এক্সপ্লোর

WB Covid Guidelines: রাজ্যের সিনেমাহলে ৫০ শতাংশ দর্শক, বাংলা ছবির মুক্তিও কি স্থগিত হবে?

দিল্লির সরকার সিনেমাহল বন্ধ রাখার ঘোষণার পরই বলিউডে বেশ কিছু ছবির মুক্তি স্থহিত হয়েছে ইতিমধ্যেই। রাজ্যে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলা থাকার ঘোষণায় এবার কি বাংলা ছবিরও মুক্তি পিছিয়ে যাবে?

কলকাতা: ফের বাড়ছে করোনার (Covid19) সংক্রমণ। সঙ্গে মাথাচাড়া দিচ্ছে ওমিক্রন (Omicron)। সব মিলিয়ে ফের তৈরি হতে চলেছে ভয়াবহ পরিস্থিতি। এখনই কড় হাতে সামাল না দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তাই রাজ্য়ের সরকার সদ্যই ঘোষণা করেছে নয়া কোভিডবিধি। মুখ্যসচিবের ঘোষণা করা নয়া কোভিডবিধিতে জানা গিয়েছে, একদিকে যেমন স্কুল, কলেজ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। তেমনই কিছু কিছু স্থান খোলা থাকবে আংশিকভাবে। তারইমধ্যে জানা গিয়েছে, ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকবে সিনেমাহল। এবং রাত ১০টার পর সমস্ত সিনেমাহল (Cinema Hall) বন্ধ থাকবে।

মাত্র কয়েকদিন আগেই দিল্লির সরকার ঘোষণা করে যে করোনার সংক্রমণ মোকাবিলার জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সিনেমাহলে। সদ্য মাস খানেক আগেই সংক্রমণের হার কিছুটা কমায় সিনেমাহল খোলার ঘোষণা করা হয় মহারাষ্ট্রসহ বহু রাজ্যে। তারপরই নতুনভাবে বহু ছবির ঘোষণা করা হতে থাকে। কিন্তু দিল্লির সরকারের সিনেমাহল বন্ধের ঘোষণার পরই বলিউডে একাধিক ছবির মুক্তি ফের স্থগিত হতে শুরু করেছে। ইতিমধ্যেই শাহিদ কপূর অভিনীত ছবি 'জার্সি'র মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ৩১ ডিসেম্বর। এছাড়াও এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি 'আরআরআর'-এর মুক্তি স্থগিত করেছে নির্মাতারা। এবার রাজ্যে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলা থাকার ঘোষণায় প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার বাংলা ছবিরও ক্রমশ মুক্তি পিছিয়ে যেতে পারে? যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও নির্মাতারা কোনও মতামত প্রকাশ করেননি।

আরও পড়ুন - WB Covid Guidelines: আগামীকাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত পর্যটনকেন্দ্র

প্রসঙ্গত, গত দুটো বছর ধরে চলছে করোনা পরিস্থিতি। বারবার লকডাউন এবং কোভিডবিধির ফলে ব্যাপক প্রভাব পড়েছে ছবির জগতে। দীর্ঘ অনেকটা সময় বন্ধ থেকেছে সিনেমাহল। ইতিমধ্যেই করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। তার সঙ্গে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। ফের যাতে ভয়াবহ পরিস্থিতি না আসে তার জন্য এখনই লাগাম টানা প্রয়োজন। রাজ্যে সদ্য ঘোষণা হওয়া কোভিডবিধির মধ্যে স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বন্ধ থাকবে স্পা, জিম, সুইমিংপুল, সেলুন, বিউটি পার্লার। এছাড়াও আংশিকভাবে ৫০ শতাংশ মানুষ নিয়ে খোলা থাকবে সরকারি বেসরকারি অফিস, রেস্তোরাঁ, পানশালা, সিনেমাহল প্রভৃতি।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget