এক্সপ্লোর

Ranbir Kapoor: রণবীর কপূরের নামে থানায় অভিযোগ! কী করেছেন 'অ্যানিমাল' খ্যাত অভিনেতা?

Viral Video: থানায় 'অ্যানিমাল' খ্যাত অভিনেতার নামে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। 

নয়া দিল্লি: বড়দিনে (Christmas) পারিবারিক অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন রণবীর কপূর (Ranbir Kapoor), এমনই অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে। থানায় অভিনেতার নামে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি।  

কেন? 

সম্প্রতি রণবীর কপূর এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা বড়দিন উদযাপন করেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমস্যায় পড়েছেন রণবীর। 'অ্যানিমাল'-এর তারকার বিরুদ্ধে হিন্দু ভাবাবেগকে আঘাত করার অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বইয়ের ঘাটকোপার থানায়। কপূর পরিবারের বিরুদ্ধে আইপিসির ২৯৫, ৫০৯ এবং ৩৪ ধারায় এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন এক ব্যক্তি ।

এই অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় দীননাথ তিওয়ারি। অভিযোগে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, কেকের উপর মাদক (মদ) ছিটিয়ে এবং আগুন জ্বালিয়ে ইচ্ছাকৃতভাবে হিন্দু দেব-দেবীদের আহ্বান জানানো হয়েছে 'জয় মাতা দি'-পাঠ করে। 

আরও পড়ুন, জনসমক্ষে আসার পরদিনই ঘুমন্ত অবস্থায় ক্যামেরাবন্দি রাহা, মা-বাবার সঙ্গে ছুটি কাটাতে কোথায় পাড়ি?

কী অভিযোগ? 

অভিযোগে বলা হয়েছে, রণবীর কপূর তাঁর পুরো পরিবারের সঙ্গে বড়দিন পালন করেছেন। এ সময় তার পরিবারের বড়দের পাশাপাশি শিশুরাও উপস্থিত ছিল। এই ভিডিওতে একটি কেকের ওপর মদ ঢেলে দেওয়া হয়। তারপর রণবীর কপূর 'জয় মাতা দি' বলার পর তাতে আগুন ধরিয়ে দেন। রণবীর কপূর 'জয় মাতা দি' বলার সঙ্গে সঙ্গে পরিবারের বাকি সদস্যরাও 'জয় মাতা দি' বলেন। অভিযোগে বলা হয়েছে, হিন্দু ধর্মে সবাই অগ্নি প্রজ্বলনের পাশাপাশি হিন্দু দেব-দেবীর আরাধনা করে আর এই ভিডিও তাঁর অপমান।                                                                 

হিন্দু ধর্মে কোনো দেব-দেবীকে আহ্বান করার আগে অবশ্যই অগ্নিদেবতাকে আহ্বান করা হয়। এই তথ্য রণবীর কাপুর ও তাঁর পরিবারের অন্য সদস্যদেরও জানা ছিল। তা সত্ত্বেও রণবীর কাপুর ইচ্ছাকৃতভাবে মদ ব্যবহার করেছেন, আগুন জ্বালিয়েছেন এবং দেবী-দেবতাদের আহ্বান করেছেন, এবং 'জয় মাতা দি' স্লোগান তুলেছেন, এমনই অভিযোগ।     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget