এক্সপ্লোর

কোহলির সঙ্গে আমিরের চ্যাট, উঠে এল অনুষ্কা প্রসঙ্গ,রাম রহিমের সঙ্গে দেখা হওয়ার কথা, ডাকনাম চিকুর পিছনে রহস্য

মুম্বই:  দিওয়ালি উপলক্ষে আমির খানের আসন্ন ছবি 'সিক্রেট সুপারস্টারে'র প্রচারে সম্প্রতিই ছোটপর্দায় একান্ত একটি চ্যাটে হাজির হয়েছিলেন বিরাট কোহলি এবং আমির খান। সেই কথোপকথনে দুজনের মধ্যে কী কথা হল জানেন? জানা গিয়েছে ছোটপর্দার সেই শোয়ে নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন দুই কিংবদন্তী তারকা। স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে অনুষ্কা শর্মার কথা। ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি শোয়ে উপস্থিত এমন এক ব্যক্তির মুখ থেকেই জানা গিয়েছে, শোয়ে এসে কোহলি তাঁর সঙ্গে অভিনেত্রী অনুষ্কার সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খোলেন। তিনি জানান অনুষ্কার স্বভাবের সবথেকে ভাল দিক হল সে ভীষণই সৎ এবং যত্নশীল। তবে অনুষ্কার স্বভাবের খারাপ দিক হল, সে সবসময়ই কোথাও কথা দিয়ে সময়ের চেয়ে পাঁচ থেকে সাত মিনিট দেরিতে আসেন। তবে তাঁর সঙ্গে সুসময় এবং দুঃসময় থাকার জন্যে অনুষ্কাকে ধন্যবাদ জানাতে ভোলেননি বিরাট। কারণ ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে তাঁর মধ্যে গত তিন-চার বছরে যে পরিবর্তন এসেছে, তার কৃতীত্বও অনুষ্কার। প্রসঙ্গত স্কিপার সম্পর্কে বলতে ভারতীয় ক্রিকেট দলের অন্য সদস্যরাও শোয়ে হাজির হয়েছিলেন বলে জানা গিয়েছে। সেখানেই কে.এল রাহুল জানান কোহলির ভাল এবং বাজে ব্যবহার সম্পর্কে। কোহলি ফিটনেস পাগল, খেলা নিয়ে ভাবনাচিন্তা করেন, নিজের উন্নতি কীভাবে করা যায়, সেটা সবসময়ই তাঁর মাথায় ঘোরাফেরা করে। তবে খারাপ স্বভাবও আছে। ভীষণ দেখাতে ভালবাসেন কোহলি, গ্রিন রুমে খোলামেলা ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। আর সর্বক্ষণ ফোনে ব্যস্ত থাকেন। IMG_1639 ছবি সৌজন্যে মানব মাঙ্গলানি IMG_1619 বিরাটের ডাক নাম চিকু কেন জানেন? অনূর্ধ্ব সতেরো খেলার সময় এমনভাবে নিজের চুল কেটেছিলেন বিরাট যে তাঁর কানগুলো বড় লাগত। সেইজন্যে সকলে আদরে করে তাঁকে চিকু (খরগোশ) বলে ডাকত। প্রথমে ধোনিই এই নামে ডাকা শুরু করেন। তারপর সবাই তাঁকে অনুসরণ করেন। গুরমিত রাম রহিমের সঙ্গেও দেখা হয়েছিল কোহলির। তবে সেই সাক্ষাতের সবচেয়ে মজার মুহূর্তটি হল স্বঘোষিত গডম্যান আশিষ নেহেরাকে 'জগদীশ নেহেরা' এবং ইউসুফ পাঠানকে 'জৌসুফ পাঠান' বলে ডেকেছিলেন, জানিয়েছেন কোহলি। আমির খান অভিনীত ছবির মধ্যে কোহলির পছন্দ হল 'জো জিতা ওহি সিকান্দার', 'থ্রি ইডিওটস' এবং অবশ্যই 'পিকে'। এরপরই আমির হাসতে হাসতে বলেন, স্বাভাবিক, কারণ ছবিতে তাঁর প্রেমিকা অনুষ্কা ছিলেন। ২০১১ বিশ্বকাপের ফাইনালে তিনি মালিঙ্গার ইওর্কার নিয়ে প্রথমে যে একটু নার্ভাস ছিলেন সেকথাও অকপটে স্বীকার করেন কোহলি। পরিবার সম্পর্কে বলতে গিয়ে বিরাট জানান, তিনি বাবা-মায়ের তৃতীয় সন্তান। তাই তাঁর ওপর তেমন কোনও বিধি নিষেধ কোনওদিনই ছিল না। দাদারা মাঠে পৌঁছে দিতেন, বাবা ম্যাচ দেখতেন। কোহলির ছোটবেলা ছিল এমনই সুন্দর, জানিয়েছেন স্কিপার নিজেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget