এক্সপ্লোর

Urfi Javed: চোখের তলা ফুলে লাল, নতুন ছবি শেয়ার করলেন 'হতাশ' উরফি

Urfi Javed Update: সোমবার উরফি জাভেদ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি বিনা মেকআপে রয়েছেন। ছবিতে স্পষ্ট করতে চান তাঁর চোখের নিচের লাল ফোলা অংশ।

নয়াদিল্লি: যাঁরা সোশ্যাল মিডিয়ায় (Social Media) সক্রিয় তাঁরা উরফি জাভেদের (Uorfi Javed) নামের সঙ্গে ভালই পরিচিত। তাঁর অফবিট ফ্যাশন (Offbeat Fashion) তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। প্রায়ই তাঁর পোশাক সাধারণ মানুষকে চমকে দেয়। ট্রোলেরও (Trolled) শিকার হন তিনি। তা সত্ত্বেও ঝলমল করে চলেছেন। সম্প্রতি এই ট্রোলের শিকার হয়েই এমন সিদ্ধান্ত নিলেন তিনি যার পর বেশ হতাশ উরফি।

'আন্ডার আই ফিলার্স' করিয়ে হতাশ উরফি

কিছুদিন আগেই উরফি নেটিজেনদের ট্রোলের শিকার হন তাঁর 'ডার্ক সার্কল'-এর (dark circle) জন্য। নেটদুনিয়ায় প্রায়ই মানুষের নানা 'খুঁত' বের করে ট্রোল করা হয়ে থাকে। সেখানে উরফির কাছে ট্রোল হওয়া বোধ হয় বিশেষ নতুন ঘটনা নয়। কিন্তু চোখের তলায় 'ডার্ক সার্কল' বোঝা যাচ্ছে, এমন মন্তব্যের পর 'আন্ডার আই ফিলার্স'-এর (under eye fillers) সাহায্য নেন তিনি। কিন্তু ঠিক যেমনটা ফল পাবেন আশা করেছিলেন তা একেবারেই হয়নি। 

সোমবার উরফি জাভেদ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি বিনা মেকআপে রয়েছেন। ছবিতে স্পষ্ট করতে চান তাঁর চোখের নিচের লাল ফোলা অংশ। নিজের ভাবনার বহিঃপ্রকাশ হিসেবে উরফি লেখেন, 'আমাকে ডার্ক সার্কলসের জন্য এত ট্রোলড হতে হয়, যে বাধ্য হয়ে আই ফিলার্স করাই এবং এখন আমার মুখটা পুরো নষ্ট দেখাচ্ছে। আমার চোখের তলা এখন অমসৃণ ও আজব হয়ে রয়েছে। এখন মেকআপও আমার এই অদ্ভুত আন্ডার আই ঢাকতে পারবে না!! আমি কেন নিজের সঙ্গে এমন করলাম।'

Urfi Javed: চোখের তলা ফুলে লাল, নতুন ছবি শেয়ার করলেন 'হতাশ' উরফি

প্রসঙ্গত, শোনা যাচ্ছে বলিউডে পদার্পণ করতে চলেছেন উরফি জাভেদ। 'বিগ বস ওটিটি'র প্রাক্তন প্রতিযোগী নাকি একতা কপূরের 'লভ, সেক্স অউর ধোকা ২'-এর (Lovem Sex Aur Dhokha 2) হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখবেন, খবর এমনটাই। যদিও নির্মাতাদের তরফে এখনও কোনও নিশ্চিত ঘোষণা হয়নি। তবে উরফির কাছে প্রস্তাব গেছে বলে খবর সূত্রের। ঘনিষ্ঠ সূত্রে খবর, 'এই ছবির জন্য উরফির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে কারণ মুখ্য অভিনেত্রীর চরিত্রে তিনি নিখুঁত বলে মনে করা হচ্ছে। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে পারেন উরফি।'

আরও পড়ুন: 'Love, Sex aur Dhokha 2': দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় শুরু হল 'লভ, সেক্স অউর ধোকা ২' ছবির শ্যুটিং

প্রসঙ্গত, গতকাল, অর্থাৎ সোমবার ১৭ জুলাই শুরু হয়েছে 'লভ, সেক্স অউর ধোকা ২' ছবির শ্যুটিং। নির্মাতারা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র আবহে মুক্তি পাওয়ার কথা এই ছবি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget