এক্সপ্লোর

Prakash Raj Summoned: অভিনেতা প্রকাশ রাজকে তলব করল ED

তলব করা হল অভিনেতা প্রকাশ রাজকে (Prakash Raj Summoned)। 'পঞ্জি স্কিম' (ponzi scheme probe) তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তলব করেছে অভিনেতাকে।

নয়াদিল্লি: তলব করা হল অভিনেতা প্রকাশ রাজকে (Prakash Raj Summoned)। ১০০ কোটি টাকার 'পঞ্জি স্কিম' (ponzi scheme probe) তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate) তলব করেছে অভিনেতাকে।

অভিনেতা প্রকাশ রাজকে ইডির তলব

১০০ কোটি টাকার পঞ্জি স্কিমের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল প্রকাশ রাজকে। 'প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট' (PMLA)-এর অধীনে ২০ নভেম্বর ত্রিচির একটি অংশীদারি সংস্থার সঙ্গে সম্পর্কিত সম্পত্তিগুলিতে তদন্ত সংস্থার অনুসন্ধানের পরে এই সমন পাঠানো হয়েছে। 

ইডি-র সূত্র মারফত পাওয়া খবর ইঙ্গিত দেয় যে প্রকাশ রাজের তলব 'প্রণব জুয়েলার্স'-এর তৈরি অভিযুক্ত জাল সোনার বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে আরও বড় তদন্তেরই একটি অংশ। ৫৮ বছর বয়সী অভিনেতা ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। তাঁকে আগামী সপ্তাহে চেন্নাইয়ের ফেডারেল এজেন্সির সামনে জবানবন্দি দিতে বলা হয়েছে।

তল্লাশিতে একাধিক অপরাধমূলক নথিপত্র উদ্ধার হয়েছে। এছাড়াও প্রায় ১১.৬০ কেজি ওজনের সোনার গয়না সমেত নগদ ২৩.৭০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে যার কোনও হিসেব মেলেনি। অভিযোগ, 'পঞ্জি স্কিম' আদতে প্রণব জুয়েলার্স দ্বারা পরিচালিত একটি স্কিম, যার বিরুদ্ধে ত্রিচির ইকনমিক অফেন্সেস উইং (EOW) এফআইআর দায়ের করে। তারা অভিযোগ করে যে প্রণব জুয়েলার্স ও আরও একাধিক আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত। সেই থেকে ED তদন্ত শুরু করে এই বিষয়ে। 

আরও পড়ুন: Swastika Mukherjee: বিবাহবিচ্ছেদ.. একা মা হিসেবে মেয়েকে নিয়ে কী পরিস্থিতিতে পড়েছিলেন স্বস্তিকা?

EOW-এর মতে, প্রণব জুয়েলার্স সাধারণ মানুষের থেকে 'গোল্ড স্কিম'-এর নামে প্রায় ১০০ কোটি টাকা আদায় করে, এবং তাঁদের আশ্বাস দেয় যে এর থেকে তাঁরা দুর্দান্ত রিটার্ন বা লাভ পাবেন। যদিও এই সংস্থা তাদের কথা রাখতে পারে না এবং বিনিয়োগকারীদের বিপদের মুখে ফেলে দেয়।

প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও অভিনয়ের বাইরে একাধিক কারণে শিরোনামে থেকেছেন প্রকাশ রাজ। মাস কয়েক আগে 'চন্দ্রযান ৩' চাঁদের মাটি ছোঁওয়ার সময়ও তাঁর করা পোস্ট ঘিরে তৈরি হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন তিনি। পরবর্তীতে নিজের পোস্টের সাফাই দিয়ে অপর পোস্ট করলেও, তা নেহাতই ধোপে টেকেনি। কর্ণাটকের (Karnataka) বগলকোট জেলায় পুলিশি অভিযোগও দায়ের করা হয়েছিল অভিনেতার বিরুদ্ধে। পুলিশের তরফে বলা হয়েছিল যে, 'অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ভারতের 'চন্দ্রযান ৩' মিশন নিয়ে করা তাঁর পোস্টের ভিত্তিতে'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
Bikram-Solanki: 'শোলাঙ্কির সঙ্গেই জুটি বাঁধব', সাড়ে ৩ বছর ধরে অপেক্ষা করতে হল বিক্রমকে! তারপর..
'শোলাঙ্কির সঙ্গেই জুটি বাঁধব', সাড়ে ৩ বছর ধরে অপেক্ষা করতে হল বিক্রমকে! তারপর..

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget