এক্সপ্লোর

Aryan Khan: জামাকাপড়ের ব্যবসায় শাহরুখ-পুত্র! বিজ্ঞাপনে নজর কাড়লেন কিং খান

Shah Rukh Khan: আরিয়ান খান গতকাল একটি টিজার পোস্ট করেন। যেখানে বলিউডের বাদশাহ শাহরুখের ঝলক মেলে। আজ প্রকাশ্যে আসে বিজ্ঞাপনী ভিডিও।

নয়াদিল্লি: জামাকাপড়ের ব্র্যান্ড (Clothing Brand) নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ-পুত্র (Shah Rukh Khan) আরিয়ান খান (Aryan Khan)। সেই ঘোষণাতেই ছিল চমক। অনুরাগীদের নিজের ব্র্যান্ডের কথা জানানোর জন্য বিশেষ এক ভিডিও পোস্ট করেন আরিয়ান। বলা বাহুল্য, ছেলের জামাকাপড়ের ব্র্যান্ডের প্রচারে নিজেই ক্যামেরার সামনে কিং খান। 

আরিয়ান খানের নতুন জামাকাপড়ের ব্র্যান্ডের প্রচারে শাহরুখ

ব্যবসায় পরবর্তী ধাপ নিলেন আরিয়ান খান। লঞ্চ করলেন নিজের জামাকাপড়ের ব্র্যান্ড 'ডিয়্যাভল এক্স' (Dyavol.x)। মূলত লাক্সারি স্ট্রিটওয়্যারের ব্র্যান্ড এটা। 

আরিয়ান খান গতকাল একটি টিজার পোস্ট করেন। যেখানে বলিউডের বাদশাহ শাহরুখের ঝলক মেলে। আজ প্রকাশ্যে আসে বিজ্ঞাপনী ভিডিও। প্রসঙ্গত, এই কমার্শিয়ালের পরিচালক তারকা পুত্র নিজেই। অর্থাৎ এই কমার্শিয়ালের হাত ধরে পরিচালনায় হাতেখড়িও সারলেন আরিয়ান। 

প্রথম দিনের টিজার শেয়ার করে আরিয়ান লেখেন 'ABCDEFGHIJKLMNOPQRSTUVW_YZ। X এখানে আসবে ঠিক ২৪ ঘণ্টার মধ্যে...'। যেমন বলা তেমনই কাজ। ২৫ এপ্রিল ব্র্যান্ডের প্রথম বিজ্ঞাপন এল প্রকাশ্যে। ২৪ এপ্রিল, শাহরুখ খানও আরিয়ানের ব্র্যান্ডের সঙ্গে নিজের পার্টনারশিপের ঘোষণা করেন। টিজারে লাল রঙের 'X' নজরে পড়বে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @dyavol.x

ব্যবসায় আরিয়ান পদার্পণ করেন ২০২২ সালের ডিসেম্বর মাসে। তাঁর দুই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বান্টি সিংহ ও লেটি ব্ল্যাগোভার সঙ্গে হাত মিলিয়ে শুরু করেন 'ডিয়্যাভল' নামে অভিজাত ভডকা কোম্পানি শুরু করেন। সেই ব্যবসা বৃদ্ধি করতেই তাঁরা অভিজাত স্ট্রিটওয়্যারের ব্র্যান্ড লঞ্চ করলেন। নামে শুধু জুড়েছে 'এক্স'। 

এর আগে আরিয়ান খান নিজের এই ব্র্যান্ড প্রসঙ্গে বলেন, 'এখনও পর্যন্ত, আমরা মার্চ মাসে একটি পোশাকের লাইন নিয়ে আসার কথা ভাবছি এবং এটি সীমিত সংস্করণের ক্যাপসুল সংগ্রহের মাধ্যমে ক্রেতাদের কাছে নিয়ে আসা হবে, আমাদের ওয়েব স্টোরে ড্রপের মাধ্যমে তাঁদের জন্য তা উপলব্ধ করা হবে। এরপর ধীরে ধীরে সেই সুযোগ বাড়ানো হবে।'

 

আরও পড়ুন: Oscars 2024: 'অস্কার ২০২৪' কবে অনুষ্ঠিত হবে? ঘোষণা করা হল তারিখ

আরিয়ান খান তাঁর প্রথম ওয়েব সিরিজের জন্য স্ক্রিপ্ট লেখা শেষ করার পরে তাঁর নতুন এই উদ্যোগ সম্পর্কে ঘোষণা করেন। 'রেড চিলিস এন্টারটেইনমেন্ট' নিবেদিত এটি। সিরিজের শ্যুটিং শুরু হলে তিনি সেখানেও পরিচালক হিসেবে কাজ করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget