এক্সপ্লোর

'Saathi' Serial Update: 'সাথী' ধারাবাহিকে দ্বৈত চরিত্র, 'রোশনি' হয়ে হাজির হচ্ছেন 'বৃষ্টি' অনুমিতা দত্ত

Bengali Serial Update: ধারাবাহিকে দ্বৈত চরিত্রের চল এখন প্রায় নেই বললেই চলে। অনেক বছর পর ধারাবাহিকে দ্বৈত চরিত্রের ধারা ফিরে এলে 'সাথী'র হাত ধরে। কেমন লাগছে দ্বৈত চরিত্রে অভিনয় করে অনুমিতার?

কলকাতা: সম্প্রতি ৫০০ পর্ব পার করল বিনোদন চ্যানেল সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'সাথী' (Saathi)। এর পর গল্পে আসতে চলেছে দারুণ ট্যুইস্ট। বৃষ্টির মত অবিকল দেখতে রোশনি আসছে গল্পে। কে এই রোশনি? এবার থেকে দ্বৈত চরিত্রে (double role) অভিনয় করবেন অনুমিতা দত্ত (Anumita Dutta) ওরফে বৃষ্টি।

'সাথী' ধারাবাহিকে দ্বৈত চরিত্রে দেখা যাবে অনুমিতা দত্তকে

ধারাবাহিকে দ্বৈত চরিত্রের চল এখন প্রায় নেই বললেই চলে। অনেক বছর পর ধারাবাহিকে দ্বৈত চরিত্রের ধারা ফিরে এলে 'সাথী'র হাত ধরে। কেমন লাগছে দ্বৈত চরিত্রে অভিনয় করে অনুমিতার? তিনি স্পষ্ট বলেন, 'দেড় বছর ধরে বৃষ্টির ভূমিকায় অভিনয় করে আসছি। এবার বৃষ্টিকে বিপদে ফেলার জন্য আসছে রোশনি। এই চরিত্রটা আমার কাছে একেবারে নতুন। একইসঙ্গে দুটো চরিত্রে অভিনয় করা খুব একটা যে সহজ নয়, সেটা বুঝেছি।'

পাণ্ডব গোয়েন্দার (Pandav Goyenda) 'বাচ্চু' চরিত্রের মাধ্যমে অনুমিতার অভিনয় জীবনের হাতেখড়ি। 'সাথী'-র বৃষ্টি তাঁকে একটা পরিচিতি দিয়েছে। অনুমিতা জানান ফ্লোরে অনেক বর্ষীয়ান অভিনেতারা আছেন, প্রতিদিন তিনি তাঁদের কাছ থেকে শিখছেন। হইহই করে শুটিং চলছে।

কোন দিকে বইবে এবার ধারাবাহিকের গল্প?

সিরিয়ালের গল্প এবার এগোবে কোন ঢঙে? বৃষ্টি নিজেকে সুমেধা প্রমাণ করার জন্য জোরদার তদন্ত শুরু করে জানতে পারে ২১ বছর আগের দুর্ঘটনাটা আসলে ছিল একটা পরিকল্পিত খুনের চেষ্টা। তার সন্দেহ গিয়ে পড়ে নিজের শ্বশুরমশাই অলোকেশের ওপরে। কোণঠাসা অলোকেশ যখন প্রায় ধরা পড়ে যাবে সবার কাছে, ঠিক তখনই সে হঠাৎ একদিন একটা বারে গান গাইতে দেখে রোশনিকে। যাকে দেখতে অবিকল বৃষ্টির মত। রোশনির সাহায্য নিয়ে বৃষ্টির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করে অলোকেশ। এবার কী করবে বৃষ্টি?                                                          

আরও পড়ুন: ছবির প্রাণ রণবীর, তাল মিলিয়েছেন আলিয়াও, বক্সঅফিসে বাজিমাত করতে পারবে কি রকি আর রানি?

এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে দেখুন 'সাথী', ঠিক সন্ধে ৭ টায়, শুধুমাত্র 'সান বাংলায়'।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget