এক্সপ্লোর

'Constable Manju': কাছে এসেও ফের দূরত্ব বাড়বে অর্জুন ও মঞ্জুর? কোন নতুন মোড় ধারাবাহিকের গল্পে?

Bangla Serial Update: মঞ্জু ছদ্মবেশ ধারণ করে উপস্থিত হয় মাধবের সামনে। তার একমাত্র উদ্দেশ্য মাধবের থেকে সত্যি কথা আদায় করা ও প্রমাণ জোগাড় করা। সত্যি প্রকাশ্যে এনে অর্জুনকে জেল থেকে মুক্তি দেয়। তারপর?

কলকাতা: সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'কনস্টেবল মঞ্জু'-এ (Constable Manju) এবার নতুন মোড়। নয়া রূপে দেখা মিলবে মঞ্জুর? কোন ছদ্মবেশ নেবে সে? কেনই বা এমন বেশ বদল? (Daily Serial Update) 

'কনস্টেবল মঞ্জু' ধারাবাহিকে নয়া মোড়

মঞ্জু ছদ্মবেশ ধারণ করে উপস্থিত হয় মাধবের সামনে। তার একমাত্র উদ্দেশ্য মাধবের থেকে সত্যি কথা আদায় করা ও প্রমাণ জোগাড় করা। সত্যি প্রকাশ্যে এনে অর্জুনকে জেল থেকে মুক্তি দেয়। এরপরেই মঞ্জুর কাছে নিজের ভালবাসার কথা ব্যক্ত করে অর্জুন। অর্জুন ও মঞ্জু পরিকল্পনা করে অদিতি ও মিঠুনের আবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিয়ের সময়ে ফের বিপত্তি। ঠিক যখন মিঠুন অদিতিকে বিয়ে করতে যাচ্ছে সেই সময়েই ফিরে আসে অভিষেক, অদিতির প্রাক্তন স্বামী। বিয়ে থামিয়ে দেয় মঞ্জুই। অর্জুন তৎক্ষণাৎ মঞ্জুকে বলে যে মিঠুনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে। কারণ সে বড় দাদা অভিষেকের উপস্থিতিতে সে তার বৌদি অদিতির বিয়ে দিতে চায় না। কিন্তু এবার কী হবে? এর প্রভাব কি এবার পড়বে অর্জুন ও মঞ্জুর সম্পর্কে? ফের তাদের দূরত্ব তৈরি হবে?

আরও পড়ুন: Phalguni Chatterjee: সৃজিতের ছবির প্রথম দিনের শ্যুটিংয়েই বিপত্তি, আহত অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়, কেমন আছেন এখন?

'কনস্টেবল মঞ্জু' ধারাবাহিকের গল্প 

গ্রামের মেয়ে মঞ্জু। নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব চূড়ান্ত তার, এবং প্রায়ই সকলের হাসির পাত্রী হয়ে ওঠে সে। মঞ্জু এমনিতে খুবই জ্ঞানী, অর্থাৎ একেবারে বোকা নয়। কিন্তু যখনই কোনও কাজ উদ্ধারের প্রসঙ্গ আসে তখন কোনও না কোনওভাবে বিপদ তৈরি করে ফেলে। সে থাকে তার কাকিমা, তুতো বোন এবং নিজের ভাইয়ের সঙ্গে। তার বাবা ছিলেন পেশায় কনস্টেবল এবং ডিউটি করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। বাবা মারা যেতে সেই চাকরি পায় মেয়ে মঞ্জু। রসুলপুর পুলিশ স্টেশনের কনস্টেবল সে। কিন্তু কাজের ক্ষেত্রেও তার সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়। অথচ এরকম একাধিকবার হয়েছে যে রসুলপুর পুলিশ স্টেশন মঞ্জুর বুদ্ধি ও পরিকল্পনার ওপর নির্ভর করে একাধিক কেসের সমাধান করেছে। বারবার মঞ্জুর বাহাদুরি ও সাহসিকতা, উপস্থিত বুদ্ধির প্রমাণ পায় সকলে। কিন্তু নিজের প্রেম জীবনে কি উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে পারবে মঞ্জু?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget