এক্সপ্লোর

Top Social Post Today: বিক্রান্ত-শীতলের 'বরদান', জন্মদিনে বৃন্দাবনে সৌমিতৃষা, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Today: রবিবার সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নেওয়া যাক এক নজরে

কলকাতা: সদ্য বাবা হয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি (Vikrant Massi), মা হয়েছেন শীতল ঠাকুর (Shital Thakur)। জন্মের ২ সপ্তাহ পরে পুত্রসন্তানের ছবি প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা। প্রকাশ্যে আনলেন একরত্তির নামও। অন্যদিকে জন্মদিন মানেই যেন কেক, বন্ধু-প্রিয়জনদের নিয়ে পার্টি আর জমকালো আয়োজন। কিন্তু, তিনি তো ছোটপর্দার 'মিঠাই' (Mithaai)। ধারাবাহিকে তাঁর চরিত্র ছিল কৃষ্ণভক্ত। ব্যক্তিগত জীবনেও যেন তাঁর মধ্যে বেঁচে রয়েছে 'মিঠাই'। আর তাই... জন্মদিনে তিনি পাড়ি দিলেন বৃন্দাবন। কেক নয়, প্রসাদ খেয়েই পালন করলেন জন্মদিন। রবিবার সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নেওয়া যাক এক নজরে

শহর থেকে দূরে সৌমিতৃষা, কৃষ্ণদর্শন-প্রসাদে পালন জন্মদিন

জন্মদিন মানেই যেন কেক, বন্ধু-প্রিয়জনদের নিয়ে পার্টি আর জমকালো আয়োজন। কিন্তু, তিনি তো ছোটপর্দার 'মিঠাই' (Mithaai)। ধারাবাহিকে তাঁর চরিত্র ছিল কৃষ্ণভক্ত। ব্যক্তিগত জীবনেও যেন তাঁর মধ্যে বেঁচে রয়েছে 'মিঠাই'। আর তাই... জন্মদিনে তিনি পাড়ি দিলেন বৃন্দাবন। কেক নয়, প্রসাদ খেয়েই পালন করলেন জন্মদিন। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। ইতিমধ্যেই তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছেন টলিউডে। ছোটপর্দায় চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছেন, কাজ করেছেন বড়পর্দাতেও। তাও আবার দেব (Dev) -এর বিপরীতে। বক্সঅফিসে সাফল্য পেয়েছে 'প্রধান' (Pradhaan) ছবিটি। আগামীতেও একাধিক ছবিতে কাজ করার কথা রয়েছে সৌমিতৃষার। ব্যস্ততা পেরিয়ে আপাতত পাড়ি দিয়েছেন বৃন্দাবন। বাবা-মায়ের সঙ্গে। একাধিক সাক্ষাৎকারে সৌমিতৃষা জানিয়েছেন, তিনি বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। বাবা-মাই তাঁর অন্যতম সঙ্গী। অবসরে বাবা-মায়ের সঙ্গে বসে কফি খাওয়া, টিভি দেখা বা আড্ডা তাঁর ভীষণ প্রিয়। আর সেই দুই প্রিয় সঙ্গীকে নিয়েই সৌমিতৃষা বৃন্দাবনে গিয়েছেন। বিখ্যাত বাঁকে-বিহারী মন্দিরে দর্শন করেছেন, প্রসাদ খেয়েই পালন করেছেন জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন সেই সব ছবিও। ক্যাপশানে সৌমিতৃষা লিখেছেন, 'জন্মদিনে মাঘীপূর্নিমায় ব্রজভূমিতে , বাঁকে বিহারীজীর কাছে, ইস্কন মন্দিরে ,বৃন্দাবনের প্রেম গলিতে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

বদলে গেল জীবন, 'বরদান' পেলেন বিক্রান্ত-শীতল

সদ্য বাবা হয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি (Vikrant Massi), মা হয়েছেন শীতল ঠাকুর (Shital Thakur)। জন্মের ২ সপ্তাহ পরে পুত্রসন্তানের ছবি প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা। প্রকাশ্যে আনলেন একরত্তির নামও। সোশ্যাল মিডিয়ায় বিক্রান্ত ২টি ছবি শেয়ার করে নিয়েছেন। একটি, তাঁর ও শীতলের কোলে একরত্তি আর স্ত্রী ও পুত্রকে আগলে রয়েছেন বিক্রান্ত। আর শান্তিতে ঘুমাচ্ছে একরত্তি। দুজনেই তাকিয়ে রয়েছেন একরত্তির দিকে। পরের ছবিতে তিনি প্রকাশ্যে এনেছেন ছেলের নাম। একটি ছোট্ট পুতুল হাতি একটি বাস্কেটে বসে উড়তে একটি বেলুনে, আর সেই বেলুনে লেখা রয়েছে খুদের নাম, বরদান (Vardaan)। 'বরদান' শব্দের অর্থ আশীর্বাদ দান বা ঈশ্বরের আশীর্বাদ। বিক্রান্ত আর শীতলের জীবনে যে সত্যিই আশীর্বাদ হয়ে এসেছে এই খুদে, সেই কথাই যেন ফুটে উঠেছে খুদের নামকরণে। দুসপ্তাহ আগে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি সুন্দর কার্ড পোস্ট করে বিক্রান্ত এবং শীতল লিখেছিলেন,  'আজ আমরা দুই থেকে এক হয়ে গিয়েছি। কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালবাসার বন্যায় ভাসছি আমরা। আমরা আপ্লুত'। এই কার্ডে এদিনের তারিখটা অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ২০২৪ উল্লেখ করে দেন বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey) এবং শীতল ঠাকুর। সমাজমাধ্যমে এই পোস্ট দেখে অনেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন দম্পতিকে। ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন শুভাকাঙ্ক্ষীরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikrant Massey (@vikrantmassey)

আরও পড়ুন: Top Entertainment News: অনন্ত রাধিকার বিয়ে উপলক্ষ্যে মন্দির, শ্বশুরবাড়িতে রকুলপ্রীতের প্রথমদিন, আজকের বিনোদনের সারাদিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget