এক্সপ্লোর

Tumpa Autowali: 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে ফের জয়জিতের প্রবেশ, তবে এবার নয়া অবতারে

Daily Serial Update: মেঘনার সংস্থার নতুন লিডার হচ্ছেন মিস্টার গ্রাহাম। মেঘনা কোমায় থাকাকালীন দায়িত্ব নেন মিস্টার গ্রাহাম এবং তাঁর বাবা-মায়ের পর থেকে তিনি সবকিছু সামলে রেখেছেন।

কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'তে (Tumpa Autowali) এবার প্রবেশ করতে চলেছে নতুন এক চরিত্র। ধারাবাহিকের কাস্টে বিশেষ সংযোজন হয়ে আসতে চলেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee)। 

'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে নতুন চরিত্রের প্রবেশ

কালার্স বাংলার 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে নতুন চরিত্র হিসেবে ফের প্রবেশ করতে চলেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তবে এবার অন্য নাম। তাঁকে দেখা যাবে মিস্টার গ্রাহামের চরিত্রে। 

মেঘনার সংস্থার নতুন লিডার হচ্ছেন মিস্টার গ্রাহাম। মেঘনা কোমায় থাকাকালীন দায়িত্ব নেন মিস্টার গ্রাহাম এবং তাঁর বাবা-মায়ের পর থেকে তিনি সবকিছু সামলে রেখেছেন। সবকিছুর দায়িত্বে মিস্টার গ্রাহামই। এর আগে আন্তর্জাতিক বিষয়ের তত্ত্বাবধানে থাকা মিস্টার গ্রাহাম এখন ভারতে এসেছেন। তিনি সুজাতার মাধ্যমে মেঘনার স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। তাঁর ইউনিক উপস্থিতি ও ব্যাকগ্রাউন্ডের ফলে, তাঁর দেশে ফেরৎ আসা ধারাবাহিকের গল্পে নতুন উপাদান যোগ করতে চলেছে। টুম্পা অটোওয়ালির মতো একাধিক পরিচিত চরিত্রের পাশাপাশি মিস্টার গ্রাহামের বৈদেশিক সংযোগ দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে বলে দাবি নির্মাতাদের।

ধারাবাহিকে অপ্রত্যাশিত ও রহস্যময় ট্যুইস্ট আসে যখন দেখা যায় অশোক মল্লিকের মুখের সঙ্গে মিস্টার গ্রাহামের হুবহু মিল আছে। প্রসঙ্গত, অশোক মল্লিকের চরিত্রে এর আগে অভিনয় করেছিলেন জয়জিৎ। এমন কি কোনও সম্ভাবনা আছে, যে মিস্টার গ্রাহাম ও অশোক মল্লিকের মধ্যে কোনও গোপন সংযোগ থাকতে পারে বলে? বিস্তারিত বলবে সময়।

আরও পড়ুন: Grammy Awards 2024 : গ্র্যামিতে ভারতীয় সঙ্গীতের জয়জয়কার, পুরস্কৃত জাকির-শঙ্করের 'শক্তি'

ধারাবাহিকে মেঘনার আগমন

'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে মেঘনার আগমন ঘটেছে কিছুদিন আগে। ধারাবাহিকের গল্প অনুযায়ী, মেঘনা ও আবির, ছোটবেলার বন্ধু, এবং তাদের দুই পরিবারও একে অপরের খুব কাছের। প্রায় বছর দশেক আগে, মেঘনা ও তার পরিবার বিদেশে এক দুর্ঘটনার শিকার হয়। দুর্ভাগ্যবশত, সেই দুর্ঘটনায় বাবা ও মা, দুজনকেই হারায় মেঘনা। দুর্ঘটনার পর মেঘনা নিজে কোমায় চলে যায়। মল্লিক পরিবার জানত না যে সে সেরে উঠেছে। সকলেরই ধারণা ছিল, মেঘনাকেও বাঁচানো সম্ভব হয়নি। সম্প্রতি, কোমা থেকে সেরে উঠেছে মেঘনা। কিন্তু তার স্মৃতি সম্পূর্ণ রূপে ফিরে পায়নি। অনেক কিছুই তার মনে নেই। একদিকে যেমন আবিরকে তার সম্পূর্ণভাবে মনে আছে, তেমনই অন্য বিশেষ কিছুই তার মনে নেই। কোমা থেকে ফেরার পর থেকে আবিরের সঙ্গে দেখা করতে উঠে পড়ে লেগেছে মেঘনা। তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য যেমনই হোক, মেঘনা এখনও তার ছোটবেলার মতোই সেই উচ্ছ্বসিতই রয়েছে, তার জীবন ও স্বভাব যেন বছর দশেক আগেই থমকে গিয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget