এক্সপ্লোর

Vikrant Massey: বিয়ে সারলেন 'মির্জাপুর' অভিনেতা বিক্রান্ত মেসি

বিক্রান্ত মেসি বলেন, 'অতিমারি পরিস্থিতি না থাকলে অনেকদিন আগেই তাঁদের বিয়ে হয়ে যেত। দুজনের অভিভাবকেরাও তাঁদের বিবাহিত দেখতে চান। তাঁরা দুই তারকার নতুন জীবন শুরু করার কথা প্রায়ই বলতেন।'

মুম্বই: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মেসি (Vikrant Massey)। দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুরের (Shital Thakur) সঙ্গে নতুন জীবন শুরু করলেন তিনি। তাঁর বিয়ের ছবি নেট দুনিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সাদা রঙের শেরওয়ানি, গোলাপি পাগড়িতে সেজেছিলেন অভিনেতা। আর তাঁর প্রেমিকা শীতল ঠাকুরের পরণে ছিল লাল রঙের লেহেঙ্গা। সদ্য বিবাহিত দম্পতির ছবিতে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নেট নাগরিকরা।

ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এ প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল বিক্রান্ত মেসি এবং শীতল ঠাকুরকে। জানা যায়, ২০১৯ সালে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে তাঁরা রোকা অনুষ্ঠান পর্ব সেরে ফেলেন। তাঁদের বিয়ের পরিকল্পনা আগেই ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তাঁরা বিয়ে পিছিয়ে দেন। 

আরও পড়ুন - Babli Bouncer: মধুর ভান্ডারকরের ছবিতে এবার এই জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী

গত বছর এক সাক্ষাতকারে 'মির্জাপুর' (Mirzapur) অভিনেতা বিক্রান্ত মেসি বলেন, 'অতিমারি পরিস্থিতি না থাকলে অনেকদিন আগেই তাঁদের বিয়ে হয়ে যেত। দুজনের অভিভাবকেরাও তাঁদের বিবাহিত দেখতে চান। তাঁরা দুই তারকার নতুন জীবন শুরু করার কথা প্রায়ই বলতেন।' অবশেষে তাঁদের বিবাহ সম্পন্ন হল।

ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ বিক্রান্ত মেসি। 'বালিকা বধূ', 'ধুম মাচাও ধুম', 'ধর্মবীর' এবং আরও বেশ কিছু ছোট পর্দার ধারাবাহিক ও শোয়ে দেখা গিয়েছে তাঁকে। বড় পর্দাতেও একাধিক কাজ করেছেন। 'লুটেরা', 'দিল ধড়কনে দো', 'এ ডেথ ইন দ্য গুঞ্জ', 'হাফ গার্লফ্রেন্ড', 'লিপস্টিক আন্ডার মাই বুরখা', 'ছপক', 'হাসিন দিলরুবা', এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন বিক্রান্ত। ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছেন। ''মির্জাপুর'', 'ব্রোকেন বাট বিউটিফুল', 'মেড ইন হেভেন' ও আরও বেশ কছু ওয়েব সিরিজে দেখা গিয়েছএ তাঁকে। সম্প্রতি তাঁর নতুন ছবি 'লভ হোস্টেল'-এর ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে তাঁর বিপরীতে দেখা গিয়েছে সনয়া মলহোত্রকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Shah Rukh Khan: শ্যুটিং সেটে বাড়ল শাহরুখ খানের নিরাপত্তা! বিপদ?
শ্যুটিং সেটে বাড়ল শাহরুখ খানের নিরাপত্তা! বিপদ?
Sourav Ganguly: শুরু বায়োপিকের শ্যুটিং! বলি অভিনেতা নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবার চরিত্রে বাংলার এক নায়ক!
শুরু বায়োপিকের শ্যুটিং! বলি অভিনেতা নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবার চরিত্রে বাংলার এক নায়ক!
Mimi Chakraborty: 'মরতে হবে, নাহলে মারতে হবে', 'সরকার' -এর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মিমি চক্রবর্তী!
'মরতে হবে, নাহলে মারতে হবে', 'সরকার' -এর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মিমি চক্রবর্তী!

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget