এক্সপ্লোর

Nora Fatehi : করোনায় আক্রান্ত নোরা ফতেহি

Bollywood actress Nora Fatehi : গত ২৮ ডিসেম্বর থেকে করোনায় আক্রান্ত অভিনেত্রী...

মুম্বই : করোনায় আক্রান্ত নোরা ফতেহি। বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতি জারি করেন তাঁর মুখপাত্র। সেই অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর থেকে করোনায় আক্রান্ত অভিনেত্রী।

করোনায় আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টিনে রয়েছেন অভিনেত্রী। বিএমসি-র বিধি-নিষেধ মেনে চলছেন। তাঁর মুখপাত্র বিবৃতিতে আরও জানান, সমস্ত প্রোটোকল মেনে নোরা কোয়ারেন্টিনে রয়েছেন। চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। 

তাছাড়া মুখপাত্র জানিয়েছেন, গতকাল থেকে অভিনেত্রীর যে ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলি আগের ইভেন্টের। দিনকয়েক কোথাও যাননি নোরা। তাই আমাদের অনুরোধ, দয়া করে পুরনো ছবি এড়িয়ে যান।

আরও পড়ুন ; করোনা নেগেটিভ 'বেবো', ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট অভিনেত্রীর

কিছুদিনের মধ্যেই বলিউডের বেশ কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হন। সম্প্রতি করোনায় (Covid19) আক্রান্ত হন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। তিনি এবং তাঁর বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরাও (Amrita Arora) করোনায় আক্রান্ত হন। 

করিনা কপূর খান এবং অমৃতা অরোরা (Amrita Arora) বন্ধুত্বের কথা নতুন নয়। প্রায়ই তাঁদের নানা জায়গায় একসঙ্গে পার্টি করতে দেখা যায়। করোনায় আক্রান্ত হওয়ার আগেও দুই অভিনেত্রীকে মুম্বইয়ের (Mumbai) বেশ কিছু পার্টিতে দেখা গিয়েছিল। তাই দুই অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই তাঁদের সংস্পর্শে আসা অন্যান্যদেরও সাবধান করে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। 

তার কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হন অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়। করোনা রিপোর্ট পজেটিভ আসার পর তিনি নিজেকে আইসোলেশনে রেখেছিলেন বলে জানিয়েছিলেন।

তারই আগে এই মারণ রোগে আক্রান্ত হন কিংবদন্তি অভিনেতা কমল হাসান। আমেরিকা সফরের পরই তাঁর করোনার কিছু উপসর্গ দেখা দেয়। আর টেস্ট করাতেই রিপোর্ট পজেটিভ আসে বলে নিজেই জানান সোশ্যাল মিডিয়ায়। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি সুস্থ হয়ে ওঠেন। 

গতমাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন 'রানিং শাদি' অভিনেতা অমিত শাদও। উপসর্গ সামান্য থাকায় নিজেকে আইসোলেশনে রাখেন বলে নিজে জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।

 

সেরা শিরোনাম

Pakistan News: হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
Aam Aadmi Party: ‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি
‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি
Delimitation Bill Row: ডিলিমিটেশন বিল পাস হলেই কি ‘এক দেশ এক নির্বাচন’, ২০২৯ সালেই? কী পরিকল্পনা মোদি সরকারের?
ডিলিমিটেশন বিল পাস হলেই কি ‘এক দেশ এক নির্বাচন’, ২০২৯ সালেই? কী পরিকল্পনা মোদি সরকারের?
What is Gerrymandering: ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?
ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget