এক্সপ্লোর

Shah Rukh Khan Viral: 'ডাঙ্কি'র শ্যুটে কাশ্মীরে শাহরুখ খান, পেলেন আন্তরিক অভ্যর্থনা, ভাইরাল ভিডিও

Shah Rukh Khan: রাজকুমার হিরানির সঙ্গে প্রথম কাজ করতে চলেছেন শাহরুখ খান। ছবির নাম 'ডাঙ্কি'। শ্যুটিং সারতে পৌঁছলেন কাশ্মীরে। সেখান থেকে ভাইরাল হল ভিডিও।

নয়াদিল্লি: বছরের শুরুতেই দুর্দান্ত সাফল্য। ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan)। ফাটাফাটি ব্যবসা করে এই ছবি। অনুরাগীদের উচ্ছ্বাসে রেকর্ড ভাঙে এই ছবি। তবে কিং খান (king khan) একইসঙ্গে ব্যস্ত হয়ে পড়েন তাঁর আগামী দুই ছবির কাজে। শোনা যাচ্ছে এখন তিনি কাশ্মীর (Kashmir) উড়ে গেছেন 'ডাঙ্কি' (Dunki) ছবির শ্যুটিংয়ে। পেলেন আন্তরিক অভ্যর্থনা। ভাইরাল হল সেই ছবি ও ভিডিও (viral video)। 

কাশ্মীরে টিম 'ডাঙ্কি'

কাজ চলছে রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত ও শাহরুখ খান অভিনীত ছবি 'ডাঙ্কি'র। কাশ্মীরে পৌঁছেছেন কিং খান। সেখানেই এখন শ্যুটিং শিডিউল। কাশ্মীরে কিং খানকে সাদর অভ্যর্থনা জানানো হয়েছে, সেই ভিডিও ও ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ট্যুইটারে শাহরুখ খানের একটি ফ্যানপেজ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে হেঁটে যাচ্ছেন শাহরুখ। আপাদমস্তক কালো পোশাকে নজরকাড়া বাদশাহ। 

অপর একটি ভিডিওয় শাহরুখের 'ডাঙ্কি' লুকেরও ঝলক মিলল। রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করছেন কিং খান। বিপরীতে তাপসী পন্নু (Taapsee Pannu)। এই বছরের বড়দিনের আবহে 'ডাঙ্কি' মুক্তি পাওয়ার কথা। 

একটি ভিডিওয় দেখা যাচ্ছে কাশ্মীরে ফুল, উত্তরীয় দিয়ে সাদরে অভ্যর্থনা জানানো হচ্ছে শাহরুখ খানকে। ভালবাসায় আপ্লুত কিং খান। 

 

'ডাঙ্কি' ছবিতে আর্মি অফিসারের চরিত্রে দেখা যাবে বাদশাহকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেতা 'ফের ওই ইউনিফর্ম' পরতে খুবই উত্তেজিত। ছবির অ্যানাউন্সমেন্ট টিজারেও আর্মি লুকের ঝলক ছিল। এর আগে শাহরুখকে 'ফৌজি', 'যব তক হ্যায় জান', 'ম্যায় হুঁ না' ছবিতে আর্মি অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল। 

 

এই বছরের শুরুতে মুক্তি পেয়েছে 'পাঠান'। এই ছবির হাত ধরে প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরলেন কিং খান। তাঁর শেষ ছবি 'জিরো' বিশেষ সাফল্য লাভ করতে পারেনি বক্স অফিসে। কিন্তু সেই দুঃখ ভুলিয়েছে 'পাঠান'। বিপুল ব্যবসার সঙ্গে একের পর এক রেকর্ড ভাঙতে থাকে এই ছবি। এরপর ২ জুন মুক্তি পাবে এই বছরে শাহরুখের দ্বিতীয় ছবি 'জওয়ান'। তারপর বড়দিনের আবহে মুক্তি পাবে 'ডাঙ্কি'। 

আরও পড়ুন: Aryan Khan: জামাকাপড়ের ব্যবসায় শাহরুখ-পুত্র! বিজ্ঞাপনে নজর কাড়লেন কিং খান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget