এক্সপ্লোর

Varun Natasha Wedding: রাত পোহালেই বরুণ-নাতাশার বিয়ে, জোরকদমে চলছে প্রস্তুতি

Varun Dhawan-Natasha Dalal Wedding: বরুণ-নাতাশার বিয়েতে আমন্ত্রিত কর্ণ জোহর, সলমন খান, শাহরুখ খানের মতো বলিউড তারকারা।

মুম্বই: রাত পোহালেই বিয়ে করতে চলেছেন বলিউড তারকা বরুণ ধবন। কাল মহারাষ্ট্রের আলিবাগে দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন বরুণ। তাঁর বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। সঙ্গীত অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই আলিবাগে পৌঁছে গিয়েছেন বরুণ। আজ সাদা টি-শার্ট ও নীল জিন্স পরা এই বলিউড তারকাকে গাড়ি থেকে নামতে দেখা যায়। আলোকচিত্রীদের ডাকে সাড়া দিয়ে কিছুক্ষণের জন্য থামেন বরুণ। এরপর তিনি ভিতরে চলে যান। এটাই এ বছরের প্রথম তারকাখচিত বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। বরুণের বিয়ে নিয়ে বলিউডে জোর আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়াতেও চর্চা হচ্ছে। বরুণের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, করোনা অতিমারীর কথা মাথায় রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দুই পরিবারেই অনেক বয়স্ক মানুষ আছেন। তাই করোনা-সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরিবারের ঘনিষ্ঠরাই শুধু এই অনুষ্ঠানে আমন্ত্রিত। দুই পরিবার মিলিয়ে মাত্র ৪০ জন থাকবেন। তবে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বরুণ ও নাতাশার পরিবারের লোকজন এবং তাঁদের স্কুলের বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া কর্ণ জোহর, সলমন খান, শাহরুখ খানের মতো বলিউড তারকাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। গত সপ্তাহেই সব আমন্ত্রিত ব্যক্তির কাছে ই-কার্ড পাঠানো হয়েছে। তবে শাহরুখ সম্ভবত বরুণের বিয়েতে হাজির থাকতে পারবেন না। কারণ, তিনি এখন সিদ্ধার্থ আনন্দের ‘পঠান’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা, শশাঙ্ক খৈতান, বাসু ভাগনানি, রেমো ডি’সুজাদের অবশ্য থাকার কথা। কিছুদিন আগে একটি চ্যাট শোয়ে করিনা কপূরের সঙ্গে কথোপকথনের সময় নাতাশার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে খোলামেলাভাবে নানা কথা জানান বরুণ। তিনি বলেন, ‘আমি যখন ক্লাস সিক্সে পড়তাম, তখন প্রথম নাতাশাকে দেখি। আমাদের সম্পর্ক অবশ্য অনেক পড়ে শুরু হয়। আমরা ক্লাস ইলেভেন পর্যন্ত শুধু বন্ধুই ছিলাম। তবে ওকে প্রথমদিন দেখার কথা এখনও মনে আছে। আমরা তখন বাস্কেটবল কোর্টে ছিলাম। মধ্যাহ্নভোজের বিরতির সময় আমাদের খাবার খেতে দেওয়া হত। নাতাশা হেঁটে আসছিল। তখনই আমি ওকে দেখি।’ বরুণ আরও জানিয়েছেন, ‘নাতাশাকে দেখার পরেই আমি ওকে ভালবেসে ফেলি। কিন্তু আমি ওকে সে কথা জানানোর পর তিন-চারবার প্রত্যাখ্যাত হতে হয়। তবে আমি হাল ছাড়িনি।’ বরুণকে সম্প্রতি পর্দায় দেখা গিয়েছে ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতে। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন সারা আলি খান। এরপর কিয়ারা আডবাণীর বিপরীতে ‘যুগ যুগ জিও’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে বরুণকে। এই ছবিতে নীতু কপূর ও অনিল কপূরকেও অভিনয় করতে দেখা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget