এক্সপ্লোর

West Bengal Election: ছাপ্পার খবর শুনে রুখতে গিয়ে 'আক্রান্ত' লাভপুরের বিজেপি প্রার্থী! পুলিশের গাড়ি ভাঙচুর!

Debasish Ojha: সকালেই মাথা ফাটে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্টের। বিকেলে জানা গেল, বিজেপি প্রার্থী নিজেও আক্রান্ত হয়েছেন।

কীর্ণাহার: রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বেনজির নিরাপত্তার ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। তারপরেও ঝরল রক্ত। অশান্তি পুরোপুরি এড়াল গেল না!

বীরভূমের লাভপুরের বিজেপি প্রার্থীর এজেন্ট সকালেই আক্রান্ত হয়েছিলেন। এবার প্রার্থীও আক্রান্ত হলেন! কীর্ণাহারে 'আক্রান্ত' লাভপুরের বিজেপি প্রার্থী! বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে মারধরের অভিযোগ উঠেছে। প্রার্থীর দুই নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন বলে অভিযোগ। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির।

সকালেই মাথা ফাটে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্টের। বিকেলে জানা গেল, বিজেপি প্রার্থী নিজেও আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার প্রথম দফার ভোটের দিন সকালে লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্ট আক্রান্ত হয়েছিলেন। তাঁর মাথা ফেটেছিল। রক্ত ঝরেছিল। তার কয়েক ঘণ্টার মধ্যে প্রার্থী নিজে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। 

বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা জানিয়েছেন, তিনি যখন লাভপুর কেন্দ্রের কাজিপাড়া গ্রামে যাচ্ছিলেন, তখন তিনি খবর পান যে, গ্রামে ছাপ্পা চলছে। সেই খবর পেয়েই তিনি তাঁর সঙ্গে যে সমস্ত পুলিশকর্মী ছিলেন তাঁদের নিয়ে কাজিপাড়ার উদ্দেশে রওনা দেন। তাঁর অভিযোগ, গ্রামে ঢোকার সময়ই তাঁকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দেওয়া হয় এবং মারধর করা হয়। সেই সময় পুলিশকর্মীরা গাড়ি থেকে নেমে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু দেবাশিস অভিযোগ করেছেন, তাঁকে মারার জন্যই এই চক্রান্ত করা হয়েছিল। গাড়ির ভেতর থেকে তিনি নামতে চাইছিলেন না। কিন্তু জোর করে তাঁকে নামানো হয়। জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় মারধর। তাঁর দুই নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয়।

এরপর কীর্ণাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং অভিযোগ পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ওপরও হামলা হয়েছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর অভিযোগ, ছাপ্পা হচ্ছিল খবর পেয়েই তিনি গিয়েছিল এবং তারপরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

তবে শুধু লাভপুরেই নয়, একই ছবি ঘাটালেও। সেখানে মারিচা গ্রামে 'আক্রান্ত' বিজেপি প্রার্থী শীতল কপাট। ঘাটালের ৫ নম্বর অঞ্চলের ১৭০ নম্বর বুথে উত্তেজনা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, অভিযোগ শীতল কপাটের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হামলাকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। একই ছবি দেখা গিয়েছে দুর্গাপুরেও। সেখানে তৃণমূল ও বিজেপির সংঘাতের ছবি ধরা পড়েছে এবিপি আনন্দের ক্যামেরায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Roopa Ganguly: 'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. লাগলে ব়্যাফ নামান', জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের!
'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. লাগলে ব়্যাফ নামান', জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের!
Suman Kalyanpur: তুলনা করা হত লতা মঙ্গেশকরের সঙ্গে, সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকস্তদ্ধ সুরের দুনিয়া!
তুলনা করা হত লতা মঙ্গেশকরের সঙ্গে, সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকস্তদ্ধ সুরের দুনিয়া!
Arijit Singh: মুর্শিদাবাদ থেকে জয়ী, পূর্ণমন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ! বললেন, 'অরিজিৎ সিংহ কথা দিয়েছেন...'
মুর্শিদাবাদ থেকে জয়ী, পূর্ণমন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ! বললেন, 'অরিজিৎ সিংহ কথা দিয়েছেন...'
Riddhi Bandyopadhyay: গান গাইতেও 'কাটমানি', প্রতিবাদ করলেই 'ব্যান'? ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সঙ্গীতশিল্পী
গান গাইতেও 'কাটমানি', প্রতিবাদ করলেই 'ব্যান'? ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সঙ্গীতশিল্পী
Advertisement

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget