এক্সপ্লোর

New Bengali Serial: নতুন ধারাবাহিকে শন, কিন্তু তাঁর বিপরীতে এ কোন 'বনি'!

Bengali Serial Update: যে প্রোমো প্রকাশ্যে এসেছে, দেখা যাচ্ছে, পায়ে ঘুঙুর বেঁধে কত্থক অভ্যাস করছেন অনুষ্কা আর তাঁর নাচ দেখে ক্যামেরায় চোখ রাখছেন শন। অনেকটা সেই মাধুরী দিক্ষীতের 'ওরে পিয়া' গানটির দৃশ্য

কলকাতা: নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। আর তাঁর নায়িকার চরিত্রেই রয়েছে চমক। শনের বিপরীতে দেখা যাবে নায়িকা অনুষ্কা গোস্বামীকে। এর আগে, 'গাঁটছড়া' ধারাবাহিকে 'বনি'-র চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার এক্কেবারে অন্যরকম চরিত্রে, অন্য লুকে দেখা যাচ্ছে তাঁকে। ধারাবাহিকের নাম 'রোশনাই'। 

'গাঁটছড়া'-তে শোলাঙ্কি রায় (Sholanki Roy), শ্রীমা ভট্টাচার্য্য (Sreema Bhattacharyya)-এর বোনের চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা। তবে সেখানে এক্কেবারে অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। প্রথমে এক্কেবারে রোখাচোখা এক মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীকালে তিনি পুলিশ অফিসারের চরিত্রেও অভিনয় করেছেন। তবে এবার একজন কত্থক নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। 

যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, পায়ে ঘুঙুর বেঁধে কত্থক অভ্যাস করছেন অনুষ্কা আর তাঁর নাচ দেখে ক্যামেরায় চোখ রাখছেন শন। অনেকটা যেন সেই মাধুরী দিক্ষীতের (Madhuri Dixit)-এর  'ওরে পিয়া' গানটির দৃশ্য। সেখানেও কত্থক অভ্য়াস করতে দেখা গিয়েছিল মাধুরীকে। অনেকেই নতুন এই জুটির রসায়ন দেখার অপেক্ষায়। এমনিই ছোটপর্দার নায়ক শনের অনুরাগী রয়েছে অনেক। আর তাই, শনকে পর্দায় ফিরতে দেখে উচ্ছ্বসিত অনেকেই। 

২৫ এপ্রিল, বৃহস্পতিবার থেকে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। অর্থাৎ তৃণা সাহা (Trina Saha) ওম সাহানি (Om Sahani)-র ধারাবাহিক 'লাভ, বিয়ে আজকাল'-এর সময়ে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এখনও প্রকাশ্যে আসেনি গল্পের বিস্তারিত বিষয়বস্তু। নায়িকা অনুষ্কা মনে করছেন, যেহেতু তাঁর আগের ধারাবাহিকে ৩ নায়িকা ছিলেন, তাই চাপ একটু হলেও কম ছিল। আর এই ধারাবাহিকে তিনি একাই নায়িকা। তাই মন দিয়ে সমস্তটা শিখছেন, অভ্যাস করছেন তিনি। আগে নাচ শিখতেন অনুষ্কা। তবে বর্তমানে একজন নৃত্যশিল্পীর চরিত্র ফুটিয়ে তুলতে হবে তাঁকে। তাই নিয়মিত চলছে তালিমও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

আরও পড়ুন: Kajol at Daksineswar: শান্তিনিকেতন থেকে ফিরে, মা তনুজা ও ছেলেকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন কাজল

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget