক্ষ্য করে যে মানুষের সমাগম হবে, সেখান থেকেও রোগ ছড়িয়ে যেতে পারে। চিত্রাঙ্গদা পুরোপুরি সুস্থ হোক আগে। তখন দিনক্ষণ আবার ঠিক করা যাবে। শুধু তাই নয়, ওরা সোশাল মিডিয়ায় ও সর্বত্রই সকলকে সতর্ক করে দিয়েছে, যাতে , যারাই ওর কাছাকাছি এসেছিল গত কয়েকদিনে, যেন কোভিড পরীক্ষা করিয়ে নেয়।
আমি আমার মেয়ে ও জামাইয়ের এই দায়িত্বশীল ও সৎ ভাবনায় ওদের প্রতি কৃতজ্ঞ। এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম সিদ্ধান্ত নেওয়া সহজকথা নয়। আজকের তরুণ প্রজন্মের স্বার্থপরতার খবরই বারবার শুনি । কিন্তু সেই প্রজন্মেরই দায়িত্বশীলতা ও সঠিক চিন্তার উজ্জ্বল প্রতিনিধি ওরা। প্রাণভরা আশির্বাদ ও অফুরান ভালোবাসা ওদের।' (অপরিবর্তিত)
 
 
কিছুদিন আগেই শোনা যায় চিত্রাঙ্গদা শতরূপা বিয়ে সারবেন ২০২২ সালে। স্বভাবতই পরিবারে উৎসবের মেজাজ ছিল। কিন্তু সেই সবকিছুতেই বাধ সাধল করোনা। আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে তাঁর বিয়ে। পরে আবার পরিস্থিতি বুঝে বিয়ের তারিখ ঠিক করা হবে বলে জানিয়েছেন শতরূপা।
 

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
Tollywood News: জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়
জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget