এক্সপ্লোর

Tamannaah Fan: নিরাপত্তা ভেঙে ছুটে এসে তমন্নার হাত ধরলেন এক অনুরাগী, প্রতিক্রিয়ায় অবাক সবাই!

Tamannaah Bhatia: সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হলে অনেকেই প্রশংসা করেছেন তমন্নার ব্যবহারের। নিরাপত্তারক্ষীদের ওই যুবককে ছেড়ে দিতে বলেছিলেন তমন্নাই

মুম্বই: পর্দার নায়ক নায়িকাদের চোখের সামনে দেখলে অনুরাগীরা যে উচ্ছ্বাসে ফেটে পড়বেন, এ আর নতুন কি! হামেশাই সোশ্যাল মিডিয়ায় সামনে আসে এমন সব ভিডিও, যেখানে দেখা যায় অনুরাগীদের উচ্ছ্বাস, উদ্দীপনার ছবি। কখনও কখনও নিয়ম ভাঙারও। ঠিক তেমনই একটি ছবি প্রকাশ্যে এল তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)-র একটি অনুষ্ঠান থেকে। প্রিয় অভিনেত্রীকে সামনে দেখে ব্যারিকেড ভেঙে ছুটে এলেন এক অনুরাগী। তারপরে? তমন্নার ব্যবহার কিন্তু মন জয় করে নিল সেই অনুরাগী ও নেটদুনিয়ার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একটি সবুজরঙা শাড়ি পরে একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে নেমে আসছেন তমন্না। অনুরাগীদের দিকে হাত নাড়তে নাড়তে দিব্যি এগিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। হঠাৎ পুলিশি প্রহরা, ব্যারিকেড ভেঙে ছুটে এগিয়ে এসে তমন্নার হাত ধরেন এক যুবক। আসলে তমন্নার সঙ্গে করমর্দন করাই ছিল তাঁর উদ্দেশ্য। তবে সঙ্গে সঙ্গে সেই যুবককে টেনে নিয়ে যান পুলিশ। ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। তাঁদের আটকান তমন্না, জানতে চান আসলে ঠিক কী চাইছেন ওই অনুরাগী। এরপরে ব্যারিকেডের মধ্যে থেকেই ওই যুবক করমর্দন করেন তমন্নার সঙ্গে। সেলফির আবদার জানালে, তাতেও রাজি হন তমন্না। নিরাপত্তারক্ষীরা এরপরে ছেড়ে দেয় ওই যুবককে। তমন্নার সঙ্গে সেলফি তোলেন তিনি। হেসে পোজও দেন তমন্না। এরপরে এগিয়ে যান। অন্যদিকে সেই অনুরাগীর উচ্ছ্বাস তখন দেখে কে! তাঁর যেন স্বপ্নপূরণ। 

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হলে অনেকেই প্রশংসা করেছেন তমন্নার ব্যবহারের। নিরাপত্তারক্ষীদের ওই যুবককে ছেড়ে দিতে বলেছিলেন তমন্নাই। একজন অনুরাগীও যে তাঁর কাথে কতটা গুরুত্বপূর্ণ, সেটা যেন ফের একবার প্রমাণ করে দিলেন তমন্না। 

সদ্য মুক্তি পেয়েছে তমন্নার 'লাস্ট স্টোরিজ ২' (Lust Stories 2)। এই ছবির গল্পে তমন্নার বিপরীতে দেখা গিয়েছে বিজয় বর্মা (Vijay Varma)-কে। বর্তমানে বিজয়ের সঙ্গেই সম্পর্কে রয়েছেন তমন্না। তাঁদের সম্পর্কের কথা এখন বলিউডে 'ওপেন সিক্রেট'। 

এই সিরিজের প্রচারের সময়ের একটি সাক্ষাৎকারে বিজয় বলেছিলেন, 'আমার আর তমন্নার দেখা হয় সুজয় ঘোষের অফিসে, স্ক্রিপ্ট রিডিংয়ের সময়। আমরা আমাদের আগের অভিনয় জীবন নিয়ে কথা বলি। তখনই তমন্না জানায়, আমিই নাকি প্রথম সেই মানুষ, যাকে ও পর্দায় প্রথমবার চুম্বন করবে।' তমন্না নাকি বিজয়কে বলেছিলেন, 'আমি ১৭ বছর ধরে কাজ করছি, কিন্তু কখনও অনস্ক্রিন চুম্বন করিনি। আমার কনট্রাক্টে কোনও ঘনিষ্ঠ দৃশ্যের চুক্তি ছিল না। এমন কোনও দৃশ্যে কখনও অভিনয় করিনি আমি। তুমিই প্রথম মানুষ যাকে আমি পর্দায় চুম্বন করব।' বিজয় কথাটা শুনে ধন্যবাদ দিয়েছিলেন কেবল।

আরও পড়ুন: Debashree Roy Birthday: মা আর প্রিয় পোষ্যকে হারিয়েছেন, দেবশ্রীর মনখারাপের জন্মদিন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget