এক্সপ্লোর

বলিউডের এই নবাগতা অভিনেত্রীর খুনে দুজনকে দোষীসাব্যস্ত করল আদালত

মুম্বই:  ২০১২ সালে নবাগতা অভিনেত্রী মীনাক্ষি থাপার হত্যার ঘটনায় দুজনকে দোষী সাব্যস্ত করল মুম্বইয়ের এক আদালত। বিচারক এ.জি শেট্টি অমিত জয়সওয়াল (৩৬) এবং তাঁর বান্ধবীকে এই খুনের ঘটনায় জড়িত থাকার অপরাধে দোষীসাব্যস্ত করেছেন। অমিত ও তাঁর বান্ধবী প্রীতি সুরিনকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও পয়সার জন্যে অপহরণ (৩৬৪ এ) ধারায় দোষীসাব্যস্ত করেছে আদালত। আজ দোষীদের শাস্তি ঘোষণা করা হবে। এই খুনের ঘটনায় ৩৬ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারমধ্যে একজন উত্তরপ্রদেশের পুলিশকর্মীও ছিলেন। প্রসঙ্গত, এই ঘটনার যেহেতু কোনও প্রত্যক্ষদর্শী ছিল না, তাই সম্পূর্ণ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দক্ষতাতেই আসল দোষীকে ধরতে সক্ষম হয় পুলিশ।   আদালত সূত্রে খবর, অমিত এবং তাঁর বান্ধবী দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং মডেল কোর্ডিনেটর। মধুর ভণ্ডারকারের ছবি ‘হিরোইন’-এর সেটে মীনাক্ষি থাপার সঙ্গে তাঁদের আলাপ। তাঁদের ধারনা ছিল মীনাক্ষি অত্যন্ত ধনী পরিবারের মেয়ে। সেই ধারনা থেকেই তাঁরা মীনাক্ষিকে অপহরণ করে টাকা হাতানোর পরিকল্পনা করেন। মীনাক্ষির পরিবারের থেকে ১৫ লক্ষ টাকা দাবি করে অমিত ও প্রীতি। পরে মীনাক্ষির পরিবারের আর্থিক অবস্থার কথা বুঝতে পেরে তাঁকে গলা টিপে হত্যা করেন অপহরণকারীরা। ঘটনার এক মাস বাদে ইলাহাবাদের একটি বাড়ির ট্যাঙ্ক থেকে মীনাক্ষির গলা কাটা দেহ উদ্ধার হয়। ওই দুজন প্রথম থেকেই পুলিশের নজরে ছিলেন, কারণ, থাপাকে শেষবার অমিত ও প্রীতির সঙ্গেই দেখা গিয়েছিল। এছাড়া মোবাইলের কল রেকর্ড ঘেঁটেও পুলিশ তাঁদের দুজনের এই খুনের ঘটনায় জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পায়। জয়সওয়াল এবং সুরিনকে থাপার ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তোলার সময়ই বান্দ্রার শহরতলি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

সেরা শিরোনাম

Big Boss Bangla: দীপেন্দু বেরিয়ে যেতেই আমূল বদলে গেল বিগ বসের বাড়ির সমীকরণ! ভাঙল বন্ধুত্ব, একাধিক অভিযোগ
দীপেন্দু বেরিয়ে যেতেই আমূল বদলে গেল বিগ বসের বাড়ির সমীকরণ! ভাঙল বন্ধুত্ব, একাধিক অভিযোগ
Tollywood News: অতিরিক্ত ভাড়া চাওয়া, চালকের রুক্ষ ব্যবহার, প্রতিবাদ করায় টলি-অভিনেত্রীকে রাস্তায় ধাক্কা দিয়ে পালাল অ্যাপ ক্যাব
অতিরিক্ত ভাড়া চাওয়া, চালকের রুক্ষ ব্যবহার, প্রতিবাদ করায় টলি-অভিনেত্রীকে রাস্তায় ধাক্কা দিয়ে পালাল অ্যাপ ক্যাব
Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget