এক্সপ্লোর

Rakulpreet Wedding: রামমন্দির থেকে প্রসাদ এল রকুলপ্রীত-জ্যাকির জন্য, প্রথম কী রান্না করলেন নববধূ?

Rakulpreet-Jacky Wedding: আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন রকুলপ্রীত। বেজ ও সাদা-রুপোলি লেহঙ্গায় সেজেছিলেন রকুল

কলকাতা: স্বপ্নের রাত.. শ্বশুরবাড়িতে প্রথম রান্না। ব্যক্তিগত জীবনের যেন সেরা সময়টা উপভোগ করছেন অভিনেত্রী রকুলপ্রীত সিং (Rakul Preet Singh) এবং অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani)। বিয়ের সঙ্গীত থেকে শুরু করে প্রথমবার নতুন বাড়িতে রান্না করা, সোশ্যাল মিডিয়ায় জীবনের টুকরো টুকরো ছবিগুলি ভাগ করে নিচ্ছেন নববধূ। এক ঝলকে দেখে নেওয়া যাক, রকুল-জ্যাকির বিয়ের মুহূর্তদের... 

আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন রকুলপ্রীত। বেজ ও সাদা-রুপোলি লেহঙ্গায় সেজেছিলেন রকুল। অন্যদিকে জ্যাকি পরেছিলেন ভারি কাজের গাঢ় নীল ব্লেজার। রকুলের এই পোশাক বানিয়েছেন ফাল্গুনী। বিয়ের প্রত্যেকদিনের অনুষ্ঠানের জন্য এক একজন ডিজাইনারকে বেছেছিলেন রকুলপ্রীত। তাঁর বিয়ের পোশাকও ছিল নজরকাড়া। সোশ্যাল মিডিয়ায় আজ রকুলপ্রীত শেয়ার করে সঙ্গীতের যে ছবি নিয়েছেন, সেখানে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। 

প্রসঙ্গত, রকুলপ্রীত শ্বশুরবাড়িতে গিয়ে পালন করেছেন 'চৌখা চারদানা'। নববধূকে পালন করতে হয় রীতি। শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমদিন তাঁকে কোনও মিষ্টি পদ রান্না করতে হয়। সোশ্যাল মিডিয়ায় সেই রান্নার ছবি শেয়ার করে নিয়েছেন রকুলপ্রীত। সেই ছবিতেই স্পষ্ট, সুজির হালুয়া তৈরি করেছেন তিনি। বোঝায় যায়, সমস্ত রীতিনীতি খুশিমনেই মানছেন রকুলপ্রীত। অভিনেত্রী নন... তিনি এখন নববধূই। 

সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন রকুলপ্রীত। সঙ্গে লিখেছেন, 'অযোধ্যার রামমন্দিরের থেকে এই প্রসাদম পেয়ে নিজেদের ধন্য বলে মনে করছি। আমাদের একসঙ্গে পথ চলা শুভ হোক।' রকুলপ্রীত ও জ্যাকির বিয়েতে আমন্ত্রিত ছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার, তাঁদের জন্য বিশেষ প্রসাদ পাঠানো হল অযোধ্যা থেকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই খুশির সঙ্গে শেয়ার করে নিয়েছেন রকুলপ্রীত। 


Rakulpreet Wedding: রামমন্দির থেকে প্রসাদ এল রকুলপ্রীত-জ্যাকির জন্য, প্রথম কী রান্না করলেন নববধূ?

বিয়ের দিন বলিউডের ট্রেন্ড মেনেই যেন ন্যুড রঙে সেজেছিলেন রকুলপ্রীত ও জ্যাকি। হালকা গোলাপি ও ক্রিম রঙের মিশেলে ভরাট কাজের একটি লেহঙ্গা পরেছিলেন অভিনেত্রী রকুলপ্রীত। নববধূর সঙ্গে পোশাকের রঙের মিল রেখে, অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছিলেন জ্যাকি। তাঁর চোখে ছিল সানগ্লাস। ভরাট আনকাট হিরের গয়না পরেছিলেন রকুলপ্রীত। তাঁর হাতে ছিল গাঢ় মেহেন্দি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নিয়ে রকুলপ্রীত লিখেছিলেন,  'তুমি আমার.. এখন এবং চিরকালের।' সেইসঙ্গে তিনি উল্লেখ করে নিয়েছেন বিয়ের তারিখও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

আরও পড়ুন: Aneek Son Rice Ceremony: গায়ে হলুদ থেকে মুখেভাত, অনীক-পুত্রের অন্নপ্রাশনের মিষ্টি মুহূর্তরা

 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget