এক্সপ্লোর

Unknown facts about Govinda: ফ্লোরে দেরি করে আসতেন, তারপরেই ঘুমিয়ে পড়তেন গোবিন্দা!

Unknown facts about Actor Govinda: সম্প্রতি একটি সাক্ষাৎকারে, গোবিন্দার সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য, অভিনেতার অদ্ভূত সব অভ্যাসের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেতা আনন্দ বলরাজ

কলকাতা: টিনসেল টাউনকে ঘিরে মানুষের আগ্রহ, জল্পনার শেষ নেই। এখানে রোজ যেমন তৈরি হয় নতুন নতুন গল্প.. তেমনই কখনও কখনও প্রকাশ্যে আসে অভিনেতা অভিনেত্রীদের অচেনা অজানা সব দিক। কারও রয়েছে শ্যুটিংয়ে দেরি করে আসার অভিজ্ঞতা তো কেউ পছন্দ করেন রাতে শ্যুটিং করতে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, গোবিন্দা (Govinda)-এর সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য, অভিনেতার অদ্ভূত সব অভ্যাসের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেতা আনন্দ বলরাজ (Anand Balraj)। 

গোবিন্দার সঙ্গে একাধিক কাজ করেছেন বলরাজ। অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে বলরাজ জানান, গোবিন্দা যখনই সেটে আসুন না কেন, তিনি প্রথমে কিছুটা সময় ঘুমিয়ে কাটান। সকালে, রাতে বা বিকেলে নয়, যে কোনও সময় শ্যুটিং ফ্লোরে এসে কিছুটা সময় ঘুমিয়ে নেওয়া গোবিন্দার অভ্যাস। সেই ঘুম ভাঙলে তারপরে তিনি যান মেক আপে। সবাই তখন কাজ শুরু করে। এই অভ্যাসের কথা জানে তাঁর সঙ্গে যাঁরা কাজ করেছেন তাঁরাই। যদিও এই সাক্ষাৎকারে বলরাজ জানান, গোবিন্দা অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচ করেন। আর কাজের ব্যাপারেও তিনি ভীষণ প্রফেশনাল। গোবিন্দার প্রতিভা নিয়ে কখনও কোনও প্রশ্ন তোলেননি অভিনেতা। 

এখানেই শেষ নয়, গোবিন্দার অভ্যাস রয়েছে ফ্লোরে দেরি করে আসারও। এ নিয়ে একবার অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছিলেন রবিনা টন্ডন (Ravina Tandon)-ও। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'ফ্লোরে গোবিন্দার সঙ্গে আমার কলটাইম ছিল সকাল ৯টায়। পূর্ব কাজের অভিজ্ঞতা থেকে আমি জানতাম, ও ফ্লোরে আসবে আড়াইটে থেকে ৩টে। সেটা জেনেও আমি সময়ে ফ্লোরে পৌঁছে যাই, দেরি করি না। ফ্লোরে পৌঁছে আমি মেকআপ করে নিই, পোশাক পরে একেবারে তৈরি হয়ে যাই। তারপরে মেকআপ রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এটাই আমি করতাম নিয়মিত।'

পরদেশ বা খলনায়কের মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন বলরাজ। এখনও তিনি একাধিক ছবিতে চরিত্রাভিনেতার অভিনয় করে থাকেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সলমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন বলরাজ। তিনি জানান, সলমন সাধারণত রাতে শ্যুটিং করতে পছন্দ করেন। 'প্রেম রতন ধন পায়ো' ছবিতে কাজ করার সময় বলরাজ দেখেছিলেন, যে দৃশ্যগুলো সকালে শ্যুটিং করা উচিত, সেগুলোও রাতে শ্যুট করেছিলেন সলমন। শুধু তাই নয়, সলমনের অভ্যাস রয়েছে শ্যুটিং শেষের পরে নিয়মিত ছবির অন্যান্য সদস্য, অভিনেতা ও বাকি ক্রুয়েদের সঙ্গে সময় কাটানো। রাত দুটো বা তিনটেয় শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরেও সবাই যখন বাড়ি যেতেন, সলমন বসতেন আড্ডা দিতে। সবাইকে থাকতেও বলতেন। রাত সাড়ে তিনটে পর্যন্তও ফ্লোরে কাটাতেন তিনি। 

সেরা শিরোনাম

Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget