এক্সপ্লোর

Ranbir-Alia-Raha: জনসমক্ষে আসার পরদিনই ঘুমন্ত অবস্থায় ক্যামেরাবন্দি রাহা, মা-বাবার সঙ্গে ছুটি কাটাতে কোথায় পাড়ি?

Raha Kapoor: মায়ের কোলে অঘোরে ঘুম রাহার। বিমানবন্দরে পৌঁছতেই ক্যামেরাবন্দি রণবীর কপূর, আলিয়া ভট্ট।

মুম্বই: বছর শেষের মুখে, বড়দিনে (Christmas 2023) অনুরাগীদের বড় উপহার দিয়েছেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। ২৫ ডিসেম্বর, সকলের সামনে একরত্তি কন্যা রাহাকে নিয়ে আসেন তারকা দম্পতি (Star Couple)। সোমবার দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুচকের (Raha Kapoor) ছবি, ভিডিও। ২৪ ঘণ্টা কাটার আগেই ফের একবার তার ঝলক পেলেন অনুরাগীরা। 

মেয়েকে কোলে নিয়ে মুম্বই ছাড়লেন রণবীর-আলিয়া, ফের ক্যামেরাবন্দি একরত্তি

মঙ্গলবার মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে ফের ক্যামেরাবন্দি রণবীর কপূর, আলিয়া ভট্ট ও মায়ের কোলে একরত্তি রাহা। নববর্ষ উদযাপন করতে পাড়ি দিলেন ছুটিতে। 

ভাইরাল হওয়া ছবি ও ভিডিওয় দেখা যাচ্ছে বিমানবন্দরে গাড়ি থেকে নামছেন রণবীর কপূর। পাপারাৎজিদের দিকে তাকিয়ে তড়িঘড়ি হাত নেড়েই চলে যান ভিতর দিকে। ততক্ষণে গাড়ির অন্য দরজা দিয়ে নেমে দাঁড়িয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। তাঁরই কোলে ঘুমন্ত খুদে রাহা। মেয়েকে নিয়ে ছুটি কাটাতে চললেন তাঁরা। পাপারাৎজিদের দেখে হাসেন আলিয়াও। রাহার মাথায় দুটো ঝুঁটি বাঁধা, তাও বোঝা গেল ভালই। পায়ে সম্ভবত সাদা স্নিকার্সও ছিল। অনুরাগীরা রাহার মিষ্টত্বে মশগুল। অনেকেই লিখলেন, 'বাহ্... কী কিউট'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

বড়দিনে অনুরাগীদের বড় উপহার 'রণালিয়া'র

২৫ ডিসেম্বর, সর্বপ্রথম মেয়েকে নিয়ে সকলের সামনে এলেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। দম্পতি এই প্রথম খুদের পুরো মুখ আনলেন সকলের সামনে। কুণাল কপূরের বাড়িতে ক্রিসমাস স্পেশাল ব্রাঞ্চে অংশ নেওয়ার জন্য প্রবেশ করার সময় ক্যামেরাবন্দি। গাড়ি থেকে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা। এত ক্যামেরার ঝলকানিতে  খানিক হয়তো হতবাকই হয়েছে পুঁচকে। বড় বড় চোখ করে চারিদিকে দেখতে থাকে সে। উচ্ছ্বাসে যেই না চিৎকার পাপারাৎজিদের মুখে, ওমনি তাঁদের ইশারায় থামতে বলেন অভিনেতা। ক্রিসমাস থিমড ড্রেসে মিষ্টি দেখাচ্ছিল রাহাকে। মায়ের সঙ্গে মিলিয়ে লাল রঙের শ্যু পরেছিল খুদে। মাথায় দুটো ঝুঁটি, মুখ চেপে হতবাক খুদে রাহা, আর তাকে দেখে আনন্দে আত্মহারা অনুরাগী মহল।

আরও পড়ুন: New Show Update: মেহফিল জমাতে ডাক পড়ত, মহাপুরুষদেরও কাঁদিয়ে ছাড়তেন, বিস্মৃত 'বাঈজি সঙ্গীত' ফিরছে শহরে

চলতি বছরের ৬ নভেম্বর প্রথম জন্মদিন পালন করে খুদে রাহা। মিষ্টি পোস্টে মেয়েকে ভালবাসা জানিয়েছিলেন আলিয়া।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget