এক্সপ্লোর
ভাইরাল প্রিয়া প্রকাশের চুম্বন-দৃশ্যের ভিডিয়ো: নিন্দায় নেটিজেনরা

চোখের ইশারায় ঝড় তুলেছিলেন ইন্টারনেটে। এবার ভাইরাল হল প্রিয়া প্রকাশ ভেরিয়ারের সাহসী চুম্বন-দৃশ্য। মালয়ালম ছবি ‘ওরু আদার লাভ’-এ প্রেমের গান ‘মানিক্য মালারায়া পুরী’তে চোখের ইশারা করেছিলেন ১৯ বছরের প্রিয়া। তারপর থেকে সেই ভিডিয়ো ব্যাপক হারে ভাইরাল হয়েছিল। এ বার ওই ছবিরই একটি দৃশ্যতে সাহসী চুম্বন করতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিয়োতে প্রিয়াকে দেখা যাচ্ছে সহ অভিনেতা রোশন আব্দুল রাউফের ঠোঁটে চুম্বন করতে। দৃশ্যটি ইন্টারনেটে প্রকাশ পাওয়ার পর তা দেখে ফেলেছেন ১,৯৫৮,৫০১ জন। কিন্তু 'লাইক'-এর বদলে অপছন্দও করেছেন বহুজন। প্রায় ৫০,০০০ নেটিজেন ভিডিয়োটি 'ডিসলাইক'ও করেন। কেউ কেউ কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন, 'হচ্ছে টা কী? নিম্নমানের খোলামেলা ভিডিয়োর প্রকাশ কি প্রচার পাওয়ার জন্য?' কেউ আবার ভিডিওটিকে 'সেক্সুয়াল কনটেন্ট' বলে দাগিয়ে দিয়েছেন। ‘ওরু আদার লাভ’ ছবিতেই ডেবিউ হবে প্রিয়া প্রকাশের। হাই স্কুলের ভালবাসার গল্প নিয়ে এই ছবি পরিচালনা করেছেন ওমর লুলু। তারপর অপেক্ষায় প্রিয়ার বলিউডি ছবি 'শ্রীদেবী বাংলো'।
আরও পড়ুন























