এক্সপ্লোর

Vicky Kaushal Upcoming Film: বলিউডে এবার নতুন জুটি, শ্যুটিং শুরু করলেন ভিকি-তৃপ্তি

Vicky Kaushal Upcoming Film: ঘনিষ্ঠ সূত্রের খবর, আপাতত এক মাস মুম্বইয়ের এক স্টুডিওয় শ্যুট করবেন ভিকি ও তৃপ্তি। তারপর শোনা যাচ্ছে, দিল্লিতে শ্যুটিং করবেন তাঁরা। ভাবনায় রয়েছে উত্তর ভারতের কিছু লোকেশনও।

নয়াদিল্লি: মহা শিবরাত্রির শুভ দিনে আগামী ছবির শ্যুটিং শুরু করলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। তাঁর বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি দিমরি (Tripti Dimri)। প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)। আনন্দ তিওয়ারির পরিচালনায় রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবির নাম এখনও স্থির হয়নি। ২০১৮ সালের জনপ্রিয় ছবি 'লভ পার স্কোয়ার ফিট' ('Love Per Square Foot') তৈরি করেছিলেন আনন্দ। সেখানে অভিনয় করেছিলেন ভিকি কৌশল ও অঙ্গিরা ধর। 

ঘনিষ্ঠ সূত্রের খবর, আপাতত এক মাস মুম্বইয়ের এক স্টুডিওয় শ্যুট করবেন ভিকি ও তৃপ্তি। তারপর শোনা যাচ্ছে, দিল্লিতে শ্যুটিং করবেন তাঁরা। এছাড়া ভাবনায় রয়েছে উত্তর ভারতের আরও কিছু লোকেশনের নামও। যদিও শেষ মুহূর্তের রেকি শেষ করে তারপর দ্বিতীয় দফার শ্যুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন এমি ভিরক। ছবির স্ক্রিপ্ট একেবারে অন্য ধরনের বলে শোনা যাচ্ছে এবং সেই সঙ্গে দর্শকের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেওয়া হবে। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন ভিকি ও তৃপ্তি। 

কাজের ক্ষেত্রে দুই অভিনেতারই ঝুলিতে রয়েছে একাধিক সিনেমা। সম্প্রতি সারা আলি খানের সঙ্গে ভিকি কৌশল একটি ছবির শ্যুটিং শেষ করেছেন। এছাড়া শশাঙ্ক খৈতানের 'গোবিন্দা মেরা নাম' ছবিতেও দেখা যাবে তাঁকে। তাঁর বিপরীতে ছবিতে দেখা যাবে কিয়ারা আডবাণী ও ভূমি পেডনেকরকে।

আরও পড়ুন: Gangubai Kathiawadi Success: 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র সাফল্যে সামিল আমূল, ভাইরাল পোস্ট

এছাড়া মেঘনা গুলজারের 'স্যাম বাহাদুর' ছবিতেও দেখা যাবে ভিকিকে। সঙ্গে থাকবেন সানিয়া মলহোত্র ও ফতিমা সানা শেখ। আদিত্য ধরের 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা' ছবিও রয়েছে তাঁর হাতে।

অন্যদিকে তৃপ্তি দিমরি জনপ্রিয় হয়েছেন তাঁর 'বুলবুল' ছবি দিয়ে। এরপর তাঁকে 'ধর্ম প্রোডাকশন'-এর ছবিতে ইশান খট্টরের বিপরীতে দেখা যাবে। এছাড়া সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিমল', অনুষ্কা শর্মার প্রজেক্ট 'কালা'য় বাবিল খানের বিপরীতে দেখা যাবে তৃপ্তিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget