এক্সপ্লোর

Celebrities Update: চুপিসারে বাগদান সেরে ফেললেন বিদ্যুৎ জামওয়াল? পাত্রী কে?

সম্প্রতি অভিনেতার এক ফ্যানক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, তাজমহলকে পিছনে রেখে বান্ধবী নন্দিতার হাতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা।

মুম্বই : চুপি চুপি প্রেমিকার সঙ্গে বাগদান সেরে ফেললেন 'কম্যান্ডো' অভিনেতা বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal)। প্রেমের নিদর্শন তাজমহলকে (Tajmahal) সাক্ষী রেখে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই অভিনেতার বাগদানের খবর সামনে এসেছে।

অনেকদিন ধরেই ফ্যাশন ডিজাইনার নন্দিতা মোহতানির সঙ্গে বিদ্যুৎ জামওয়ালের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। তাঁরা যে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল। কিন্তু দুজনের কেউই কখনও নিজে মুখে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। অবশেষে সেই গুঞ্জন সত্যি প্রমাণিত হল। দীর্ঘদিনের বান্ধবী নন্দিতা মোহতানির সঙ্গে বাগদান সেরে ফেললেন বলিউডের অ্যাকশন নায়ক বিদ্যুৎ জামওয়াল। সম্প্রতি অভিনেতার এক ফ্যানক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, তাজমহলকে পিছনে রেখে বান্ধবী নন্দিতার হাতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। বান্ধবীর আঙুলে জ্বলজ্বল করছে বাগদানের হিরের আংটি।

বিদ্যুৎ জামওয়ালের বাগদানের ছবি দেখে নেটিজেনরাও কমেন্টে ভরিয়ে দিয়েছেন। অভিনেতাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। আবার অনেকেই বিশ্বাস করতে পারছেন না বলে জানতেও চেয়েছেন যে, এটা কি সত্যি ঘটনা? অভিনেত্রী নেহা ধুপিয়া, যিনি নিজেও দ্বিতীয়বার মা হতে চলেছেন, তিনিও অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'সবথেকে ভালো খবর'। যদিও এখনও পর্যন্ত বিদ্যুৎ জামওয়াল বা তাঁর বান্ধবী নন্দিতা মোহতানির পক্ষ থেকে বাগদান প্রসঙ্গে কোনও মতামত প্রকাশ করতে দেখা যায়নি। তবে, তাজমহলের সামনে তোলা যুগলের ছবি দেখে নেট নাগরিকরা অবশ্যই সবটাই বুঝে নিয়েছেন।

প্রসঙ্গত, অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের বান্ধবী নন্দিতা মোহতানিও বলিউডে পরিচিত নাম। ফ্যাশন ডিজাইনার হিসেবে বলিউডে তাঁর বেশ ভালো পরিচিতি রয়েছে। অভিনেতার সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। সম্প্রতি দুজনেই তাজমহলে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই তাঁদের তোলা ঘনিষ্ট ছবি সোশ্যাল মাধ্যমে আসার পরই বাগদানের খবর আরও স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget