এক্সপ্লোর

Debashree Roy Birthday: মা আর প্রিয় পোষ্যকে হারিয়েছেন, দেবশ্রীর মনখারাপের জন্মদিন

Actress Debashree Roy Exclusive: এবার জন্মদিনের আগে মন ভাল নেই নায়িকার। জন্মদিন নিয়ে বেশি চর্চা হোক, সেটাও চান না। কিন্তু কেন?

কলকাতা: জন্মদিন মানেই বেলুনে সাজানো হবে ঘর। কেক কাটা হবে। সঙ্গে জম্পেশ খাওয়াদাওয়া। আর বার্থ ডে গার্ল যদি সেলিব্রিটি হন?

তাহলে তো কথাই নেই। রাত পোহালেই সোশ্যাল মিডিয়া উপচে পড়বে শুভেচ্ছাবার্তায়। ভক্তদের আনাগোনা লেগে থাকবে। সকলের আব্দার মিটিয়ে কাটতেই হবে একাধিক কেক। বিশেষ থিমের সাজ, পোশাক, আলো...

দেবশ্রী রায়ের জীবনে অবশ্য জন্মদিন কখনও পরিচিত এই চেহারায় ধরা দেয়নি। বিশেষ এই দিনটি কখনওই খুব বেশি জমকালোভাবে কাটান না এক সময় টলিউড কাঁপানো অভিনেত্রী।

তবে এবার জন্মদিনের আগে মন ভাল নেই নায়িকার। জন্মদিন নিয়ে বেশি চর্চা হোক, সেটাও চান না।
কিন্তু কেন?

এবিপি লাইভকে দেবশ্রী জানালেন, কেন এবারের জন্মদিন কার্যত নীরবেই কাটাতে চান। টলিউডের তারকা অভিনেত্রী বলছেন, ‘আমার মা প্রয়াত হয়েছেন। তাই ভীষণই শোকাতুর হয়ে রয়েছি। সেই সঙ্গে আমার পোষ্য বিড়ালটি মারা গিয়েছে। তাই একেবারেই মন ভাল নেই। জন্মদিনে কোনওদিনই কোনও উৎসব করি না। এবারও হবে না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

যখন কার্যত তাঁর নিজের বয়সের হিসেব রাখারও বয়স হয়নি, তখন থেকেই ছবিতে অভিনয় শুরু করেছিলেন দেবশ্রী। প্রথম যখন রুপোলি পর্দা, লাইটস-ক্যামেরা-অ্যাকশন শুনেছিলেন তিনি, তখন তাঁর বয়স মাত্র পাঁচ। তরুণ মজুমদারের পরিচালনায় 'কুহেলি' ছবিতে অভিনয় করেছিলেন দেবশ্রী। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও সন্ধ্যা রায়ের কন্যার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। 

অভিনয়ের পাশাপাশি ছোট থেকেই নৃত্য প্রশিক্ষণ করতেন দেবশ্রী। তাঁর অন্যতম ভালবাসার জায়গা ছিল নাচ। প্রথমবার মিঠুন চক্রবর্তীর বিপরীতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন দেবশ্রী। ঋতুপর্ণ ঘোষের (Rituparna Ghosh)-এর পরিচালনায় উনিশে এপ্রিল ছবিতে দেবশ্রীর সাবলীল অভিনয় তাঁকে পুরস্কারও এনে দিয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও চিরঞ্জিৎ চক্রবর্তীর (Chiranjit Chakraborty)-র সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন দেবশ্রী। পর্দায় তাঁর 'কলকাতার রসগোল্লা' গানটি আজও সমানভাবে জনপ্রিয়। 

সম্প্রতি ছোটপর্দায় একটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল দেবশ্রীকে। সেই ধারাবাহিকের নাম ছিল সর্বজয়া। ২০২২ সালে শেষ হয়ে যায় সেই ধারাবাহিক। এরপরে অবশ্য অভিনয়ে দেখা যায়নি তাঁকে। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগ দিয়েছিলেন দেবশ্রী। অভিনয়ের পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান দেবশ্রী। 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দেবশ্রী। কিন্তু তাঁদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এরপরে আর বিয়ে করেননি অভিনেত্রী। নিজের অভিনয়, নৃত্য ও সমাজসেবার কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। 

আরও পড়ুন: Movie Releases Of The Week: দেবের 'ব্যোমকেশ', সানির 'গদর ২', অক্ষয়ের 'OMG 2', চলতি সপ্তাহে বক্স অফিসে লড়াই একাধিক বিগ বাজেট ছবির

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget