এক্সপ্লোর

Twinkle Khanna: অক্ষয় তাঁর স্বামী, সন্তান নয়, দু’জনের রাজনৈতিক মতাদর্শ আলাদা, সমালোচনার জবাব দিলেন টুইঙ্কল

Akshay Kumar: নারীবাদী, উদারচেতা হিসেবে নিজেকে তুলে ধরলেও, স্বামীর ব্যাপারে কেন উদাসীন তিনি, উঠেছে প্রশ্ন।

মুম্বই: নিজে থেকে কিছু না বললেও, গত কয়েক বছরে অক্ষয় কুমারের রাজনৈতিক মতাদর্শ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশেষ একটি রাজনৈতিক দলের আদর্শের সঙ্গে সাযুজ্য রেখে অভিনেতা চরিত্র নির্বাচন করেন বলেও উঠেছে অভিযোগ। সেই নিয়ে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে স্ত্রী টুইঙ্কল খান্নাকেও। নারীবাদী, উদারচেতা হিসেবে নিজেকে তুলে ধরলেও, স্বামীর ব্যাপারে কেন উদাসীন তিনি, উঠেছে প্রশ্ন। এবার সেই নিয়ে মুখ খুললেন টুইঙ্কল। (Twinkle Khanna)

সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় লেখা নিজস্ব কলামে সমালোচকদের একহাত নিয়েছেন টুইঙ্কল। তিনি লিখেছেন, রাজনৈতিক মতাদর্শের নিরিখে অক্ষয় এবং তাঁর অবস্থানু ভিন্ন। তাঁরা স্বামী-স্ত্রী হলেও, দুই পৃথক ব্যক্তি। নিজস্ব ভাবনা-চিন্তা রয়েছে তাঁদের। তাই পৃথক রাজনৈতিক মতাদর্শ থাকাও স্বাভাবিক। অক্ষয় তাঁর স্বামী, সন্তান নয় বলেও সমালোচকদের মনে করিয়ে দিয়েছেন তিনি। (Akshay Kumar)

টুইঙ্কলের বক্তব্য, ‘২০ বছর ধরে এই প্রশ্নের উত্তর দিতে দিতে বিরক্ত। প্রায়শই প্রশ্নের মুখে পড়তে হয় আমাকে…পৃথক রাজনৈতিক মতাদর্শের জন্য দোষারোপও করা হয়। মানুষ বোধহয় মনে করেন, ও (অক্ষয়) আমার স্বামী নন, বরং শিশু, যে আমার কথা শুনে চলে। আমি যেন ওকে বলি, ‘বেটাজি রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটলে ফ্রুটি দেব’। আর সেই মতোই চলে ও’।

গায়ে তারকা-পত্নীর তকমা সেঁটে যাওয়া নিয়েও মুখ খুলেছেন টুইঙ্কল। তাঁর বক্তব্য, ‘সাক্ষাৎকার দিতে গেলে জিজ্ঞেস করা হয়, ‘আপনি তারকা-পত্নী, আমাদের বলুন কেমন লাগে’? এরকম প্রশ্ন শুনলেই সাংবাদিকের তর্জনী কামড়ে ধরতে ইচ্ছে হয়। আমি জবাব দিই, ‘তারকা-পত্নী বলে কোনও সংগঠন আছে বলে মনে হয় না আমার’। যদি না রাহু-কেতুর দোষ কাটাতে গাছের সঙ্গে অথবা হ্যালির ধূমকেতু বা তার চেয়েও খারাপ কিছুর সঙ্গে মহিলার বিয়ে হয়’। 

স্ত্রীর সঙ্গে তাঁর রাজনৈতিক মতাদর্শ মেলে না বলে এর আগে মুখ খুলেছিলেন অক্ষয়ও। তাঁর বক্তব্য ছিল, “স্ত্রী এবং আমি একেবারে আলাদা। বিপরীত মেরুর বাসিন্দা বলতে পারেন। ও যদি বাঁয়ে ভাবে, আমি ভাবি ডাইনে।”

স্পষ্ট ভাবে নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা না করলেও, অক্ষয়কে ‘হিন্দুত্বের পোস্টার বয়’ বলে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার নেওয়া থেকে ছবির চরিত্র বাছার ক্ষেত্রেও তিনি সরকারের প্রতি আনুগত্য পালন বলে অভিযোগ ওঠেন। সম্প্রতি পাঠ্য ইতিহাস বই সংশোধন করার দাবি তুলেও সমালোচনার মুখে পড়েন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arijit Singh: প্লেব্যাক ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেও, নিজেই ফের সিনেমার গান গাইতে চেয়েছেন অরিজিৎ সিংহ!
প্লেব্যাক ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেও, নিজেই ফের সিনেমার গান গাইতে চেয়েছেন অরিজিৎ সিংহ!
Harish Rana: দেশের প্রথম নিষ্কৃতিমৃত্যুর অনুমতি পাওয়া হরীশ রানার জীবন এবার বড়পর্দায়! আইনজীবীর সঙ্গে যোগাযোগ লেখকের
দেশের প্রথম নিষ্কৃতিমৃত্যুর অনুমতি পাওয়া হরীশ রানার জীবন এবার বড়পর্দায়! আইনজীবীর সঙ্গে যোগাযোগ লেখকের
Dhurandhar: 'ধুরন্ধর' কেরিয়ার বদলে দিয়েছে অক্ষয় খান্নার, অথচ এই চরিত্রই নাকচ করছিলেন একের পর এক অভিনেতা!
'ধুরন্ধর' কেরিয়ার বদলে দিয়েছে অক্ষয় খান্নার, অথচ এই চরিত্রই নাকচ করছিলেন একের পর এক অভিনেতা!
Dev-Subhashree: কী হবে 'দেশু৭' সিনেমার নাম, অনুরাগীদের কাছে পরামর্শ চাইলেন দেব! ভাইরাল অনুরাগীর জবাব!
কী হবে 'দেশু৭' সিনেমার নাম, অনুরাগীদের কাছে পরামর্শ চাইলেন দেব! ভাইরাল অনুরাগীর জবাব!

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran Israel War : হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
EPFO 3.0 : ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
Pipeline Gas Connection : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Embed widget