এক্সপ্লোর

Chemistry Mashi: সংসারে থেকে নিজের পরিচয় খোঁজার 'কেমিস্ট্রি', সৌরভ-দেবশ্রীর সিরিজের ঝলক প্রকাশ্যে

Debosree Roy: যে ওয়েব সিরিজ নিয়ে অপেক্ষা ছিল অনেকেরই, তাঁদের কতটা কৌতুহল নিরসন করল ট্রেলার?

কলকাতা: আচ্ছা, রসায়ন কী খুব সোজা? নাকি বেশ কঠিন? সেই রসায়ন পড়াতে গিয়ে যদি গ্রেফতার হতে হয় কাউকে? সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) পরিচালিত সিরিজে দেখানো হয়েছে এমন এক গল্পই। প্রকাশ্যে এল দেবশ্রী রায়ের (Debosree Roy) প্রথম ওয়েব সিরিজ 'কেমিস্ট্রি মাসি' (Chemistry Mashi)-র ট্রেলার। যে ওয়েব সিরিজ নিয়ে অপেক্ষা ছিল অনেকেরই, তাঁদের কতটা কৌতুহল নিরসন করল ট্রেলার?

দেবশ্রী রায় এই সিরিজে এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যে সংসারের বাইরেও নিজের জীবন খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। একসময় ভালবাসতেন রসায়ন বিষয়টিকে। পরবর্তীতে, অনলাইনে গরীব ছেলেমেয়েদের পড়ানো শুরু করেন তিনি। তবে বাধ সাধে ব্যবসায়ীক একটি প্রতিষ্ঠান। সুচরিতা (দেবশ্রীর চরিত্রের নাম) ততদিনে হয়ে উঠেছেন 'কেমিস্ট্রি মাসি'। চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কেসে। গ্রেফতার হতে হয় 'কেমিস্ট্রি মাসি'-কে। তারপর? সুচরিতা কতটা পাশে পাবে তাঁর পরিবারকে? কোন কোন কঠিন পরিস্থিতিই বা পেরোতে হবে তাঁকে? সেই গল্পই বলবে সৌরভের 'কেমিস্ট্রি মাসি'।

এই ছবি সম্পর্কে দেবশ্রী বলছেন, 'দীর্ঘদিন পরে এই সিরিজের হাত ধরেই আমার ক্যামেরার সামনে ফেরা। এ যে আমার কাছে খোলা বাতাসে শ্বাস নেওয়ার সুযোগের মতোই। তবে হ্যাঁ... এই প্ল্যাটফর্মটা এক্কেবারে নতুন আমার কাছে। এতদিন আমায় বড়পর্দায় দেখে অভ্যস্থ ছিলেন মানুষ। এবার আমায় দেখবেন ওটিটিতে। 'কেমিস্ট্রি মাসি'-র গল্পটা আমায় ভীষণ আকৃষ্ট করে। সেই কারণেই রাজি হয়েছিলাম।'

পরিচালক সৌরভ বলছেন, 'আমরা সবাই মিলে পরিশ্রম দিয়েছি, চেষ্টা করেছি 'কেমিস্ট্রি মাসি'-র জন্য। এই ওয়েব সিরিজটা এমন মানুষদের জন্য তৈরি, যাঁরা সংসারের সমস্ত চাপ সামলেও নিজেদের জীবন বেছে নিতে চান। সুচরিতা লাহিড়ীর ভূমিকায় নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছেন দেবশ্রী রায়। ৩০ বছরের সংসার করার পরে, নিজের জীবন খুঁজে নিতে চান এই চরিত্র। আর সেই পথে হাঁটতে গিয়েই একের পর এক বাধা আসে সুচরিতার জীবনে। দেবশ্রী রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভোলবার নয়।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

আরও পড়ুন: Subhasree-Abir: রাজের প্রযোজনায় শুভশ্রী, আবির, সৌরসেনী, রাজের 'বাবলি'-র শুভ মহরত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda
Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget