এক্সপ্লোর

Vijay Varma: 'সম্পর্ক আইসক্রিমের মতো', বিজয়ের মন্তব্যের পরেই শুরু নতুন প্রেমের গুঞ্জন

Vijay Varma and Tamanna Bhatia: বিজয় বলেছেন, 'সম্পর্ক হল আইক্রিমের মতো। যা তোমাকে খুশি করে দেবে।'

কলকাতা: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন তাঁরা। কিন্তু বছর দুয়ের যেতে না যেতেই তাঁদের সম্পর্কে ভাঙন। বিচ্ছেদ হয়ে গিয়েছে অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও অভিনেতা বিজয় বর্মার (Vijay Varma)। শোনা গিয়েছে, তাঁদের বিচ্ছেদের কারণই নাকি ছিল বিবাহের পরিকল্পনা। শোনা গিয়েছে, বিজয়কে বিয়ে করতে চেয়েছিলেন তমন্না, তবে বিয়ে করতে রাজি ছিলেন না বিজয়। সেই কারণেই নাকি তাঁদের বিচ্ছেদ। তবে এবার সম্পর্ককে আইসক্রিমের সঙ্গে তুলনা করলেন বিজয় বর্মা! সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, বিজয় বলেছেন, 'সম্পর্ক হল আইক্রিমের মতো। যা তোমাকে খুশি করে দেবে। যে কোনও ফ্লেভারই আসুক না কেন, সেটা অবশ্যই উপভোগ্যই হবে।' বিজয়ের এই সাক্ষাৎকার একেবারেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন, এবার কি নতুন সম্পর্কের দিকে ঝুঁকছেন বিজয়? তমন্নাকে ভুলে নতুন সম্পর্কে কি জড়াতে চান বিজয়? সেই উত্তর দেবে সময়। 

সদ্য IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তমন্না ভাটিয়া বলেন, 'আমি মানুষের মধ্যে থাকতে ভালবাসি। আমার ভাল লাগে। বিমানবন্দরে যাঁরা যাঁরাই আমার সঙ্গে ছবি তুলতে আসেন, আমি তাঁদের সঙ্গে কথা বলি। ছবি তুলি। আমার ভীষণ ভাল লাগে। একবার একজন ভদ্রলোক বিমানবন্দরে আমায় দেখে বলেছিলেন, আমি আপনাকে ছবি তুলতে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি। আপনি ছবি তুলতে তুলতে ক্লান্ত হচ্ছেন না?' উত্তরে নাকি তমন্না সেই ব্যক্তিকে বলেছিলেন, 'আমি এই কাজটাই বেছে নিয়েছি। আমি মানুষের মধ্যে থাকতে ভালবাসি।' অভিনেত্রী আরও বলেন, তিনি অচেনা মানুষদের সঙ্গে কথা বলতেও ভালবাসেন। তমন্না বলছেন, 'অচেনা মানুষদের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভাল লাগে। খুব গভীর কথাবার্তা হয়। তবে আমি নিজের ব্যক্তিগত জীবন খুব সন্তর্পণে ব্যক্তিগতই রাখি। যতটুকু বলার দরকার, ততটুকুই বলি। তার বেশি কিছু আমি বলি না। আমি ব্যক্তিগত ও পাবলিক জীবন গুলিয়ে ফেলি না।'

২০০৫ সালে তমন্না ভাটিয়ার ছবি 'চাঁদ সা রোশন চেহরা'-র হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তমন্না। এরপরে তিনি নিজের কেরিয়ারে ২০ বছর কাটিয়ে ফেলেছেন। কেরিয়ারের বিভিন্ন সময়ে বিভিন্ন ওঠাপড়া দেখেছেন। তবে সদ্যই বিজয় বর্মার সঙ্গে তাঁর সম্পর্ক শিরোনামে চলে এসেছে। ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবিতে বিজয় ও তমন্নার সাহসী দৃশ্য সাড়া ফেলেছিল। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। তমন্না ও বিজয় কখনো নিজেদের প্রেমের কথা গোপন করেননি। বিভিন্ন পার্টিতে তাঁরা হাতে হাত রেখেই আসতেন। তাঁদের রসায়নে মুগ্ধ ছিলেন অনুরাগীরাও।

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget