এক্সপ্লোর

Top Entertainment News: অদেখা অবতারে শাহরুখ খান! প্রকাশ্যে 'জওয়ান' ট্রেলার,বৃষ্টির সকালে ঘোড়া চালানো শিখছেন শ্রাবন্তী, বিনোদনের সারাদিন

Today Entertainment News: অদেখা অবতারে শাহরুখ খান, নজর কাড়লেন 'কালী' বিজয় সেতুপতি, প্রকাশ্যে এল 'জওয়ান' ট্রেলার, অন্যদিকে 'দেবী চৌধুরানি'-র জন্য় বৃষ্টির সকালে ঘোড়া চালানো শিখছেন শ্রাবন্তী।

কলকাতা: 

 

কলকাতা: বহু প্রতীক্ষার অবসান। ছবি মুক্তির ঠিক এক সপ্তাহ এসে মুক্তি পেল শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) অভিনীত 'জওয়ান' ছবির ট্রেলার ('Jawan' Trailer Out)। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির ট্রেলারের পরতে পরতে চমক। নজর কাড়লেন প্রত্যেকে।

প্রিভিউতেই মিলেছিল ঝলক, এবার আরও খানিক বিস্তারে দেখা গেল শাহরুখ খানের একাধিক লুক। বাবা ও ছেলে দুই চরিত্রেই অভিনয় করেছেন তিনি। তবে একা শাহরুখ নন, পাল্লা ভারী দক্ষিণী তারকা বিজয় সেতুপতিরও। প্রত্যেক ঝলকে নজর কাড়লেন তিনি। সেই সঙ্গে লেডি সুপারস্টার নয়নতারা তো আছেনই। দীপিকা পাড়ুকোনের হাতে আছাড়ও খেতে দেখা গেল শাহরুখকে। অর্থাৎ ছবিতে অ্যাকশন থাকছে ভরপুর, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। দেখা মিলল সানিয়া মলহোত্র, প্রিয়মণি, প্রমুখের। মশকরা ভরা সংলাপের আভাস মিলল খানিক।

আরও পড়ুন...

পুষ্টিগুণে ঠাসা! কী কী উপকার মিলবে মুসাম্বিতে?

অন্য়দিকে, শুভ্রজিৎ মিত্রের (Subhraji Mitra) আগামী ছবি দেবী চৌধুরানী (Devi Chowdhurani)-র মুখ্যভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আর, সেই চরিত্রের কারণেই, ঘোড়া চালানোর বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী। 

বর্ষার সকালে, ময়দানে বাধ্য ছাত্রীর মতোই হাজির হচ্ছেন শ্রাবন্তী। তারপরে কয়েক ঘণ্টা চলছে ঘোড়া চালানোর প্রশিক্ষণ। সাদা-হলুদ টি-শার্টে 'কুইন' লেখা, সঙ্গে কালো ডেনিম, এই পোশাকেই প্রথমদিন প্রশিক্ষণ নিতে এসেছিলেন শ্রাবন্তী। চোখে সানগ্লাস থাকলেও, প্রশিক্ষণের সময় তা খুলে নেন। হেলমেট মাথায় দিয়ে চলে প্রশিক্ষণ।

এর পাশাপাশি, অনুরাগীদের বিশেষ উপহার দিলেন অভিনেত্রী নয়নতারা। খাতা খুললেন ইনস্টাগ্রামে। নজর কাড়ল তাঁর প্রথম পোস্টও। একেবারে 'সোয়্যাগ' (swag) নিয়ে এন্ট্রি নয়নতারার, সঙ্গী দুই সন্তান।

এছাড়াও, জানাযাচ্ছে, করিনা কপূর খান অভিনীত 'দ্য বাকিংহাম মার্ডারস' প্রদর্শিত হতে চলেছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে। জানা যাচ্ছে, ১৪ ও ১৫ অক্টোবর প্রদর্শিত হবে হনসল মেহেতা (Hansal Mehta) পরিচালিত এই ছবি।

চোখ রাখব অন্য় খবর, যাঁদের সম্পর্ক নিয়ে একসময় তোলপাড় হয়েছিল টলিউড থেকে শুরু করে রাজনৈতিক জগৎ, সেই বিধায়ক-অভিনেতাকেই সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা জানালেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) সঙ্গে ছবি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।একসময় কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর সম্পর্কের অভিযোগ তুলেছিলেন তাঁর স্ত্রী পিঙ্কি চট্টোপাধ্যায়। এখন কাঞ্চন ও পিঙ্কির বিচ্ছেদের সম্পর্ক আদালতে বিচারাধীন। অন্যদিকে, শ্রীময়ী একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছেন, কাঞ্চন তাঁর দাদা ও শিক্ষকের মতোই। কখনোই প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
Rakhi Sawant: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget