এক্সপ্লোর

New Serial Update: ছোটপর্দায় এবার দেবাদৃতা-জন জুটি, আসছে ধারাবাহিক 'আলোর ঠিকানা'

'Alor Theekana': ধারাবাহিকের প্রথম সপ্তাহে ক্যামিও চরিত্রে দেখা যাবে রাহুল দেব বসুকে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই ধারাবাহিক দেখা যাবে শুধুমাত্র সান বাংলায়, রাত সাড়ে ৯টায়। 

কলকাতা: এবার ছোটপর্দায় জুটি বাঁধতে চলেছেন দেবাদৃতা বসু (Debadrita Basu) ও জন ভট্টাচার্য (John Bhattacharya)। আসছে নতুন ধারাবাহিক 'আলোর ঠিকানা' (Alor Theekana)। রাজীব কুমারের (Rajiv Kumar) পরিচালনায় 'সুরিন্দর ফিল্মস'-এর (Surinder Films) প্রযোজনায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই ধারাবাহিক দেখা যাবে শুধুমাত্র সান বাংলায়। 

ধারাবাহিকের গল্প এক ঝলকে

এই ধারাবাহিকের মূল গল্প তৈরি হয়েছে একটি মেয়েকে ঘিরে। যার নাম আলো। বাবাকে প্রাণের চেয়েও বেশি ভালবাসে আলো। ছোটবেলা থেকেই তার বাবার স্বপ্নই তার নিজের স্বপ্ন। পড়াশোনা নিয়েই আলোর বেড়ে ওঠা। 

কিন্তু হঠাৎই একদিন তার জীবনে নতুন মোড় আসে। আলোর জীবন পাল্টে যায় যেদিন আচমকা তার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। রাতারাতি তার বিয়ে ঠিক হয়ে যায় একটি স্বনামধন্য ব্যবসায়ী পরিবারে। সেই পরিবারের এক ছেলের সঙ্গে বিবাহ সম্পন্ন হওয়ার কথা হয়। সেই বাড়িতে চার ভাইয়ের মধ্যে প্রথম তিন জন ইতিমধ্যেই বিবাহিত। আর বাড়ির ছোট ছেলের সঙ্গে আলোর বিয়ে ঠিক হয়। 

চিরাচরিত প্রথার থেকে খানিক আলাদা এই বাড়ি। এই পরিবারে বাড়ির ব্যবসা সামলায় তিন বউ আর ভাইরা বাড়ির কাজকর্মের দেখভাল করে। কিন্তু এই পরিবারের মধ্যে লুকিয়ে আছে একটি রহস্য। আলো যখন এই পরিবারের সেই সত্যতা জানতে পারে তখন তার জীবনের সামনে এসে পড়ে এক গভীর সঙ্কট। কী করবে আলো? আলোর জীবনের স্বাধীনতা, নিজের সম্মান, নিজের স্বপ্ন ও লড়াই নিয়েই তৈরি এই ধারাবাহিক, 'আলোর ঠিকানা'।

আরও পড়ুন: Doctor Bakshi Release Date: ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছেন পরমব্রত-শুভশ্রী-বনি, মুক্তির অপেক্ষায় 'ডাঃ বক্সী'

ধারাবাহিকে প্রধান চরিত্র আলো হিসেবে দেখা যাবে দেবাদৃতা বসুকে। আলোর বিপরীতে অর্থাৎ অভিরাজ চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে শৌর্য ওরফে জন ভট্টাচার্যকে। আলোর মা বাবার চরিত্রে দেখা যাবে কৌশিকী ও নীল মুখোপাধ্যায়কে। অভিরাজের মায়ের চরিত্রে দেখা যাবে দোলন রায়কে। ঠাকুমার চরিত্রে রত্না ঘোষাল।

অভিরাজের তিন ভাইয়ের চরিত্রে দেখা যাবে শঙ্কর দেবনাথ, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের স্ত্রীয়েদের চরিত্রে রয়েছেন যথাক্রমে মৈত্রেয়ী, জয়শ্রী মুখোপাধ্যায় ও সাক্ষী। ধারাবাহিকের প্রথম সপ্তাহে ক্যামিও চরিত্রে দেখা যাবে রাহুল দেব বসুকে। 

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই ধারাবাহিক দেখা যাবে শুধুমাত্র সান বাংলায়, রাত সাড়ে ৯টায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget