এক্সপ্লোর

জিন্স-টপের সঙ্গে টিকলি, সিঁদুরের ফিউশন! হিন্দি গানের তালে ঝড় তুললেন তৃণা

সদ্য বিয়ে সেরেছেন। এখনও কপালে সিঁদুর, সিঁথিতে টিকলি। এর মধ্যেই শাড়ি ছেড়ে গুনগুনের পরনে জিন্স, শর্ট টপ। ননদের সঙ্গে 'ধাতিং নাচ'-এ মাতলেন ছোটপর্দার নায়িকা তৃণা সাহা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও। 'খড়কুটো'-র নায়িকাকে অন্যরূপে দেখে অবাক অনুরাগীরাও।

কলকাতা: সদ্য বিয়ে সেরেছেন। এখনও কপালে সিঁদুর, সিঁথিতে টিকলি। এর মধ্যেই শাড়ি ছেড়ে গুনগুনের পরনে জিন্স, শর্ট টপ। ননদের সঙ্গে 'ধাতিং নাচ'-এ মাতলেন ছোটপর্দার নায়িকা তৃণা সাহা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও। 'খড়কুটো'-র নায়িকাকে অন্যরূপে দেখে অবাক অনুরাগীরাও। সবে শেষ হয়েছে রিল লাইফের বিয়ে। সামনেই রিয়েল লাইফে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নায়িকা। ছোটপর্দায় গুনগুন আর সৌজন্যের বিয়ে ঘিরে দর্শকদের উৎসাহ দেখবার মত। পর্দার হোক, তবু তো বিয়ে। ননদদের সঙ্গে চুটিয়ে মজা করছেন তৃণা। গায়ে হলুদ থেকে সঙ্গীত, প্রত্যেক সাজেই পোস্ট করছেন বিভিন্ন মজার ভিডিও। ছোটপর্দার বাইরেও তৃণাতে মশগুল সোশ্যাল মিডিয়া। কখনও 'টুম্পা ডান্স' করে বরকে নিজেই মন্ডপে আনছেন তৃণা। কখনও আবার বিয়ের সাজ করতে গিয়ে বিরক্ত হয়ে উঠছেন। নিমেষেই ভাইরাল হচ্ছে দুষ্টু গুনগুনের মিষ্টি ভিডিও। এবার শ্যুটিং-এর সাজে নয়, এক্কেবারে ওয়াস্টার্ন পোশাকে ক্যামেরার সামনে গুনগুন। শ্যুটিং শুরু আগে 'ধাতিং নাচ'-এর তালে চমকে দিলেন অনুরাগীদের। মেকআপে নববধূর সাজ অথচ পোশাকে তৃণা যেন ষোড়শী। সবুজ পমপম দেওয়া টপ আর জিন্সে উচ্ছল তৃণা।
এ তো গেল রিল লাইফের বিয়ে। তৃণার রিয়েল লাইফেও খুব তাড়াতাড়ি বাজতে চলেছে বিয়ের সানাই। নীলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। সেই বিয়েতে শপিং করার এখনও ফুরসত পাননি তৃণা। একই অবস্থা নীলেরও। কিন্তু তাঁদের বিয়ের চর্চা এখন টলিপাড়ার 'হট কেক'। প্রিয় জুটিতে একসঙ্গে দেখতে অধীর অপেক্ষায় অনুরাগীরা। তবে খড়কুটোর দৌলতে তৃণার কনে লুক ফাঁস হয়েছে। সেই সাজের সঙ্গে কি মিলে যাবে তৃণার বিয়ের সাজ? নাকি এক্কেবারে আলাদা সাজে অনুরাগীদের চমকে দেবেন নায়িকা? উত্তর দেবে সময়। সৌজন্যও কিন্তু প্রচন্ড উৎসাহী পর্দার বউয়ের বিয়ে নিয়ে। সৌজন্য মানে কৌশিক রায় নাকি আগাম ছুটি চেয়ে রেখেছেন তৃণার বিয়েতে আনন্দ করবেন বলে। আর এইদিকে তৃণা জানাচ্ছেন, বিয়ের রীতি রেওয়াজ তো রয়েছেই, কিন্তু ঘাটতি পড়বে না কাজে। দুটোই চলবে সমান তালে। ইনস্টাগ্রামে হবু বর নীলের সঙ্গে ছবিও শেয়ার করেছেন তৃণা। উজ্জ্বল রঙের পোশাকে ঝলমল করছেন বর কনে। ক্যাপশানও বলছে তাঁদের প্রেমের কথা।
আপাতত 'কৃষ্ণকলি' আর 'খড়কুটো' নিয়ে ব্যস্ত এই জুটি। কিন্তু বিয়ের ছুটি চেয়ে রেখেছেন আগেই। রিল আর রিয়েল সমানতালে চালাতে সিদ্ধহস্ত নীল-তৃণা।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget