এক্সপ্লোর

Payel Sarkar Joins BJP: যখন অফার পেলাম...

বিজেপিতে যোগদান করলেন অভিনেত্রী পায়েল সরকার। রাজনৈতিক মতাদর্শ, বন্ধুত্ব, টলিউড থেকে শুরু করে কী কী করতে চান, এবিপি লাইভে অকপট অভিনেত্রী

কলকাতা:  ‘মানুষের জন্য কাজ করতে চাই, আর সেটা একা করা যায় না।  একটা সিস্টেমের মধ্যে থেকে কাজ করতে হবে। বিজেপি যে সোনার বাংলার স্বপ্ন দেখাচ্ছে আমরা সেটাই চাই’  রাজনীতির আঙিনায় পা রেখে এই কথাটাই প্রথম বলেছিলেন পায়েল সরকার। আজ জে পি নাড্ডার সভায় গেরুয়া শিবিরে নাম লেখালেন অভিনেত্রী।

রাজনীতিতে যোগদান নিয়ে নাকি কথাবার্তা চলছিল অনেকদিন থেকেই। পায়েল বলছেন, ‘আমি সবসময়ই সাম্প্রতিক ঘটনার খবর রাখতে, সেইসব নিয়ে কথা বলতে ভালোবাসতাম। তবে সরাসরি রাজনীতিতে যোগদানের কথা ভাবিনি কখনও। সত্যি কথা বলতে এর আগে যোগদানের অফার পাইনি। যখন অফার পেলাম, মনে হল এটাই সঠিক সময়।’

মানুষের কাজ করার জন্য সিস্টেমের প্রয়োজন। কিন্তু বিজেপিকে কেন বেছে নিলেন পায়েল? উত্তরে অভিনেত্রী বলছেন, ‘২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদিকে অনুসরণ করছি। বিজেপি সরকারের আমলে ভারতে অনেক পরিবর্তন এসেছে। এমন অনেক উন্নয়নমূলক পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে যা অন্য কোনও সরকার নিতে পারেনি। এমন ছোট ছোট অনেক কিছু জিনিস আমায় আকর্ষণ করেছে।’

শুধু পায়েল নয়, নির্বাচনের আগে ‘তারকাখচিত’ হয়ে উঠছে সব দলই। রাজ চক্রবর্তী থেকে শুরু করে সায়নী ঘোষ, মানালী দে, কাঞ্চন মল্লিক, দীপঙ্কর দে, ভরত কল, শ্রীতমা সহ একঝাঁক রুপোলি পর্দার পরিচিত মুখ সদ্য যোগ দেন তৃণমূলে। অন্যদিকে যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে বিজেপির তারকা তালিকাও নেহাৎ কম নয়। সেই তালিকাতেই নতুন সংযোজন পায়েল সরকারের নাম। টলিউডে টিঁকে থাকতে গেলে কী জরুরি হয়ে পড়ছে রাজনীতিতে যোগদান? পায়েলের মতে কখনোই এমনটা নয়। বললেন, ‘রাজনীতি আর অভিনয় দুইই আলাদা আলাদা ক্ষেত্র। এদের মধ্যে যেমন কোনও যোগ নেই, তেমনই বিরোধও নেই। চাইলে ২ দিকেই সমান সফল হওয়া যায়। তবে সক্রিয় রাজনীতিতে থাকাটা ব্যক্তিগত পছন্দ।’

মিমি চক্রবর্তী, নুসরত জাহান থেকে শুরু করে দেব, তৃণমূলের অনের সাংসদই পায়েলের ভালো বন্ধু। তবে তাঁদের বন্ধুত্বের যোগসূত্র রাজনীতি নয়, অভিনয়। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ কি ছাপ ফেলবে সেই বন্ধুত্বে? ‘একেবারেই না’, খুব জোর দিয়ে বললেন পায়েল। ‘আমি রাজনৈতিক পরিচয় আর বন্ধুত্বকে আলাদাই রাখব সযত্নে। বিজেপিতে যোগদানের পর আমায় দেব শুভেচ্ছাও জানিয়েছে। বনি, পার্নো, রাজাদাও (বনি সেনগুপ্ত, পার্নো মিত্র, রাজা চন্দ) শুভেচ্ছা জানিয়েছে।’

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পেলে কোন ইস্যু সামনে রাখবেন? ‘আমি যদি কোনও কেন্দ্র থেকে টিকিট পাই তাহলে সেখানকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। বললাম না, মানুষের জন্য কাজ করতেই দলে এসেছি।’ পায়েলের গলায় প্রত্যয়।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget