এক্সপ্লোর

Telly Masala: শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'বিয়ের ফুল', সময় বদলে গেল 'গৌরী এলো'র, একঝলকে টেলি মশালা

Telly Masala Update: গোটা সপ্তাহে ছোটপর্দায় কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নেওয়া যাক টেলি মশালা।

কলকাতা: একদিকে গৌরী (Gouri) ও শৈল এবার মুখোমুখি হতে চলেছে, অন্যদিকে 'বিয়ের ফুল' (Biyer Phool) ফুটতে চলেছে সান বাংলা চ্যানেলে। গোটা সপ্তাহে ছোটপর্দার কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নেওয়া যাক টেলি মশালা (Telly Mashala)। 

'গৌরী এলো' (Gouri Alo)

নতুন ধারাবাহিকের জন্য সময় বদলে গেল 'গৌরী এল' ধারাবাহিকের। কোন দিকে গল্পের মোড়? জেল থেকে ছাড়া পাওয়ার পরে রাস্তায় রাস্তায় ঘুরে দিন কাটে শৈলর। রাস্তায় সে ভিক্ষা করে। দোর্দণ্ডপ্রতাপ শৈল রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে। আর সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় পাঁচ বছরের ছোট্ট তারার। সেই হয়ে ওঠে শৈলর সবচেয়ে কাছের বন্ধু। হঠাৎ একদিন গৌরীর বাড়িতে এসে পৌঁছয় শৈল। এবার গৌরী আর শৈলর মুখোমুখি হওয়ার পালা। কী হবে তারপর? শৈলর কি বাড়িতে ফিরে সবকিছু মনে পড়া যাবে? উত্তর দেবে ধারাবাহিকের গল্প।

'জগদ্ধাত্রী' (Jagadhatri)

সমরেশের কাকার মৃত্যুর তদন্তের ভার নিয়েছে জ্যাস। অন্যদিকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মুকুটের দামী পাথরও খোয়া গেছে, সেগুলিও তাকেই খুঁজে বের করতে হবে। জগদ্ধাত্রীর বিশ্বাস ওই পাথরগুলি বাড়িতেই কোথাও আছে বা বাড়ির লাগোয়া মন্দিরে রয়েছে। কিন্তু অপরাধী ওই পাথরগুলি ভোগের মধ্যে লুকিয়ে বাইরে পাচার করে দেয়। জগদ্ধাত্রী কি পারবে ওই মূল্যবান পাথরগুলি খুঁজে বের করতে? খুনিকেই বা সে ধরতে পারবে কি?

'রাঙা বউ' (Ranga Bou)

'রাঙা বউ' ধারাবাহিকে ঘটনাবহুল এক ঘণ্টার টানটান মহাপর্ব। কুশকে সঙ্গে নিয়ে প্রমাণ জোগাড় করে মালবিকার মুখোশ খুলে দেয় পাখি। কিন্তু তার এই জয় কি আদৌ দীর্ঘস্থায়ী হবে? না কি অশান্তি আবার বাসা বাঁধবে তার সুখের সংসারে?

'বিয়ের ফুল' (Biyer Phool)

সান বাংলায় আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'বিয়ের ফুল'। পাঁচ ভাই ও তাদের দাদুর গল্প। যুবক বয়সেই বড় ভাই মারা গেছে তাদের। দাদুর আশীর্বাদ ও অধ্যক্ষের ছায়াতলে এই পাঁচ ভাইয়ের জীবন কাটে। তাদের জীবনের একমাত্র লক্ষ্য হল কোনও মহিলার সংস্পর্শে না আসা। দাদুর (চিরকুমার ব্রহ্মচারী) সঙ্গে নাতিরা প্রতিদিন সকালে প্রতিশ্রুতি পালন করে বিয়ে না করার। নারীদের থেকে তাদের দূরে থাকার পেছনে একটি বড় কারণ হচ্ছে অতীতের এক দুর্ঘটনা। কী সেই দুর্ঘটনা? কী ঘটবে এই ধারাবাহিকে আগামীদিনে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget