এক্সপ্লোর

Javed Akhtar: 'নরকে যেতেও রাজি, তবু পাকিস্তানে নয় !', ফের বিস্ফোরক মন্তব্য জাভেদ আখতারের

Javed Akhtar Comments on Pakistan: তিনি আরও জানান, 'একদল আমাকে বলে বিধর্মী কাফির, তারা বলে যে আমার নরকে যাওয়া উচিত। আবার আরেক দল আমাকে বলে যে আমি হলাম জেহাদি, আমার পাকিস্তানে চলে যাওয়া উচিত।'

মুম্বই: শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের নতুন বই 'নরকাতলা স্বর্গ'-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের প্রখ্যাত গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার। বরাবর মানুষের কাছে নানা সময় বিস্ফোরক মন্তব্যের জন্য নিন্দিত হয়েছেন তিনি, তাঁর এই ঠোঁটকাটা স্বভাব নিয়ে নিজেই (Javed Akhtar) এদিন কথা বলেন জাভেদ আখতার। আর এই আলোচনাতেই আরও এক বিস্ফোরক মন্তব্য করে বসেন জাভেদ। তিনি এদিন সোচ্চারে বলেন যে তাঁকে যদি নরকেও যেতে হয় তিনি তাতে রাজি, কিন্তু কখনও পাকিস্তানে যাবেন না তিনি।

জাভেদ আখতার এদিন বলেন যে কীভাবে তিনি হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের রক্ষণশীল চরমপন্থী গোষ্ঠীর কাছে নিন্দিত হয়েছেন। তিনি (Javed Akhtar) বলেন, 'উভয় সম্প্রদায়ের লোকেরাই আমাকে গালিগালাজ করেছেন, এটা একতরফা কিছু হয়নি। আমি খুবই অকৃতজ্ঞ বলে প্রমাণিত হব যদি আমি স্বীকার না করি যে এমন কিছু কিছু মানুষও আছেন যারা আমার প্রশংসা করেন। অনেকেই আমাকে প্রশংসা করেন, সমর্থন করেন এবং উৎসাহিত করেন একইসঙ্গে। কিন্তু দুই সম্প্রদায়ের চরমপন্থীরাই আমাকে গালিগালাজ করেন। এটাই সত্যি'।

তিনি আরও জানান, 'একদল আমাকে বলে বিধর্মী কাফির, তারা বলে যে আমার নরকে যাওয়া উচিত। আবার আরেক দল আমাকে বলে যে আমি (Javed Akhtar) হলাম জেহাদি, আমার পাকিস্তানে চলে যাওয়া উচিত। আমাকে যদি শুধুমাত্র দুটি বিকল্প দেওয়া হয় পাকিস্তান এবং নরক, তাহলে আমি নরককেই বেছে নেব'।

ভারত ও পাকিস্তানের উত্তেজনার আবহ এখন তুঙ্গে আর এই পরিস্থিতিতেই তাঁর এই মন্তব্য ফের আলোড়ন তুলেছে জনমানসে। ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের তরফে বেশ অনেকবার ভারতে হামলা চালানো হয়েছে, সব আঘাতের যথাযথ জবাব দিতে ছাড়েনি ভারতও। সম্প্রতি জাভেদ আখতার পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় কেন্দ্র সরকারকে এই ঘটনায় পাকিস্তানের সংযোগের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার আবেদন জানিয়েছিলেন।

এএনআই সংবাদমাধ্যম অনুসারে, 'এই ঘটনা একবার নয়, এর আগে বহুবার ঘটেছে। আমি কেন্দ্র সরকারের কাছে অনুরোধ জানাই উপযুক্ত পদক্ষেপ করার জন্য। সীমান্তে কিছু বোমা ফেলে কোনও কাজ হবে না। এখন কড়া পদক্ষেপ করার সময়। এমন কিছু করুন যাতে পাকিস্তানের উন্মাদ সেনাপ্রধান, কোনও বুদ্ধিবৃত্তিসম্পন্ন মানুষ এর প্রত্যুত্তর দিতে না পারে'।

২০১০ সালের ২২ মার্চ থেকে ২০১৬ সালের ২১ মার্চ পর্যন্ত দীর্ঘ সময় রাজ্যসভার সদস্য ছিলেন জাভেদ আখতার। তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সুপারিশে ও অনুমোদনে তিনি রাজ্যসভার উচ্চকক্ষের সদস্যপদও লাভ করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget