এক্সপ্লোর

Urvashi Rautela: ঋষভ পন্থের জন্য করবা চৌথ পালন করার পরিকল্পনা উর্বশী রাউতেলার?

Urvashi Rautela and Rishabh Pant: উর্বশী লিখছেন, 'প্রেমে পড়েছে এমন প্রেমিকার কাছে সিঁদুরের চেয়ে বেশি দামি আর বেশি কিছু হতে পারে না। সমস্ত রীতিনীতির সঙ্গে সঙ্গে সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই প্রিয়।'

মুম্বই: সম্পর্কে রয়েছেন ঋষভ পন্থ (Rishav Pant) ও উর্বশী রাউতেলা (Urvashi Rautela)? আপাতত এই প্রশ্নেই সরগরম সোশ্যাল মিডিয়া। উর্বশীর প্রত্যেক পোস্টই যেন ইঙ্গিতপূর্ণ বলে মনে হয় অনুরাগীদের কাছে। আর তাই কমেন্ট বক্সে বারে বারেই ঘোরাফেরা করে পন্থের নাম।                                                                                                             

সদ্য অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন উর্বশী। গত রবিবারই (৯ অক্টোবর) এই প্রাইভেট জেটের মধ্যে এক ছবি দিয়ে উবর্শী নিজের অস্ট্রেলিয়া পৌঁছনোর কথা সোশ্যাল মিডিয়ায় জানান। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার হৃদয়কে অনুসরণ করেছি এবং সেটা আমায় অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছে।'               

এরপরেই শুরু হয়ে যায় জল্পনা। পন্থও বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে ভারতীয় দলের সঙ্গে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে ফের একবার উর্বশীর নাম জড়ায়। এরপর করবা চৌথ (Karwa Chauth)-এর পোস্টেও জল্পনা।                                                                                                                             

সদ্য শাড়ি, সিঁদুরে নিজের একটি ছবি পোস্ট করেছেন উর্বশী। সেখানে তিনি হিন্দিতে কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। উর্বশী লিখছেন, 'প্রেমে পড়েছে এমন প্রেমিকার কাছে সিঁদুরের চেয়ে বেশি দামি আর বেশি কিছু হতে পারে না। সমস্ত রীতিনীতির সঙ্গে সঙ্গে সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই প্রিয়।'

আরও পড়ুন: Srijila Guha: অভিনেত্রী, লেখিকা, এবার বেলি ডান্সেও মুগ্ধ করলেন সৃজলা!

এই পোস্টের কমেন্টে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি পন্থের জন্য করবা চৌথ রাখছেন উর্বশী? অনেকে আবার উর্বশীর কাছে অনুরোধ করেছেন, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যন্ত ঋষভ পন্থের মনঃসংযোগ নষ্ট না করতে। তারপরে নাকি তাঁরাই উর্বশীর সঙ্গে বিয়ে দেবেন ঋষভের।                                                                                 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

তবে তাতে দমবার পাত্র নন উর্বশী। ফের অস্টেলিয়া থেকে একটি সাদা গোলাপি ঝলমলে পোশাকে ছবি আপলোড করেছেন তিনি। অনুরাগীদের শুভেচ্ছাও জানিয়েছেন করব চৌথের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget