এক্সপ্লোর

Vikrant Massey: নেটিজেনদের 'ভুল' ধরিয়ে দিলেন বিক্রান্ত, অভিনয় থেকে অবসর প্রসঙ্গে ফের কী বললেন ?

Vikrant Massey News: সমাজমাধ্যমের পোস্টে তিনি লিখেছেন, নিজেকে নতুন করে তৈরি করার সময় হয়েছে। একজন স্বামী হিসেবে, বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবে। তিনি উল্লেখ করেছেন, ২০২৫ সালে শেষবারের মতো দেখা হবে।

মুম্বই: অভিনয়জীবনের খ্যাতির শীর্ষে থেকেও 'ঘরে ফেরার' কথা জানালেন বিক্রান্ত ম্যাসি। অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি। 'টুয়েলভথ ফেল', 'সবরমতী রিপোর্ট' পরপর জনপ্রিয় সব ছবিতে অভিনয় করছেন তিনি। কিন্তু এরই মাঝে সমাজমাধ্যমে ডিসেম্বরের প্রথম দিনেই বিক্রান্ত (Vikrant Massey) ঘোষণা করেন যে উপযুক্ত সময় না আসা পর্যন্ত ২০২৫-এর পর থেকে তিনি অভিনয় থেকে বিরতি নেবেন। কিন্তু কেন এই বিরতি, সেই কারণ খোলসা করেননি অভিনেতা। আর জনপ্রিয় অভিনেতার অবসর ঘোষণার পোস্টকে ঘিরে স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে ওঠে নেটপাড়া। কিন্তু তারপরেই নেটিজেনদের 'ভুল' ধরিয়ে দেন অভিনেতা। স্পষ্ট জানান যে অভিনয় থেকে অবসর নিচ্ছেন না তিনি, শুধুমাত্র ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ার কারণে দীর্ঘ বিরতিতে যেতে চাইছেন, নিজের স্বাস্থ্য এবং পরিবার তাঁর কাছে সবার আগে প্রাধান্যের।

'টুয়েলভথ ফেল' খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) জানিয়েছেন, 'আমি শুধু অভিনয়টাই পারি। আর এই অভিনয় থেকেই আমি সমস্ত কিছু পেয়েছি এই জীবনে। আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্য খুব একটা ভাল নেই। তাই আমি কিছুটা সময় বিরতি চাইছি। আমার শিল্পকে আরও উন্নত করতে চাই আমি। এই সময় সবকিছুই কেমন একঘেয়ে লাগছে আমার কাছে।' তিনি এও জানান যে তাঁর সমাজমাধ্যমের পোস্টের ভুল ব্যাখ্যা করা হচ্ছে যে তিনি অভিনয় থেকেই অবসর গ্রহণ করছেন। "আমি কেবলমাত্র আমার স্বাস্থ্য এবং পরিবারের জন্য সময় দিতে কিছুটা সময় বিরতি চেয়েছি। সঠিক সময়ে এলে আমি আবার ফিরব।"

সমাজমাধ্যমের পোস্টে তিনি লিখেছেন, নিজেকে নতুন করে তৈরি করার সময় হয়েছে। একজন স্বামী হিসেবে, বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবে। তিনি উল্লেখ করেছেন, ২০২৫ সালে শেষবারের মতো দেখা হবে। শেষ ২টি ছবি ও প্রচুর মুহূর্ত রয়েছে মনের মণিকোঠায় রেখে দেওয়ার মতো। সম্প্রতি গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার সম্মান পেয়েছেন।

ঠিক যেদিন এই অবসরের ঘোষণা করেন বিক্রান্ত, সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একত্রে বসে তিনি দেখেন তাঁরই অভিনীত ছবি 'দ্য সবরমতী রিপোর্ট'। আর সংবাদমাধ্যমে জানান যে এটিই তাঁর জীবনের, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা একটি দিন। তাঁর কথায়, 'আমি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে এই ছবিটা দেখলাম। গোটা অভিজ্ঞতাটা দুর্দান্ত। আমি খুব খুশি। এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা একটা দিন হয়ে থাকবে।'

আরও পড়ুন: Iman Chakraborty: অস্কার মনোনয়নে ইমনের বাংলা গান, অভিনন্দন জানালেন লগ্নজিতা, অনুরাগীরা

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget