এক্সপ্লোর

Iman Chakraborty: অস্কার মনোনয়নে ইমনের বাংলা গান, অভিনন্দন জানালেন লগ্নজিতা, অনুরাগীরা

Iman Chakraborty Song Nomination: ২০২৫ সালের অস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে একটি বাংলা গান। বাঙালি গায়িকার নাম ইমন চক্রবর্তী। ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালনায় 'পুতুল' ছবির জন্য 'ইতি মা' নামে একটি গান গেয়েছিলেন তিনি।

কলকাতা: ২০২৫ সালের অস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে একটি বাংলা গান। সারা বিশ্ব থেকে ৮৯টি গান এবং ১৪৬টি আবহসঙ্গীত ঠাঁই পেয়েছে এই মনোনয়নের তালিকায়। আর এই তালিকার মধ্যেই জ্বলজ্বল করছে এক বাঙালি গায়িকার নাম। ইমন চক্রবর্তী (Iman Charaborty)। ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালনায় 'পুতুল' ছবির জন্য 'ইতি মা' নামে একটি গান গেয়েছিলেন ইমন আর সেই গানই এবার অস্কারের মনোনয়নে। এই প্রথম কোনো বাঙালি গায়িকা জায়গা করে নিয়েছেন অস্কারের (Oscar 2025) মনোনয়ন তালিকায়। লেডি গাগা, এড শিরানের মত তারকা গায়িকাদের পাশেই জ্বলজ্বল করছে ইমনের নাম। সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক আবহসঙ্গীত (Oscar Nominations 2025) এই দুই বিভাগেই ঠাঁই পেয়েছে এই গানটি। আর মঙ্গলবার সকালে এই সুখবরেই মেতে উঠল নেটপাড়া। অনুরাগীরা প্রশংসার বন্যায় ভাসালেন সমাজমাধ্যমের পাতা।

বিগত ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষ্যে মুক্তি পেয়েছিল 'পুতুল' ছবির এই বিশেষ গানটি। আর তারপরেই এক মাসের মধ্যে এত বড় সুখবর। আগামী ৩ মার্চ আয়োজিত হবে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর তার আগে আগামী ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্বের নির্বাচন এবং এর ফলাফল প্রকাশ পাবে ১৭ ডিসেম্বর।

'পুতুল' ছবির পরিচালক ইন্দিরা মুখোপাধ্যায় নিজের সমাজমাধ্যমে একটি মনোনয়ন তালিকার লিঙ্ক পোস্ট করে এই দাবি জানিয়েছেন এবং তারপর থেকেই অভিনন্দনের বন্যায় ভেসেছে তার সমাজমাধ্যমের পাতা। গায়িকা ইমন চক্রবর্তীকেও অভিনন্দন জানিয়েছেন আরেক বাঙালি গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। তিনি সমাজমাধ্যমে লেখেন, 'ইমন, সায়ন দা এবং 'পুতুল'-এর গোটা টিমকে অনেক অনেক অভিনন্দন। বাঙালি হিসেবে আমাদের আরও গর্বিত করে তুলেছেন আপনারা। দারুণ কাজ, দারুণ সব মানুষ।'

">

অন্যদিকে লেখিকা শ্রীময়ী কুণ্ডুও নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে ইমনের সঙ্গে ছবি শেয়ার করে তাকে এই মনোনয়নের জন্য প্রভূত অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন যাতে বিশ্বের দরবারে আরও বেশি করে তাঁর গান পৌঁছে যায়।

">

অন্যদিকে লেখক, সাংবাদিক অনিবার্য ভট্টাচার্য নিজের ফেসবুক প্রোফাইলে এই অস্কার মনোনয়নের কথা শেয়ার করে নেন। তিনি পোস্টে লেখেন, "কিছু দিন আগে পোস্ট করেছিলাম, একটি ছবিতে একটি গান লেখার কথা। Indira Dhar Mukkherjee-র পরিচালনায় ‘পুতুল’ ছবির গান— ইতি মা...সুর করেছেন Sayan Ganguly গেয়েছেন Iman Chakraborty ও কোরাসে চমৎকার সব বাচ্চারা। লেখা আমার, মানে ছবিতে যে, তার- Anirban Bhattacharyya। খবর হল, সেই গানটি আগামী Oscars-এ Best Original Song ও Best Original Score-এর দৌড়ে অর্থাৎ সায়ন-আমার গান নিয়ে ভোটাভুটি হবে। কী যে সব ব্যাপার-স্যাপার"। এই পরিসরে সমস্ত মিউজিশিয়ান, সুরকার সায়ন এবং পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং কৃতজ্ঞতা স্বীকার করেছেন অনির্বাণ।

">

আরও পড়ুন: Vikrant Massey: আগের দিন অবসর ঘোষণা, পরের দিনই সেই প্রসঙ্গ এড়িয়ে গেলেন বিক্রান্ত! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget