এক্সপ্লোর

Vikrant-Sital Son: বদলে গেল জীবন, 'বরদান' পেলেন বিক্রান্ত-শীতল

Vikrant Masshi: সোশ্যাল মিডিয়ায় বিক্রান্ত ২টি ছবি শেয়ার করে নিয়েছেন। একটি, তাঁর ও শীতলের কোলে একরত্তি আর স্ত্রী ও পুত্রকে আগলে রয়েছেন বিক্রান্ত

কলকাতা: সদ্য বাবা হয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি (Vikrant Massi), মা হয়েছেন শীতল ঠাকুর (Shital Thakur)। জন্মের ২ সপ্তাহ পরে পুত্রসন্তানের ছবি প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা। প্রকাশ্যে আনলেন একরত্তির নামও।

সোশ্যাল মিডিয়ায় বিক্রান্ত ২টি ছবি শেয়ার করে নিয়েছেন। একটি, তাঁর ও শীতলের কোলে একরত্তি আর স্ত্রী ও পুত্রকে আগলে রয়েছেন বিক্রান্ত। আর শান্তিতে ঘুমাচ্ছে একরত্তি। দুজনেই তাকিয়ে রয়েছেন একরত্তির দিকে। পরের ছবিতে তিনি প্রকাশ্যে এনেছেন ছেলের নাম। একটি ছোট্ট পুতুল হাতি একটি বাস্কেটে বসে উড়তে একটি বেলুনে, আর সেই বেলুনে লেখা রয়েছে খুদের নাম, বরদান (Vardaan)। 'বরদান' শব্দের অর্থ আশীর্বাদ দান বা ঈশ্বরের আশীর্বাদ। বিক্রান্ত আর শীতলের জীবনে যে সত্যিই আশীর্বাদ হয়ে এসেছে এই খুদে, সেই কথাই যেন ফুটে উঠেছে খুদের নামকরণে। 

দুসপ্তাহ আগে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি সুন্দর কার্ড পোস্ট করে বিক্রান্ত এবং শীতল লিখেছিলেন,  'আজ আমরা দুই থেকে এক হয়ে গিয়েছি। কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালবাসার বন্যায় ভাসছি আমরা। আমরা আপ্লুত'। এই কার্ডে এদিনের তারিখটা অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ২০২৪ উল্লেখ করে দেন বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) এবং শীতল ঠাকুর। সমাজমাধ্যমে এই পোস্ট দেখে অনেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন দম্পতিকে। ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন শুভাকাঙ্ক্ষীরা।

অল্ট বালাজির ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এর সেটে প্রথম আলাপ হয় বিক্রান্ত ও শীতলের। সেখান থেকেই প্রেম। এরপরে, তাঁরা এবং ২০১৯ সালের নভেম্বরে রোকা করে আংটি বদল সারেন। ২০২২ সালে অভিনেত্রী শীতলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বিক্রান্ত ম্যাসি। ওটিটি প্ল্যাটফর্মে বিক্রান্ত ম্যাসি খুবই জনপ্রিয় নাম। সম্প্রতি বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় 'টুয়েলভথ ফেল' ছবিতে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার চরিত্রে তাঁর অভিনয় সাড়া ফেলেছে সারা দেশে। প্রশংসার বন্যায় ভেসেছেন বিক্রান্ত। ইতিমধ্যে এই ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিনি। আগামীদিনে আদিত্য নিম্বালকারের 'সেক্টর ৩৬', 'ফির আয়ি হাসিন দিলরুবা'  ইত্যাদি ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikrant Massey (@vikrantmassey)

আরও পড়ুন: Rakulpreet Wedding: রামমন্দির থেকে প্রসাদ এল রকুলপ্রীত-জ্যাকির জন্য, প্রথম কী রান্না করলেন নববধূ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget