এক্সপ্লোর

New Bengali Serial: 'তুঁতে'-কে সরিয়ে আসছে সুস্মিতার নতুন ধারাবাহিক, এবার টক্কর 'জগদ্ধাত্রী'-র সঙ্গে?

Bengali Serial Kotha: এই ধারাবাহিকের গল্প দুই পৃথিবীর দুই মানুষকে নিয়ে। একদিকে গাছ প্রেমী ঘরোয়া এক কন্যা, নাম কথা। অন্যদিকে গল্পের নায়ক রান্না-পাগল। বাকি কোনোদিকেই তাঁর মন নেই

কলকাতা: ফের নতুন ধারাবাহিকে অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'কথা' আর সেখানেই নামভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। শেষবার 'পঞ্চমী'- ধারাবাহিকে দেখা গিয়েছিল সুস্মিতাকে। কিছুটা কাল্পনিক ও রূপকথা মেশা এই ধারাবাহিক শেষ হয়েছে কয়েকমাস আগেই। আর এবার এক নতুন প্রেমের গল্পে দেখা যাবে অভিনেত্রীকে। তাঁর বিপরীতে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য্য (Saheb Bhattacharyya)। 

এই ধারাবাহিকের গল্প দুই পৃথিবীর দুই মানুষকে নিয়ে। একদিকে গাছ প্রেমী ঘরোয়া এক কন্যা, নাম কথা। অন্যদিকে গল্পের নায়ক রান্না-পাগল। বাকি কোনোদিকেই তাঁর মন নেই। এই দুই মানুষের আলাপই হয় কড়া টক্কর দিয়ে। এরপরে কোন পথে যাবে তাঁদের সম্পর্ক, সেই গল্পই বলবে কথা। এর আগে সুস্মিতার 'বৌমা একঘর' বা 'পঞ্চমী' দুইই তেমনভাবে মন জয় করতে পারেনি দর্শকদের। খুব কম সময়েই বন্ধ হয়ে গিয়েছিল বৌমা একঘর। লম্বা সময় পর্যন্ত চলা ধারাবাহিকের দলে নাম লেখাতে পারেনি পঞ্চমীও। তবে ফের সুস্মিতার নতুন ধারাবাহিক আসছে প্রাইম টাইমেই।

আজ প্রকাশ্যে এল এই ধারাবাহিক সম্প্রচারের সময়। ১৫ ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধে সাতটার স্লটে দেখানো হবে এই ধারাবাহিক। এই স্লটে আগে সম্প্রচার করা হত ধারাবাহিক তুঁতে-র । রঙ্গন ও তুঁতের সংসারের গল্প প্রথমদিকে টিআরপি পেলেও, বর্তমানে এই ধারাবাহিকের টিআরপি বেশ কমের দিকেই। আর তাই, রাতের দিকের স্লট দেওয়া হয়েছে এই ধারাবাহিককে। সেই জায়গাতেই নিয়ে আসা হচ্ছে সুস্মিতার নতুন ধারাবাহিক। 

অন্যদিকে, ঠিক একই টাইম স্লটে জি বাংলায় সম্প্রচারিত হয় ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। এই ধারাবাহিকের টিআরপি বেশ ভাল, সবসময়েই থাকে সেরা ৩-এর মধ্যে। আর তাই, সুস্মিতার ধারাবাহিকের সামনে শুরুর আগে থেকেই একটা বড় চ্যালেঞ্জ হতে পারে এই ধারাবাহিকটি। তবে গত ২টো ধারাবাহিক ভাল ফল না করলেও, নতুন ধারাবাহিক নিয়ে আশাবাদী সুস্মিতা। তবে কোন ধারাবাহিক শেষ হাসি হাসবে, সেই উত্তর দেবে টিআরপির তালিকাই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Susmita Dey (@susmitadey.official)

আরও পড়ুন: Raj-Subhasree: বয়স মাত্র ৪ দিন, অভিনেতা-প্রযোজকের থেকে নায়িকা হওয়ার অফার এল শুভশ্রী-কন্যার!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget