এক্সপ্লোর

Web Series Can Watch on Weekend: বলিউড থেকে টলিউড.. ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া একগুচ্ছ ছবি ও সিরিজ সপ্তাহান্তে দেখে নিতে পারেন আপনিও

Web Series Anyone Can Watch on Weekend: নজর রাখা যাক সেই সমস্ত সিনেমা ও সিরিজের দিকে, যা জমিয়ে দিতে পারে আপনার উইকএন্ড। 

কলকাতা: পায়ে পায়ে শেষ হচ্ছে সপ্তাহ। ছুটির দিনে যদি বাড়িতেই 'নেটফ্লিক্স অ্যান্ড চিল' করতে চান.. অর্থাৎ গা ভাসাতে চান ওয়েব দুনিয়ার বিভিন্ন কনটেন্টে তাহলে তো আপনাকে জানতে হবেই কোন কোন ছবি বা ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে ওয়েব দুনিয়ায়। বাংলা থেকে শুরু করে ইংরাজি, হিন্দি.. চলতি মাসে ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে একগুচ্ছ ছবি ও ওয়েব সিরিজ। এরমধ্যে যেমন রয়েছে বক্সঅফিসে সাফল্য পাওয়া 'রকি অর রানি কী প্রেম কাহানি' (Rocky Our Rani Ki Prem Kahani), তেমনই মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ 'সম্পূর্ণা' (Sampurna)-র দ্বিতীয় ভাগ। নজর রাখা যাক সেই সমস্ত সিনেমা ও সিরিজের দিকে, যা জমিয়ে দিতে পারে আপনার উইকএন্ড। 

রকি অর রানি কী প্রেম কাহানি

কর্ণ জোহর পরিচালিত, আলিয়া ভট্ট (Alia Bhatt), রণবীর সিংহ (Ranbir Singh), ধর্মেন্দ্র (Dharmendra), শাবানা আজমি (Shabana Azmi), জয়া বচ্চন (Jaya Bacchan) অভিনীত এই ছবি বক্সঅফিসে বেশ সাফল্য পেয়েছিল। আর সেই ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। অ্যামাজন প্রাইম ভিডিওতে চলতি মাসের ২২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। সপ্তাহান্তে দেখে নিতে পারেন এই হিট ছবিটি। 

জানে জান

করিনা কপূর (Kareena Kapoor), বিজয় বর্মা (Vijay Varma), জয়দীপ আহলোওয়ালিয়াত অভিনীত, সুজয় ঘোষ পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের ওয়েব প্ল্যাটফর্মে। ইতিমধ্যেই এই সিরিজে প্রশংসিত হয়েছে করিনার অভিনয়। এই সিরিজের হাত ধরে প্রথম ওয়েব সিরিজে পা রাখলেন করিনা। ২১ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই সিরিজ। 

ফাস্ট এক্স

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস (Fast and the Furious) সিরিজের দশম ছবি এটি। মূলত অ্যাকশনধর্মী এই ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে Dominic Toretto ও তাঁর পরিবারকে। অ্যাকশন ভালবাসলে আর ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের আগের ছবিগুলি দেখে থাকলে, সপ্তাহান্তে এই ছবি হতে পারে আপনার পছন্দ। জিও সিনেমায় সেপ্টেম্বরের ১৮ তারিখ মুক্তি পেয়েছে ইংরাজি এই ছবি। 

শিবপুর

স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) অভিনীত এই ছবি মূলত তুলে ধরে মাফিয়ারাজ ও অন্ধকার জগতের এক ছবিতে। প্রথমে স্বামীর মৃত্যু ও সেই প্রতিশোধ নিয়ে স্বস্তিকার অন্ধকার জগতে প্রবেশ নিয়েই এই গল্প। এই ছবি মুক্তির সময় প্রযোজনের সঙ্গে কিছু সমস্যায় জড়িয়েছিলেন নায়িকা। ছবিটি বড়পর্দায় বেশিদিন চলেনি। সম্প্রতি 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই ছবি। সেপ্টেম্বরের ২২ তারিখ মুক্তি পেয়েছে এই ছবি। 

সম্পূর্ণা ২

গার্হস্থ্য হিংসা ও যৌন হেনস্থার বিরুদ্ধে কথা বলে এই ওয়েব সিরিজ। সায়ন্তন ঘোষালের পরিচালিত এই ওয়েব সিরিজের প্রথমভাগের মুখ্যভূমিকায় ছিলেন সোহিনী সরকার (Sohini Sarkar) ও রাজনন্দিনী পাল (Rajnandini Paul)। নতুন সিজিনে একটু গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক সেন (Kaushik Sen)। সিরিজের এই অংশ মুক্তি পাবে আগামীকাল অর্থাৎ ২৯ সেপ্টেম্বর। 

লেডি কুইন জেন্স পার্লার

মধুরিমা বসাক (Madhurima Basak), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee) অভিনীত, সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত এই সিরিজ মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। চলতি মাসের ১৫ তারিখ থেকে আড্ডাটাইমস (Adda Times) ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এই সিরিজ। এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে এই সিরিজের একটাই সিজন। চাইলে আপনিও একবার দেখে ফেলতে পারেন মধুরিমা অভিনীত প্রথম এই সিরিজ। 

টেনিদা অ্যান্ড কোম্পানি

কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee) অভিনীত এই সিনেমা মুক্তি পেয়েছিল বড়পর্দায়। আর ইতিমধ্যেই এই সিনেমা মুক্তি পেয়ে গিয়েছে আড্ডা টাইমসের ওটিটি প্ল্যাটফর্মে। ছুটির দিনে ছোটবেলার ফিরে যেতে হলে- আর নির্মল হাসি, আনন্দে সামিল হতে দেখে ফেলতে পারেন সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিনেমা। 

দত্তা

ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta)-র সাহিত্যনির্ভর এই ছবি মুক্তি পেয়েছিল বড়পর্দায়। নির্মল চক্রবর্তী পরিচালিত এই সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়ও। বড়পর্দায় সাফল্য পাওয়ার পরে এই ছবিটি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে হইচই-এর ওয়েব প্ল্যাটফর্মে। সপ্তাহান্তে যদি সাহিত্য নির্ভর গল্প দেখতে চান, তাহলে দেখে ফেলতেই পারেন দত্তা।

ভয়েজ অফ সত্যনাথন

সোনি লিভে মুক্তি পেয়েছে মালয়ালি এই কমেডি থ্রিলার। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রফি। হিন্দি, ইংরাজি ও বাংলার বাইরে যদি অন্য ধারা ও স্বাদের ছবি দেখতে চান তাহলে এই ছবি আপনার জন্য। চলতি মাসের ২১ তারিখ সোনি লিভের (Sony Liv) ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।

মিস্টার কলকাতা

ঋত্বিক চক্রবর্তী, রাজনন্দিনী পাল অভিনীত এই সিরিজ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে হইচই-এর ওয়েব প্ল্যাটফর্মে। সুরজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজটি থ্র্রিলার। বাংলায় মজার মোড়কে থ্রিলার দেখতে হলে আপনার পছন্দ হতেই পারে এই সিরিজটি।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget