এক্সপ্লোর

Subhash Ghai: টেলিভিশনে পদার্পণ প্রবীণ পরিচালক সুভাষ ঘাইয়ের, জুলাইয়ে আসছে নতুন অনুষ্ঠান 'জানকী'

New Television Show: নতুন কাজ নিয়ে স্বভাবতই উত্তেজিত সুভাষ ঘাই। তিনি বলেন, 'আমার প্রথম টেলিভিশন শো 'জানকী'র হাত ধরে টেলিভিশনের সোনালি দুনিয়ায় পা রাখতে আমি অত্যন্ত রোমাঞ্চিত।'

নয়াদিল্লি: সুভাষ ঘাই (Subhash Ghai) মানেই 'কর্জ' ('Karz'), 'রাম লক্ষ্মণ' ('Ram Lakhan'), 'করমা' ('Karma'), 'কালিচরণ' ('Kaalicharan'), 'পরদেশ' ('Pardes'), 'খলনায়ক' ('Khalnayak'), 'হিরো'র ('Hero') মতো একের পর এক ব্লকবাস্টার ছবি। এবার পরিচালক কাজ শুরু করবেন টেলিভিশনে। সুভাষ ঘাইয়ের সংস্থা 'মুক্তা আর্টস' (Mukta Arts) তাদের প্রথম টেলিভিশন ধারাবাহিক নিয়ে আসতে চলেছে। নাম 'জানকী' (Jaanaki)। 

টেলিভিশন দুনিয়ায় নতুন ধারাবাহিক নিয়ে আসছেন সুভাষ ঘাই

একের পর এক আইকনিক ছবি দর্শককে উপহার দেওয়ার পর সুভাষ ঘাইয়ের সংস্থা 'মুক্তা আর্টস' নিয়ে আসছে তাদের প্রথম ধারাবাহিক, 'জানকী'। নারীর ক্ষমতায়নের গল্প বলবে এই ধারাবাহিক, যা আগামী মাস থেকে দূরদর্শনে (Doordarshan) দেখা যাবে। এই অনুষ্ঠান বিশেষত মহিলা দর্শকদের উদ্দেশ্য করেই তৈরি হয়েছে বলে খবর। নির্মাতারা সম্প্রতি এই কাজের জন্য ভারতের সর্বোচ্চ দর্শক সম্পন্ন চ্যানেলের সঙ্গে কোলাবোরেশনের কথা ঘোষণা করেন।

নতুন কাজ নিয়ে স্বভাবতই উত্তেজিত সুভাষ ঘাই। তিনি বলেন, 'আমার প্রথম টেলিভিশন শো 'জানকী'র হাত ধরে টেলিভিশনের সোনালি দুনিয়ায় পা রাখতে আমি অত্যন্ত রোমাঞ্চিত। সাম্প্রতিক কিছু ঘটনা আমাকে একটি টেলিভিশন অনুষ্ঠান তৈরির জটিলতার মধ্যে পড়ার সুযোগ দিয়েছে। আমার সংস্থা 'মুক্তা আর্টস'-এর ওয়েব সিরিজ '৩৬ ফার্মহাউজ'-এর সাফল্য আমার অন্যান্য মাধ্যমে কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। অবশেষে আমি 'জানকী' তৈরি করায় উদ্যত, যা আগামী মাস থেকে দেখানো হবে। 'বিশ্ব যোগ দিবস'-এ, যখন বিশ্ব যোগের মাধ্যমে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপন করছে, আমরা 'জানকী'-এর মাধ্যমে আমাদের দেশের আধুনিক নারীদের প্রদর্শনের মাধ্যমে আমাদের গৌরবময় জাতির উত্তরাধিকার অব্যাহত রাখতে পেরে গর্বিত। আমরা নিশ্চিত এটি দর্শককে প্রভাবিত করবে।'

আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি

এই অনুষ্ঠানের নেপথ্যে থাকা প্রযোজনা সংস্থা 'মুক্তা আর্টস' জুলাই মাসে এই নতুন কাজ নিয়ে আসতে একেবারে প্রস্তুত এবং দেখানো হবে দূরদর্শনে। 'জানকী'র চিত্রনাট্য সম্মিলিতভাবে লিখেছেন জৈনেশ এজারদার, বন্দনা তিওয়ারি, সুরভী রোহিনী ও রেখা বব্বল। কার্যনির্বাহী পরিচালক ঋতুজা কাথে এবং ধারাবাহিকের পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন জিগনেশ বৈষ্ণব ও ধর্মেশ। রাহুল পুরী এই অনুষ্ঠানের প্রযোজক এবং বিশাল গাঁধী হলেন সহকারী প্রযোজক। এই অনুষ্ঠানের হাত ধরে টেলিভিশনে পা রাখলেন প্রবীণ স্রষ্টা সুভাষ ঘাই। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Embed widget